| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পরম রামভক্তকে কি বিজেপি ক্ষুণ্ণ করতে পারে : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ৬১২ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৩ জুন, ২০২৩

গত ২৮ এপ্রিলের আগে বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংকে তাঁর এলাকার বাইরে আর কেউ কি চিনতেন? তিনি ভারতীয় কুস্তি সংস্থা Wrestling Federation Of India-র সভাপতি। কিন্তু ক্রীড়া জগতের কতজন মানুষ তাঁকে চিনতেন? ক্রীড়া জগতে বিশেষ পরিচিতি না থাকলেও গোটা উত্তরপ্রদেশে ব্রিজভূষণ পরিচিত ছিলেন ‘বাহুবলী’ নামে। সেই পরিচয়ের একটি দিক হল — ব্রিজভূষণ খুন, রাহাজানি, ধর্ষণ, অপহরণ ইত্যাদি ইত্যাদি একাধিক মামলায় অভিযুক্ত। তাঁর সম্পর্কে শুধু এটুকু বললে যথেষ্ট হয়না। কারণ নেপথ্যে থাকলেও ব্রিজভূষণ শরণ সিং ছিলেন বাবরি মসজিদ কাণ্ডের অন্যতম পাণ্ডা। রাম জন্মভূমি আন্দোলনে তিনি লালকৃষ্ণ আডবাণীর রথের চালক ছিলেন। ১৯৯১ সালে এই নেতাটি বিজেপি-তে যোগ দেন। তবে একাধিক দুর্নীতি ও অপরাধে যুক্ত থাকার দায়ে, দাউদ ইব্রাহিমের সহযোগীদের আশ্রয় দেওয়ার অভিযোগে একটি টাডা মামলায় অভিযুক্ত ব্রিজভূষণ দেড় দশক কাল বিজেপি রাজনীতি করার পরও তাঁকে গেরুয়া শিবির থেকে ঘাড়ধাক্কা খেতে হয়। নিজের দল তাড়িয়ে দিলেও তিনি রাজনীতি বিমুখ হয়ে থাকতে পারেননি। ওই বছরই তিনি উত্তরপ্রদেশের আর একটি প্রভাবশালী রাজনৈতিক দল সমাজবাদী পার্টিতে যোগ দেন। ছ’বছর সেই দল থেকে যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করার পর, ফের তিনি ছেড়ে আসা দল বিজেপি-তে ফিরে আসেন। এরপর থেকে ব্রিজভূষণ শরণ সিং কাইসারগঞ্জ থেকে ছবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পাঁচবার বিজেপি থেকে আর একবার সমাজবাদী পার্টির হয়ে লোকসভায় গিয়েছেন এই নেতা।

কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং বিজেপি দলের অতি মূল্যবান সম্পদ, মোদী-শাহ-যোগীর অত্যন্ত প্রিয়পাত্র। কিন্তু দু’টি এফআইআরে মোট ১০টি নিগ্রহের ঘটনায় নির্দিষ্ট করে বলা আছে কোথায়, কখন, কাকে নিগ্রহ করেছেন ব্রিজভূষণ। সেখানে অপ্রাপ্তবয়স্ক মহিলা কুস্তিগির নিগ্রহ থেকে মহিলা কুস্তিগিররাও তাঁর কদর্য যৌন লালসার শিকার হয়েছেন বলেও অভিযোগ। অপ্রাপ্তবয়স্ক মহিলা কুস্তিগিরের অভিযোগ, ব্রিজভূষণ ছবি তোলার নাম করে তাঁর শরীর ছুঁয়েছেন, নিজের শরীরের দিকে জোর করে টেনেছেন, কাঁধ এবং বুকে হাত দিয়েছেন এবং শারীরিক সম্পর্ক তৈরি করার জন্য তাঁকে বার বার উত্যক্ত করেছেন। প্রাপ্তবয়স্ক একজন কুস্তিগিরের অভিযোগ, ব্রিজভূষণ তাঁকে রেস্তরাঁয় খেতে ডেকে তাঁর বুকে, পেটে হাত দেন। একবার নয়, একাধিক বার এমন করেছেন। তাঁর আরও অভিযোগ, ব্রিজভূষণ নিজের অফিসে ডেকেও তাঁর শরীরে হাত দেন, কুস্তিগিরের পায়ের উপর পা রাখেন, হাঁটুতে হাত দেন। এই কুস্তিগির স্পষ্ট বলেন, তাঁর চুপ করে থাকার সুবিধা নেন ব্রিজভূষণ।

নিশ্বাস-প্রশ্বাস দেখার নাম করে এক মহিলা কুস্তিগিরের শরীরে হাত দেন ব্রিজভূষণ। আর অনুশীলনে কোচের অনুপস্থিতিতে তাঁর জামার ভিতর হাত ঢুকিয়ে দেন, নিজের ঘরে ডেকে পাঠিয়ে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন মহিলা কুস্তিগির। এইভাবে ছ’জন মহিলা কুস্তিগির কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এদের মধ্যে যারা ভয় পেয়েও কুস্তি ফেডারেশনের সভাপতির নোংরা কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তাঁদের ব্রিজভূষণ হুমকি দিয়ে জানান, “বেশি চালাকি করতে যেয়ো না। আগামী দিনে কোনও প্রতিযোগিতায় নামতে পারবে না”। অন্যদিকে দিল্লি পুলিশও প্রথমে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর করতেই চায়নি। পাশাপাশি গোপনে দিল্লি পুলিশের তরফে সাতজন অভিযোগ কারীনির নামও ব্রিজভূষণের কাছে ফাঁস করা হয়। এরপরেই ব্রিজভূষণের তরফে অভিযোগ তুলে নিতে তিন-চারজন কুস্তিগীরকে ভয় দেখানো হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তাদেরকে টাকার প্রলোভনও দেখানো হয়।

প্রশ্ন হল, কেন্দ্রীয় সরকার তথা শাসক দল বিজেপি অস্বস্তিতে পড়েও কেন ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? কুস্তিগিরেরা আন্তর্জাতিক আসর থেকে পাওয়া পদক গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা ভাবতে পারেন কিন্তু বিজেপি জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির মাথার উপর থেকে হাত তুলে নিতে পারেনা। যেভাবে লখিমপুর-খেরির ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে অভিযুক্ত হওয়ার পরও তাঁকে পদ থেকে সরানো হয়নি। একই অবস্থান ব্রিজভূষণের ক্ষেত্রেও। তাছাড়া বিজেপি ফৈজাবাদ তথা অযোধ্যায় ব্রিজভূষণের প্রবল প্রতাপের কথা জানে। লোকসভা নির্বাচনের আগে কি গেরুয়া শিবির ব্রিজভূষণকে ক্ষুণ্ণ করে কোনো ঝুঁকি নিতে চাইবে?

প্রয়াত অটল বিহারী বাজপেয়ী সরাসরি যার দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন, সেই বিতর্কিত নেতার গোটা উত্তরপ্রদেশ জুড়ে এতটাই দাপট যে, তাঁকে ‘মাফিয়া ডন’ না ‘ডন অফ মাফিয়া ডনস’ বলা হয়। গোটা উত্তরপ্রদেশ জুড়ে সেই ব্রিজভূষণ ৫০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আছে প্রাইভেট জেট, হেলিকপ্টার, তিনি নিজেই কেবল সাংসদ নন, তাঁর স্ত্রী জেলা পরিষদের সভাধিপতি, ছেলে গোন্ডা অঞ্চলের বিধায়ক। আর সেই কারণেই অভিযুক্ত হয়েও এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev