| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাজ্যে কারও করোনা নেই, আতঙ্কিত হবেন না: মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ১৭৮ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৬ মার্চ, ২০২০

রাজ্যে কারও শরীরে করোনা ভাইরাস মেলেনি। অযথা কেউ আতঙ্কগ্রস্ত হবেন না‌। শুক্রবার ৬ মার্চ নবান্নে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা কেন্দ্র বা রাজ্যের বিষয় নয়। ইউনাইটেড ইন্ডিয়ার মানুষ যাতে ভালো থাকেন সেজন্য আমরা একটা পরিবার হিসেবে পরিস্থিতি মোকাবিলা করব। করোনা নিয়ে এদিন নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাশাসক ও সিএমওএইচদের সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, মুখ্য সচিব রাজীব সিনহা-সহ বিভিন্ন দফতরের সচিব ও আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার প্রস্তুত। সমস্ত হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড রাখা হয়েছে। ক্যুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে। সীমান্ত লাগোয়া এলাকায় নজরদারি চলছে। কলসেন্টার নম্বর ১৮০০-৩১৩-৪৪৪২২২ এবং হেল্পলাইন নম্বর ০৩৩-২৩৪১২৬০০ রাখা হয়েছে। ওষুধ ও বিভিন্ন সরঞ্জাম আমদানির বিষয় চালু রাখতে কেন্দ্রকে চিঠি দিচ্ছেন বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পর্যাপ্ত মাস্কের জন্য কেন্দ্রকে বলা হয়েছে। ওষুধের দাম যেন না বাড়ে। মাস্কের কৃত্রিম অভাব তৈরির মাধ্যমে কালোবাজারি করলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করবে। মুখ্যমন্ত্রী বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশিকা মেনেই চলা হবে। জ্বর, সর্দি, কাশি মানেই কিন্তু করোনা নয়। তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এক ঘন্টা অন্তর বা কিছু ধরলে ভালো করে হাত ধুয়ে ফেলা উচিত। টিসু ব্যবহার করে ডাস্টবিনে ফেলবেন‌। যেহেতু এই ভাইরাস নতুন, ওষুধ নেই, ভাইরাস চিহ্নিত করার ল্যাবরেটরি বেশি নেই, বহু দেশে রোগ ছড়িয়েছে তাই সকলে সতর্ক থাকুন, তবে আতঙ্কিত হবেন না। অন্তর্দেশীয় বিমানের পাশাপাশি রেল স্টেশন ও বন্দরেও স্ক্রিনিংয়ের পরিকাঠামো রাখা উচিত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। 

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev