| | |
এই মুহূর্তে ::
পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

চন্দননগর গল্পমেলা, ২০২২ : মিতা দত্ত

Reporter
মিতা দত্ত / ৮০১ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

চন্দননগরের ‘গল্পমেলা’ নামক প্রতিষ্ঠানটির নাম এখন দুই বাংলায়, এমন কী বাইরেও যারা বাংলা সাহিত্য ও ছোটগল্পের চর্চা করেন তারা সকলেই মোটামুটি জানেন। তেতাল্লিশ বছর আগে ছোট ছোট পায়ে যাত্রা শুরু ক’রে গল্পমেলা এখন একটি ছোটগল্পের বিস্তৃত অঙ্গন। মাঝে করোনা কালে দু-বছর বন্ধ ছিল বার্ষিক অধিবেশন। এ বছর নতুন উদ্যোমে ফের অনুষ্ঠিত হল ১০ ও ১১-ই ডিসেম্বর, চন্দননগরের রবীন্দ্রভবনের জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে।

বাংলা-গল্প চর্চার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা সচরাচর গল্পমেলার বার্ষিক অনুষ্ঠান থেকে দূরে থাকেন না। দু-দিনের টানা অনুষ্ঠানটি ভরাট হয়ে থাকে নানা জনের গল্প পাঠ ও আলোচনায়। গল্প বিষয়ক বিতর্ক ও সেমিনার, এবং অধুনা-বিস্মৃত কোনও পূর্বসূরী লেখকের স্মৃতিচারণা ও তাঁর লেখা থেকে পাঠের ব্যবস্থা অনুষ্ঠানের অন্যতম দিক।

এ বছর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের গল্পের নানা দিক নিয়ে আলোচনা করেছেন প্রখ্যাত প্রাবন্ধিক গোপা দত্ত ভৌমিক, এবং প্রয়াত সাহিত্যিকের গল্প পড়ে শুনিয়েছেন সৌম্যদেব বসু। দু-দিনের দুটি আলোচনা সভার নির্বাচিত বিষয় হিসাবে এসেছিল, ‘সাম্প্রতিক গল্পে রাজনীতি ব্রাত্য’ এবং ‘শব্দসংখ্যার শাসন গল্পের ক্ষতি করে’ এমতো দুটি বিষয়। আলোচকদের সঙ্গে শ্রোতৃমণ্ডলীর বিতর্ক ও অংশগ্রহনে দুটি অনুষ্ঠানই বিশেষ মর্যাদা লাভ করেছে।

এ বছর টানা দু-দিনের অনুষ্ঠানে গল্পপাঠে অংশ নেন প্রায় শতাধিক গল্পকার। ছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার লেখক, বাংলাদেশের অংশগ্রহনকারীরা এবং প্রবাসী বাংলা গল্পকার কয়েক জন। প্রায় শ-তিনেক শ্রোতা দু-দিনের গল্প বিষয়ক অনুষ্ঠানটিতে উপস্থিত থেকেছেন। গল্পমেলার আদি কাণ্ডারী গৌর বৈরাগী বললেন, “ভারতের আর কোথাও আঞ্চলিক ভাষার গল্প নিয়ে এমন অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে বলে জানা নেই। কর্পোরেট উদ্যোগে বেশ কিছু লিট-ফেস্ট হচ্ছে আজকাল, কিন্তু গল্পমেলার মতো সহজ মেলামেশা ও সবার সঙ্গে দেখা হওয়া ও লেখা শোনার সুযোগ আর কোথায়!”

পরিশেষে গল্পমেলা পুরস্কার। বাংলা গল্পের এই সেরা পুরস্কারটির কথা এখন সর্বজন বিদিত। মর্যাদা-সূচক এই পুরস্কারের জন্য লেখকরা অপেক্ষা করে থাকেন। এ বছর গল্পমেলার মূল পুরস্কারটি পেয়েছেন লেখক সাত্যকি হালদার। পাশাপাশি অনাদি স্মারক সম্মান দেওয়া হল গল্পকার শান্তিপ্রিয় চট্টোপাধ্যায়কে।

আপনার মতামত লিখুন :

2 responses to “চন্দননগর গল্পমেলা, ২০২২ : মিতা দত্ত”

  1. Chiranjoy Chakraborty says:

    সুন্দর প্রতিবেদন

  2. As a story lover I have been attending Galpomela since long. All the members are very serious and sincerely continiously trying to contribute towards improvement of quality story writing as a whole which will enrich bengali lititure. I deeply congratulate every success of Galpomala family .

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev