| | |
এই মুহূর্তে ::
পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি

Reporter
পার্থ সারথি পাত্র / ৫৮ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ঝাঁ চকচকে কর্পোরেট অফিস। বড় বড় করে লেখা অ্যাগ্রো-ইন্ডিয়া-ইন্টারন্যাশনাল। রিজিওন্যাল অফিসে স্টাফ প্রায় দেড়শ জন। এম.ডি হয়ে এসেছেন এক বাঙালি, কিশোর রঞ্জন ভট্টাচার্য। সংক্ষেপে কে.আর.বি। আগে এই সংস্থা খুব লাভে চলত। ইদানিং লাভের অংকে একটু ভাটা পড়েছে। তবে কোম্পানি লসে কোনদিনই চলে নি। ম্যানেজমেন্ট বরাবরই খুব কড়া, স্টাফদের ফাঁকি দেওয়ার কোন জায়গাই নেই। তারই মাঝে ফাঁকফোকর খুঁজে যে যেমনভাবে পারে সংসারের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম পৌঁছানোর ব্যবস্থা করে। যারা ঠোঁটকাটা, যাদের মুখে মধু কম, তারা খেটে মরে। বছরের পর বছর পার হয়, একজন এম.ডি বদল হয়ে আরেকজন চলে আসে, তাদের অবস্থার কোন পরিবর্তন ঘটে না। তারা যে তিমিরে ছিল, সেই তিমিরেই থেকে যায়।

কিন্তু এত বড় কোম্পানিতে হাজার কড়াকড়ির মধ্যেও এন.ডি’র অবস্থার কোন পরিবর্তন ঘটে না। এন. ডি ওরফে নারায়ন ধর, সংস্থার সবচেয়ে ফাঁকিবাজ কর্মচারী। বড়বাবু হয়ে একটা ফাইলের কাজ কখনো নিজে করে না। আট ঘন্টা ডিউটিতে বড়জোর দু’ঘণ্টা অফিসে থাকে, তার এক ঘন্টা শুধু এই টেবিল, ওই টেবিলে ঘুরে এর-ওর-তার সামান্য খুঁত ধরে তা নিয়ে বাকি এক ঘন্টায় এম-ডির কাছে নালিশ করে। মুখে খুব মিষ্টি, যার পিছনে ছুরি মারছে, তার সাথে নালিশ ঠুকে ফিরে এসে মিষ্টি করে কথা বলে যায়। বসের ব্যক্তিগত কাজ করার দিকে বরাবরই বেশি আগ্রহ ধর মশাইয়ের।

কিশোর বাবু এম.ডি হয়ে আসার পর সবাই ভেবেছিল বোধ হয় এবার এন.ডি-কে একটু টাইট দেওয়া যাবে। কারণ বাঙ্গালী হলেও কিশোর বাবু বরাবরই বেঙ্গলের বাইরে চাকরি করেছেন। তাঁর শেষ পোস্টিং ছিল ব্যাঙ্গালোরে। তাই আগের এম.ডি, যুগল বাবুর ফেয়ারওয়েলের সময় সবাই খুব মুখ টিপে হেসেছিল। যাক এবার ‘ধর বাবু’ বিপদে পড়ল বলে।

দেবায়ণ, স্বদেশ বাবুকে বলল, স্বদেশ দা, এবার এন.ডি একটু ঝামেলাতে পড়বে। নতুন বস বাইরের মানুষ, ওকে নিজের আয়ত্তে আনতে এন.ডিকে একটু বেগ পেতে হবে।

স্বদেশ বাবু সিনিয়র মানুষ। প্রায় কুড়ি বছর এই কোম্পানিতে রয়েছেন। তিনি ঘাড় নেড়ে বললেন, না, না ভাই, এনডিকে পারাটা অত সহজ নয়। ও যে কত রকমের ছলনা জানে তার হিসাব নেই। এতদিন তো দেখছি, এত জন এম. ডি, এলো-গেল, কেউই তো আর ওর বাঁকা লেজ সোজা করতে পারল না। বরং বিদায় বেলায় ওর বিশেষ প্রশংসাই করে গেল।

তা ঠিক। মাথা নাড়লো দেবায়ণ।

অফিস কক্ষের আনাচে-কানাচে কান পাতলে এখন অনেক আলোচনা-সমালোচনা ফিরে ফিরে আসে। সবই এন. ডি সংক্রান্ত।

অফিসে আরও কিছু সুবিধাভোগী মানুষরাও রয়েছে যারা এন.ডির মতো না হলেও বসের সাথে বিশেষ সম্পর্কের ভিত্তিতে দেরিতে অফিসে আসা, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, ইত্যাদি নানাবিধ সুযোগ-সুবিধা ভোগ করে থাকে। তারাও সকলের সাথে আলোচনার সময় এন.ডির নিন্দা মন্দ করে, কিন্তু অন্য সময় এন.ডি’র কাছে গিয়ে ওই কলিগদের নামে নালিশ করে আসে।

ভারী মজার এক স্রোত, চোরা স্রোতের মত নিরন্তর বয়ে চলে অফিসের কর্মচারীদের মধ্যে।

নতুন এম.ডি আসার পর থেকে দৃষ্টি আকর্ষণের পালা শুরু হয়ে যায়। মহিলা কর্মচারীদের মধ্যে বেশ- ভূষার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। ঠোঁটের লিপস্টিকের রং আরো গাঢ় হয়, পুরুষ সহকর্মীবৃন্দ বিশেষ সময়ানুবর্তী হয়। মোবাইলে গান শোনা, খবর শোনা, খেলা দেখা ইত্যাদি বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকে।

এতকিছু করতে করতেও শেষ পর্যন্ত তারাই বসের প্রিয় হয়, যারা আগের বসের প্রিয় ছিল। এ যেন এক অদ্ভুত কেমিস্ট্রি! প্রতি তিন বছর অন্তর কর্মচারীদের কাছে নতুন করে এই সুযোগটা আসে, কিন্তু তাতে পরিবর্তন বড় সামান্যই হয়। আর সবচেয়ে বড় যে জায়গাটা তাহলে মোস্ট ফেভারিট পারসেন হিসেবে এন.ডি থেকে যায় বছরের পর বছর।

কিন্তু এবার সকলে মিলে ঠিক করলো, যে করেই হোক এন.ডিকে আর প্রিয় পাত্র হতে দেওয়া চলবে না।

যে যে কাজগুলো করে ও বসের কাছের লোক হয়ে যায়, সবাই মিলে ঠিক করল সেই সেই কাজগুলো হাজার অসুবিধা সত্ত্বেও সবাই মিলে করে দেবে।

মধুসূদন, ভোলানাথ, মহাদেব, দেবনাথ এই চারমূর্তি এন.ডি-র জায়গা নেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। ঠোঁট কাটা দের দলটা বেশ বড়। ওরা কাজ করে। তেল দেওয়া ওদের হাতে নেই, ওদের কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হল।

গণেশ বাবুর সেদিন টিফিন বেলায় স্বদেশবাবুর কানে কানে বললেন, দাদা এবার বোধহয়, মধুসূদন, এন.ডি’র ভাত মেরে দেবে। ওরা যেভাবে বসের কাছে পিঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাতে এবার নেপোতে দই খাবে বলেই মনে হয়।

কোম্পানির সবচেয়ে সিনিয়র স্টাফ হলেন স্বদেশ বাবু। তিনি বললেন, না ভাই, এত আশা করো না। এম.ডি বাঙালি হলেও পশ্চিমবাংলায় অনেক দিন নেই। কাজেই ওঁর অনেক অসুবিধা হবে, প্রতিপদে কোনো না কোনো অ্যাসিসটেন্ট ওঁর প্রয়োজন। এতটা এরা দিতে পারবে না।

ধরবাবুর অফিসে চাকরীর কাজটা গৌণ। মুখ্যকাজ শেয়ারে টাকা লাগানো। জমির দালালি করা। বিভিন্ন কোম্পানীর এজেন্সী করা। এত শত রকমের কাজ করার জন্য তাঁর পরিচিত মানুষজনের সংখ্যাও প্রচুর।

এন.ডি আসার পরেই প্রথমেই তাঁর দশবছরের একমাত্র ছেলে পল্টনকে শহরের নামী ইংরাজী মাধ্যম স্কুলে ভর্তি করে দিয়ে নিজের জাত চিনিয়ে দিয়েছে এন.ডি। সেদিন স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। অফিসের গাড়ি নিয়ে এম.ডি সাইডে চলে গেছেন। ফোনে কানেক্ট করা যাচ্ছে না। এমন অবস্থায় লোকাল অভিভাবক হিসাবে নারায়ণ ধরের ফোনে ফোন এল পল্টনকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য।

অফিসে বস নেই। কাজেই সিনিয়ার মোস্ট স্বদেশবাবুকে এন.ডি বলে গেল, দাদা দরকারি কাজে একটু বেরোচ্ছি এ-দিকটা দেখবেন।

ব্যাস, আর যায় কোথা? এন.ডি বেরোতেই সব এসে হামলে পড়ল স্বদেশবাবুর কাছে, কি হল দাদা? আবার শুরু হয়ে গেল তো!

মধুসূদন বলল; যেই বস নেই, অমনি কাজ পড়ে গেল! দুটো দিন পুরো অফিস করার ক্ষমতা নেই।

হাঁ-হাঁ করে উঠল বাকীরা। সমস্বরে বলল, না, না, অফিস করার ক্ষমতা বোলো না, বল মানসিকতা নেই, করবে না। এখানে কাজ করে কটা টাকা আর রোজগার হবে? তার চেয়ে শেয়ার বাজারে মাথা লাগালে সাথে সাথে টাকা।

দেবনাথ বলল, হ্যাঁ-হ্যাঁ, এখন তো মশলার ব্যবসা শুরু করেছে শুনেছি। শেয়ারে তেল, জিরে, সরষে সব ধরছে; আবার নজরে রেখে ঠিক সময়ে ছেড়েও দিচ্ছে।

ভোলানাথ বলে, তাহলে এন.ডি’র কিসের ব্যবসা নেই? জমির দালাল, এল-আই-সি, পোস্ট অফিসের এজেন্ট, শেয়ার করে, মিউচ্যুয়েল ফান্ড থেকে হীরে-জিরে, কিছুই বাদ রাখছে না দেখছি।

স্বদেশবাবু একটু দূরে বসে সব শুনছিলেন, আর মুচকি মুচকি হাসছিলেন। তিনি মাঝে ফোড়ং কেটে বললেন, ভাই শুনছি এবার পশু, পাখির ব্যবসা শুরু করবে। এই এম.ডি কে একটু হাত করে নিতে পারলে আর যদি একটু সময় বার করে নিতে পারে তাহলে অ্যালসিসিয়ান, গ্রে-হাউণ্ড, বুলডগ এরকম জাতের কুকুর ছানা, টিয়া, ম্যাকাও এই রকমের পাখি পোষার খুব ইচ্ছে রয়েছে এন.ডি’র। বলছিল সেদিন — ‘সবই তাঁর ইচ্ছে।’

উপস্থিত স্টাফদের এমন একজনও নেই যে ‘এন.ডি’ নিয়ে একটা শব্দ ব্যয় করে নি।

আধাঘণ্টা অফিসে জুনিয়ার সিনিয়ার সব মিলেমিশে একাকার হয়ে গেল। সবাই সমহত; ‘এন.ডি’র এত সুযোগ নেওয়া আটকাতেই হবে।

মধুসূদন জানাল, আজ যদি কেউ তার সাথ না দেয়, তবুও সে নিজের বিবেকের তাড়নায় বসকে সব জানাবে। বেড়াল প্রথম রাতেই মারতে হয়। নয়ত পরে মিউ মিউ করে লাভ হবে না। তারপর সকলের কাছে অনুরোধ করল, যেন সকলে তার সাথ দেয়।

রাজী হল সকলে, আজ একটা হেস্তনেস্ত হয়েই যাবে ভাবছে সবাই। পুরো অফিস সংঘবদ্ধ। এমন ইউনিটি, এমন স্পিরিট যেন বহুদিন পরে অফিসে ফিরে এসেছে। স্বদেশবাবু স্বগোতোক্তি করে বললেন, তবু ভালো, যদি বাকী সকলেও এক জোট হয়ে কাজ করে, অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়ায় তবে কিছু তো পরিবর্তন আসবেই।

এন.ডি অফিসে এল ঘণ্টা দুই পরে। নিজের বড় গাড়িতে করে। মিনিট পাঁচ পরে বসের গাড়ি ঢুকল। অফিসে সবাই সবার দিকে তাকাচ্ছে। যেন বলতে চাইছে, সব সেটিং করেই এসেছে। কিন্তু না; আজ আর ছাড়া যাবে না। মধুসূদন এই টেবিল, ঐ টেবিল ঘুরে গোটা দশজনকে নিয়ে এম.ডি’র রুমের দিকে হাঁটা দিল। স্বদেশবাবু শেষ বেলায় অস্ফুট স্বরে বলতে গেলেন, ভাই আর একবার ভেবে…।

তাঁর কথা শেষ হওয়ার আগে মধু এণ্ড কোং হাঁটা শুরু করে দিয়েছে। তাই স্বদেশবাবু আর পিছু ডাকলেন না। মনে মনে ভাবলেন, ভালো মন্দ যাই হোক, কিছু তো হবে।

এম.ডি’র রুমের বাইরে এসে যখন সকলে দাঁড়িয়েছে, তখন দরজার ভেতরের কথাগুলো তাদের কানে এল, বস বলছেন এন.ডি কে, ধরবাবু আপনি আজ যে আমার উপকার করলেন, তা আমি কোনদিন অস্বীকার করতে পারবো না। সত্যিই আমি খুব ভাগ্যবান আপনার মত এমন মানুষকে এই অফিসে পেয়েছি।

কথাগুলো দরজার এপাশে থাকা মানুষজনের কানে ঢুকে মাথা ঘুরিয়ে দিল। অভিযোগ জানাতে এসে এ তো তারা উল্টে বিশেষ প্রশংসা শুনতে পাচ্ছে! কি করল রে বাবা? এ বহুরূপীকে বিশ্বাস নেই! নিজের স্বার্থের জন্য সব পারে। বুক ফুলিয়ে বলে, আমাকে কেউ যখন চিনতে পারবে, তখন সে পাঁচ গোল খেয়ে বসে থাকবে!

ভেতরে ‘এন.ডি’ গলাও পেল সকলে। নাঃ, কি হয়েছে জানতে হবে। তারপর অবস্থা বুঝে অভিযোগ জানানো যাবে। পরিকল্পনাকে পরিবর্তিত করে রাগকে অনুরাগে রূপান্তরিত করে নিলে মধু। তারপর গলা নামিয়ে দরজা ঠেলে মুখ বাড়িয়ে প্রশ্ন করল, আসবো স্যার?

কিশোরবাবু জবাব দিলেন, আসুন, আসুন। মধুসূদন সকলকে ঢুকতে মানা করে নিজেই ঢুকল। দেখল স্কুলের পোশাক পরা একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে এন.ডি’র কাছে। ধর তার মাথায় স্নেহের হাত বোলাচ্ছে।

মধুসূদনকে পেয়ে এম.ডি বললেন, মধুবাবু, দেখুন এই যুগেও মানুষ মানুষের কত উপকার করে। আজ ধর বাবু না থাকলে ছেলেটা খুব সমস্যায় পড়ে যেত। ওদের স্কুল আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আমি বাইরে, স্কুল থেকে আমার সাথে কোনমতেই যোগাযোগ করতে পারছিল না, অগত্যা লোকাল অভিভাবক হিসাবে ধর বাবুও ওঁর নামটা স্কুলে দিয়েছিলেন, তাই রক্ষে। উনি অফিস থেকে ছেলেকে নিয়ে নিজের বাড়ি গিয়ে খাইয়ে-দাইয়ে রেখেছিলেন। না হলে যে কি হত আজ, ভেবেই তো আমি অস্থির হয়ে পড়ছি।

অফিসে মধুসূদনের যে অল্প-স্বল্প জনসংযোগ রয়েছে, সেটা বিলক্ষণ জানে এন.ডি।

তাই বসকে বলল, স্যার, আপনি বরং পল্টনকে নিয়ে বাড়ি চলে যান, আমরা অফিসটা সামলে দিচ্ছি।

এম.ডি জবাব দিলেন, না, না ধর বাবু, আমি বরং অফিস দেখছি, আপনি পল্টনকে আমার বাড়িতে ড্রপ করে বাড়ি চলে যান। বাকীরা তো রইল। আমি এদিকটা ম্যানেজ করে দিচ্ছি।

‘ধর’ ঠিক এটাই চাইছিল। তবু মুখে একটু হুঁ-না গোছের অব্যক্ত-অর্থহীন শব্দ বের করল। তারপর পল্টনকে নিয়ে মাথা উঁচু করে অফিস থেকে বেরিয়ে পড়ল।

মধুসূদন এণ্ড কোম্পানী-’এন.ডি’র কাছে প্রায় হাফ ডজন গোল হজম করে কাজে ফিরল।

স্বদেশবাবু হাতের ইশারায় মধুসূদনকে ডাকলেন। মধুসূদন কাছে এলে প্রশ্ন করলেন, কি ভায়া, কি হল?

‘মধু’ জবাব দিল, ‘ছলের কি আর ছুতোর অভাব ঘটে? তারপর সংক্ষেপে সমস্ত ঘটনার বর্ণনা দিল।

স্বদেশবাবু আবার মাথা নামিয়ে ফাইলে চোখ বোলাতে বোলাতে বললেন, মধুসুদন তোমার বয়স কম; অভিজ্ঞতাও কম, তাই বলছি ভাই, ওর সাথে টক্কর নিতে যেয়ো না। বসকে তুষ্ট করার কোন প্রয়োজন নেই; বরং নিজের কাজটা সঠিকভাবে করো, দেখবে সব ঠিক হয়ে যাবে।

কথাগুলো মধুসূদনের ঠিক মনঃপুত হল না। ও স্বদেশবাবুর কাছ থেকে সরে গিয়ে ভোলানাথ, আর মহাদেবকে নিয়ে পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে আলোচনা শুরু করল।

পরের সপ্তাহে এন.ডি’র আর টিকি দেখা গেল না। এদিকে এন.ডি’র সব কাজ মধুসূদন, ভোলানাথ এদের টেবিলে ‘বস’ নিয়মিতভাবে পাঠিয়ে দিতে লাগলেন। অফিসে মাথা তোলার সময় পাচ্ছে না মধুসূদন। রাগে গরগর করতে করতে অফিসে আসে। সামান্য ওভারটাইম পাবে বলে শুনেছে। এই সব ব্যবস্থা এন.ডি করে গেছে। বসের সাথে সাতদিনের ট্যুরে দার্জিলিং ঘুরতে গেছে। যদিও বলে গেছে, কমলালেবু, এবং চা গাছের চারা এনে পরীক্ষামূলক ভাবে এখানে চাষ করবে। তার জন্য বিশেষ ট্রেনিং নিতে বসের সাথে সে গিয়েছে। যাওয়ার সময় অফিসের হিতার্থে তার নিজের দায়িত্ব মধুসূদন এবং ভোলানাথকে দিয়ে গেছে।

অফিসের সকলে না বুঝলেও কেউ কেউ অবশ্যই বুঝেছে, কোন ঘটনার জন্য এই ঘটনা ঘটেছে। বুঝতে মধুসূদন যে পারেনি তা নয়। কিন্তু কেন, সেই বিষয়টা তার ঠিক মগজগত হচ্ছিল না। কথায় কথায় একদিন দেবায়ণকে প্রশ্ন করায়, দেবায়ণ জবাব দিল, মধু, এন.ডি’র পিছনেও একজোড়া চোখ আছে। ও সবসময় খুঁজে বেড়ায়, কে ওর নিয়ে কিছু বলছে, কে ওকে নিয়ে কিছু ভাবছে ইত্যাদি ইত্যাদি…। সেখান থেকে ওর মনের মধ্যে এক ধরনের প্রতিহিংসার জন্ম হয়।

সাতদিনটা বেড়ে দশদিন হল। বস ফিরে গেছে, এন.ডি ফেরে নি। আবার অফিসে টেবিল থেকে টেবিলে এটা সেটা কথা, মুখরোচক আলোচনা ইত্যাদি ফিরতে লাগল। তারপর হঠাৎ একদিন কোথা থেকে সকাল সকাল উপস্থিত হল নারায়ণ ধর। স্বভাব সিদ্ধ ভঙ্গীমায় লম্বা-লম্বা পা ফেলে এদিক-ওদিক ঘুরে ঘুরে নিজের কর্ম-চঞ্চলতার পরিচয় রাখতে লাগল।

অফিসে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এন.ডিকে সচরাচর এড়িয়ে চলত। একমাত্র স্বদেশবাবুই ডেকে দুচারটা কথা এন.ডি কে ভালবেসে শুনিয়ে দিতেন।

তেমনটাই ঘটল সেদিন দুপুরে। কোন একটা ফাইলের প্রয়োজনে এন.ডি স্বদেশবাবুর কাছে এলে উনি ভালবেসে বললেন, বোসো ভাই, বোসো একটু।

এন.ডি ওর স্বভাবসুলভ ছটফটে ভাবটা দেখিয়ে জবাব দিল, আমার কি আর বসার টাইম আছে দাদা? অনেক কাজ পড়ে আছে, অনেক চাপ।

স্বদেশবাবু হেসে জবাব দিলেন, তা চা গাছের চারা, আর কমলালেবুর চারা তো ‘বস’ নিয়ে আসেনি, তুমি কি ওগুলোর জন্যই আর কটা দিন ওখানে রয়ে গেছিলে? কিনে আনলে? মোটামুটি পঞ্চাশ হাজার চা, আর হাজার দশেক কমলালেবু গাছ লাগানো হবে শুনছিলাম!

এন.ডি বুঝেছে স্বদেশবাবু কি বলতে চাইছেন। ও এই প্রসঙ্গে কোন আলোচনা চায় না, তাই কথা ফেরানোর জন্য প্রশ্ন করল, দাদা আপনি কবে বেরোবেন চিকিৎসার জন্য? চোখের ব্যাপার, একেবারে অবহেলা করা ঠিক না। বস সেদিন বলছিল।

স্বদেশবাবু হেসে বললেন, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হল না। চা গাছের চারা, আর কমলালেবুর চারা কি চলে এসেছে?

এন.ডি’র স্বভাব হল যখনই কোন সমস্যার সম্মুখীন হয় তখনই সেই স্থান ছেড়ে অন্য কোথাও চলে যায়। এবারও তার ব্যতিক্রম হল না। স্বদেশবাবুর কাঁধে অযাচিতভাবে হাত রেখে জবাব দিল, হবে-হবে, সব হবে। কিন্তু আপনি অবহেলা করবেন না। বলে দ্রুত পা চালিয়ে অন্যত্র পাড়ি জমালো।

ধর চলে যেতেই মহাদেব একপ্রকার দৌড়ে এল। কি বলছিল দাদা গুলবাজটা?

— কি আর বলবে? জিজ্ঞাসা করলাম কত চা, আর কমলালেবু গাছের চারা এল এদিকে?

ছাই আসবে। আপনারাও যেমন। গুলবাজটাকে প্রশ্ন করেছেন। নিশ্চয়ই উত্তর না দিয়ে পালালো।

তা আর বলতে? বলতে বলতেই এমন দৌড় লাগালো, যেন ফেলে আসা সব কাজ এক্ষুনি সেরে ফেলবে।

— আর কাজ করবে ও! এখানে ঠিক সুবিধা করতে না পেরে আবার বসের কেবিনে গিয়ে ঢুকে গেল তো দেখলাম। দেখুন আবার, আপনার জন্য নতুন কাজের কি যৌতুক নিয়ে আসে? ও যাকে বাঁশ দেওয়ার সুপারিশ করে, তার সাথেই হেসে হেসে কথা বলে যায়।

স্বদেশবাবু খুব মিশুকে মানুষ। কিন্তু ভীষণ দৃঢ়চেতা। কখনো কারো কাছে নিজের জন্য ন্যূনতম সাহায্য চান নি। কোন দিন অফিসে দেরী করে আসেন না। আর সংসারের হাজার প্রয়োজন সত্ত্বেও আগে বেরিয়ে যান নি। কোন কাজ কখনও তাঁর টেবিলে পড়ে থাকে না। তাঁর মত স্টাফ অফিসে পাওয়া যে কোন অফিসে মাষ্টারের কাছে ভাগ্যের ব্যাপার।

কিন্তু কর্মের স্বীকৃতি আর কর্ম হতে নিষ্কৃতি দুটো সম্পূর্ণ পৃথক। তাই অফিস থেকে ন্যূনতম সুযোগ তিনিও কখনো চাননি, আর কোনো বস কখনও দেয়নি। এ নিয়ে অবশ্য তাঁর মনে কোন অভিযোগও নেই। বাকীরা যখন বসের প্রিয় হওয়ার জন্য, এইরকম ইঁদুর দৌড় দৌড়াচ্ছে তখন স্বদেশবাবু বিষয়টা বেশ উপভোগ করেন। তিনি মহাদেবকে বললেন, চিন্তা নেই ভাই। এন.ডি মানুষ চেনে। দেখতে থাকো।

কটা দিন বেশ নিরুপদ্রবে কেটে গেছে। এর মাঝে বসের মায়ের শরীর হঠাৎ বেশ খারাপ হয়েছে। নার্সিংহোমে এডমিট। আসা যাওয়ার পথে অনেকেই খোঁজ খবর নিচ্ছে, যাতে বসের চোখে ভালো হওয়া যায়। দিন কয়েক পর হঠাৎ একদিন সবচেয়ে নিষ্ঠুর খবরটা এল। বসের মা মারা গেছেন। তখন সকাল ছ’টা। আজ সেই সুযোগ! অফিসের কাজ লাটে তুলে সব ছুটেছে বসের ঘরে। একদল নার্সিংহোম থেকে বসের মাকে নিয়ে আসার জন্য বসে রয়েছে। আর একদল ফুল, মালা, পুরোহিত, গাড়ি, ধূপ, মিষ্টি এই সবের আয়োজন করতে লাগল। অফিসের মহিলারা সকাল থেকে বসের ঘরে এসে নিরন্তর কেঁদে চলেছে। স্বদেশবাবুর মত কয়েকজন অফিসে এসে নিত্য নৈমিত্তিক কাজ করছিলেন। হঠাৎ খবর এল, এত বড় ঘটনা, এন.ডিকে কোথাও দেখা যাচ্ছে না।

স্বদেশবাবুর অবাক হয়ে বললেন, সে কি আজকের দিনে এন.ডি নেই বসের কাছে? এটা তাঁরা ও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কিন্তু বসের বাড়ির শোকমহল হতে বিভিন্ন ব্যক্তি বারবার ফোন করে বলতে লাগল, সত্যিই দাদা, আজকের দিনে এন.ডি কোথাও নেই। এখানে সবাই খুব অবাক! বস তাঁর মা কে খুব ভালোবাসতেন। বস একদম ভেঙ্গে পড়েছেন। আপনারা অফিস থেকে কখন আসবেন?

স্বদেশবাবু জানালেন, তোমরা যখন শেষ যাত্রা শুরু করবে তখন জানিয়ে দিও। একসাথে শ্মশানে পৌঁছে যাবো।

সবকিছু সামলে বাড়ি থেকে বেরোতে দুটো বেজে গেল। এবার অফিসের সব মাথাগুলো একসাথে হয়েছে। আলোচনা একটাই। এন.ডি গেল কোথায়? অনেকে বলতে শুরু করেছে বস এই লোকটাকে এত সুযোগ-সুবিধা দিল, সাথে করে দার্জিলিং ঘোরালো, আজকের এমন দিনে একটাবার দেখা করতে এলি না? এতটাই অকৃতজ্ঞ? সব কথা বসের কানে পৌঁছাচ্ছে। কোন প্রতিবাদ নেই। শ্মশানে বিরাট লাইন। বসের মায়ের নাম্বার পঞ্চান্ন। চলছে পঁচিশ। লাইন পেতে মোটামুটি রাত দশটা হয়ে যাবে।

বস প্রবল বিরক্ত হয়ে সকলকে প্রশ্ন করছেন, আপনাদের কারো হাতে কোন লোক নেই? আমাকে অতক্ষণ বসে থাকতে হবে এমনি করে মাকে নিয়ে? আপনারা এত জন লোকাল মানুষ রয়েছেন। কেউ কিছু করতে পারবেন না?

সবাই চুপ, সব আলোচনা, সমালোচনা, মুহূর্তে চুপ হয়ে গেল। ঘণ্টা দুই পর চৌত্রিশ নাম্বার ডেড বডিটা হঠাৎ নড়তে শুরু করল। সবাই অবাক! আরে মড়া নড়ে উঠেছে, মড়া নড়ে উঠেছে। এই কাদের মড়া? দেখে যাও ভাই, জীবন্ত পুড়িয়ে দিতে এনেছিলে নাকি?

মুহূর্তে গোটা শ্মশানের পরিবেশটাই পাল্টে গেল। কেউ ভূত ভূত বলে যেদিকে চোখ গেল দৌড়ে পালাল, কেউ আবার অতি কৌতূহলী হয়ে কাছে ছুটে এল। অ্যাগ্রো ইন্ডিয়ার বেশ কয়েকজন দৌড়ে এল সেখানে।

আশা-আকাঙ্ক্ষা সবকিছুর মাঝে সত্যি-সত্যিই ভূত দেখতে লাগল অনেকে। মোবাইল ক্যামেরায় প্রচুর ছবি উঠছে ভূতের। অনেকেই বলছে, নড়ছে, নড়ছে, ঐ তো পাগুলো; কেউ কেউ বলছে, না-না, হাতটাও নড়ছে।

মধুসূদন একটু ঝুঁকে কিছুক্ষণ তাকিয়ে বলল, মনে হচ্ছে নিঃশ্বাস পড়ছে। বেঁচে আছে। বেঁচে আছে, এ মড়া বেঁচে আছে। কে আছো এর বাড়ির লোক, মুখের ঢাকা সরাও, এ তো জীবিত মানুষ।

মধুসূদনের চিৎকারের শেষে সত্যি সত্যিই মুখের সাদা চাদর সরিয়ে উঠে বসল নারায়ণ ধর ওরফে এন.ডি। মুহূর্তে, ভূত, ভূত করে যে যেদিকে পারল পালাল। এই সুযোগে ছুটে এসে এন.ডি বসের মাকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে এসে শুইয়ে দিল নিজের জায়গায়। তারপর বসের কাছে এসে বলল, স্যার আমি আপনার জন্য সকাল থেকে এখানে এভাবে লাইনটা রেখেছি। মধু’র গলাটা পেয়ে নিশ্চিন্ত হই আপনারা এসে পৌঁছেছেন।

এন.ডি’র প্রতিভায় অফিসের সকলের মাথা ঘুরে গেছে। কথা বলার শক্তিটুকু কারো নেই। সত্যিকারের শ্মশানের নিস্তব্ধতা বলতে যা বোঝায় তাই নেমে এল অ্যাগ্রো-ইন্ডিয়া-ইন্টারন্যাশনালের কর্মীদের মাঝে। স্বদেশবাবুও এন.ডি’র বুদ্ধির যারপরনাই তারিফ করলেন সকলের সামনে, তারপর গুরুগম্ভীর পরিবেশটাকে একটু হালকা করার জন্য বললেন, তা ধর ভাই, যদি তুমি মধুর গলা না পেতে, আর তোমার নাম্বার এসে যেত তবে তুমি কি করতে?

এন.ডি হেসে বলল, জানি না দাদা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev