| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হাবড়ায় ‘কথাচর্চা’র ১৭তম অধিবেশন

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৬৩৮ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

হাবড়ায় অনুষ্ঠিত হল ‘কথাচর্চা’র ১৭তম অধিবেশন। ১৩ আগস্ট ২০২৩ রবিবার বিকেলে হাবড়া স্টেশন সংলগ্ন হাবড়া গার্লস হাই স্কুলে এই অধিবেশনে গল্প পড়লেন মালদা জেলার তিনজন গল্পকার। এরা হলেন উমাদাস ভট্টাচার্য, শুভ্র মৈত্র ও অভিষেক ঝা। এদের গল্প নিয়ে আলোচনায় অংশ নেন চিরঞ্জয় চক্রবর্তী, প্রতিভা সরকার ও গৌতম অধিকারী। তিনজন গল্পকারের গল্প নিয়ে সামগ্রিক আলোচনা করেন শৈলেন সরকার ও ভবানী ঘটক। শ্রোতাদের মধ্য থেকে আলোচনায় অংশ নেন রবীন চক্রবর্তী ও দিলীপকুমার দত্ত।

অনুষ্ঠানের শুরুতেই মালদা জেলা থেকে আগত তিন গল্পকারের হাতে কথাচর্চা স্মারক তুলে দেওয়া। এগুলি তুলে দেন রাইলী সেনগুপ্ত, শ্যামাশ্রী চৌধুরি ও অমৃতা সরকার। উমাদাস ভট্টাচার্য পড়েন ‘অবেলার মাছ’ গল্প। শুভ্র মৈত্র পড়েন তার লেখা গল্প ‘মাগভেরুয়া’। আর সব শেষ গল্পটি ‘গাঙ্গেয়’ পড়ে শোনান অভিষেক ঝা।

গল্প শোনাবার পাশাপাশি কথাচর্চার পক্ষ থেকে ছিল চা-সিঙারার আয়োজন। প্রায় পঞ্চাশজন শ্রোতা এদিনের অধিবেশনে উপস্থিত থেকে মনযোগ দিয়ে গল্প শোনেন এবং আলোচনায় অংশ নেন। কথাচর্চার পক্ষ থেকে আইজাক সাহা সবাইকে ধন্যবাদ জানান। আগামীদিনে কথাচর্চা নিয়ে আরও নতুন পরিকল্পনার কথা জানিয়ে তিনি সকলের কাছে সহযোগিতা চান।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘কথাচর্চা’র যাত্র শুরু হয়েছিল গত বছরের এপ্রিল মাসে। ইতিমধ্যে ‘কথাচর্চা’র উদ্যোগে বাংলাদেশের ঢাকায় একটি আন্তর্জাতিক অধিবেশন সহ মোট ১৭টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। যেখানে গল্প পড়েছেন প্রায় পঞ্চাশজন গল্পকার। আলোচনায় অংশ নিয়েছেন আরও অনেকে।

‘কথাচর্চা’র পক্ষ থেকে বিষ্ণু সরকার জানান, ‘খুব কম ভাষাতেই এমন আশ্চর্য উদাহরণ পাওয়া যাবে, যেখানে অজস্র উজ্জ্বল গল্পকার, যাঁরা নতুন ভাবনা, নতুন আঙ্গিক ও নতুন বিষয়কে সামনে এনে পাঠকদের সমাদৃত করছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতেই ‘কথাচর্চা’র জন্ম। যার প্রধান উদ্দেশ্য লেখক, পাঠক, সর্বোপরি গল্প পড়তে ও শুনতে ভালোবাসেন এমন উৎসাহীদের সশরীরে এক উঠোনে এনে হাজির করা। এ বঙ্গে ছড়িয়ে ছিটিয়ে যে কয়টি গল্পপাঠের আসর রয়েছে, তাদের থেকে কিছুটা ভিন্ন ভাবনা নিয়ে ‘কথাচর্চা’য় শুধুমাত্র নবীন-প্রবীণ লেখকদের গল্পপাঠ নয়, বাংলা ছোটোগল্প কেন্দ্রিক বিশিষ্টদের আলোচনা, গল্পকারদের গল্পের নির্মাণ ভাবনা এবং সরাসরি লেখক-পাঠকদের প্রশ্ন বিনিময়ের সুযোগও রাখা হয়েছে।’ ‘কথাচর্চা’ বসছে নিয়ম করে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় রবিবার, বিকাল ৪টায়। আগামী অধিবেশন ১০ সেপ্টেম্বর ২০২৩।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev