| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

আদিবাসী জনজাতির অবস্থা কি বদলাবে : রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৬২৬ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৮ আগস্ট, ২০২২

আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের আদিবাসী জনজাতি থেকে আসা একজন নারী। বিশ্বের অসংখ্য দিবসের ভিড়ে জায়গা পেয়েছেন আদিবাসী জনজাতিরাও। আগামি ৯ তারিখ আদিবাসী জনজাতি দিবস। নানা দেশের মত আমাদের দেশেও অসংখ্য প্রতিশ্রুতি ও কর্মসূচি সাজিয়ে দিনটি উদযাপিত হবে। কিন্তু যাদের বঞ্চনা করে দিব্যি চলছে দেশটি; যাদের গান, গল্প, লোককথা নির্বিচারে চুরি ও অপব্যাখ্যা করে স্ফীতোদর হচ্ছে আমাদের নাচ-গান-গল্প-নাটক-সিনেমা; যাদের অধিকার হনন করা হয়ে দাঁড়িয়েছে ভারত নামক রাষ্ট্রটির নিয়মিত অভ্যাস – তাদের অবস্থার কি কোন পরিবর্তন হবে ? আদিবাসী মানুষদের সিংহভাগই অবশ্য তাদের জন্য যত্ন করে তাকে তুলে রাখা এই বিশেষ দিনটির কথা জানেন না। তাতে কী হয়েছে? দিন কে রাত করা দেশের দণ্ডমুণ্ডের কর্তারা তো জানেন, তাহলেই চলবে। আফ্রিকার পরেই আমাদের দেশে সবচেয়ে বেশি আদিবাসী জনজাতির বাস, ১০৪ বিলিয়ন। এটাও ২০১১-র জনগণনার হিসেব, এখন সংখ্যাটা আরও বেড়েছে। আরও খারাপ হয়েছে তাদের অবস্থা।

ওড়িশার ডোংরি, মধ্যপ্রদেশের বাইগা, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ডের সাঁওতালদের মিলিয়ে দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ৭০০ আদিবাসী জনজাতি গোষ্ঠীর বাস, কেউই ভালো নেই। শুধু আরও ভালো এবং আরও ঝকঝকে হয়েছে তাদের উদ্দেশ্যে বিতরিত বাণীর বন্যা। বেড়েছে তাদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। বনবিনাশের অভিযোগ তুলে অরণ্যের সন্তানদের জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। খনি ও আবাসন প্রকল্প গিলে খেয়েছে তাদের বাসস্থান। জঙ্গলেই চাষ হচ্ছে হাইব্রিড শস্য, ফলে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল। বিপন্ন হচ্ছে আদিবাসী জনজাতির খাদ্য নিরাপত্তা। এসবই কিন্তু চলছে মহা সমারোহে আদিবাসী উন্নয়নের ব্যানার ঝুলিয়ে। প্রকৃতির কোলে জন্ম এবং বেড়ে ওঠা বলেই সারা পৃথিবীতে এই মানুষগুলি অরণ্যের সবচেয়ে বড় রক্ষক। কিন্তু সরকার-কর্পোরেট-আমলাকুল তাদের মার্কামারা ভিলেন বানিয়ে অরণ্যবিনাশের বিশ্বজোড়া কারবার ফেঁদে বসেছেন।

এই সংগঠিত অরণ্যবিনাশকরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে বিশ্ব জুড়ে দিব্যি অরণ্য লুণ্ঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের দেশের কথাই বলি, এখানে তেল-কয়লা-অরণ্যের মূল পাহারাদার আদিবাসী মানুষ। তিনটিই জাতীয় সম্পদ। বহুজাতিক সংস্থা, ব্যবসায়ী এবং রাষ্ট্র যথেচ্ছ লুণ্ঠন ও আইনের অপব্যাখ্যা করে এগুলি ধ্বংস করে চলেছেন। কিন্তু অসম যুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রেই হার হচ্ছে আদিবাসীদের। অরণ্যের এই প্রতিবাদী সন্তানদের জঙ্গলের শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। রাষ্ট্রের নির্দেশ, ভূমিপুত্রদের প্রতিবাদ করা চলবে না। প্রতিরোধ, নৈব নৈব চ। তাহলেই তাদের উন্নয়নের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।

এ নিয়ে জায়গায় জায়গায় কেন্দ্র ও রাজ্যের লড়াই আছে — তবে তা নিছক ভাগ বাঁটোয়ারার ব্যাপার! আদিবাসীদের কথা বেশিরভাগ রাজ্যই ভাবে না, কেন্দ্র তো নয়ই। গোটা দেশের আদিবাসী জনজাতি সম্প্রদায় তাদের জল-জঙ্গল-জমির স্বাভাবিক অধিকার হারিয়ে তলিয়ে যাচ্ছেন এক অনিশ্চতার গহ্বরে। একটি ‘দিবস’ তাদের কতটা রক্ষা করতে পারবে সে প্রশ্ন থেকেই যায়! শুধু একজন জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিকে রাষ্ট্রপতি করাই নয়, তাদের অধিকার রক্ষা করাও রাষ্ট্রের কর্তব্য। সে কাজটি করা গেলে দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি হওয়াটা প্রকৃত গুরুত্ব পাবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev