| | |
এই মুহূর্তে ::
জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘নিখোঁজের দর্শক সংখ্যা’ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘সর্বংসহা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

হুগলির কৃষ্ণনগরে রথযাত্রায় প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি আজও অটুট : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৬৬ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন আজও অটুট ‘দ্বিতীয় নবদ্বীপ’ হুগলির কৃষ্ণনগরে। আচার ও প্রথা মেনে প্রতি বছরের ন্যায় এবারও অসংখ্য ভক্তের সমাগমে অনুষ্ঠিত হল শুভ রথযাত্রা। প্রসঙ্গত, মঙ্গলবার কৃষ্ণনগর শ্রীপাটে সাড়ম্বরে পালিত হল রথযাত্রা উৎসব। শুরু হয়েছে সম্প্রীতির মেলা। রথযাত্রার  বৈশিষ্ট্য হল গোপীনাথ এখানে বস্ত্রহরণবেশি মূর্তি। তিনি রথে আরোহণ করেন না। রথে চাপেন শ্রীব্রজগোপাল জিউ, রাধারমন ও শ্রীধর শালগ্ৰাম শিলা। উল্লেখ্য, এগুলি অভিরাম গোপালের বিগ্ৰহ নয়। এগুলি অভিরামের সময়কালে অথবা পরবর্তীকালে কোনো ভক্ত মন্দিরে দিয়ে গেছে। রথের দিন বিকেলে মন্দির থেকে এইসব বিগ্ৰহ শোভাযাত্রা বের করে রথঘরে গিয়ে রথে চাপেন। তারপর রথের রশি ধরে ভক্তরা বকুলতলায় নিয়ে যান। এরপর পূজা অর্চনা শুরু হয়।

উল্লেখ্য, এই ‘দ্বিতীয় নবদ্বীপ’-এ গোপীনাথ জিউ মন্দির প্রতিষ্ঠা করেন অভিরাম গোস্বামী। শ্রীচৈতন্যচরিতামৃতে অভিরাম গোস্বামীকে শ্রীচৈতন্যের শাখাভুক্ত বলে বর্ণনা করা হয়েছে। তিনি ছিলেন দ্বাদশ গোপালের প্রথম গোপাল। কথিত আছে, অভিরামের সঙ্গে দেখা করার জন্য শ্রীচৈতন্য একবার এই কৃষ্ণনগরে এসেছিলেন। তারপর থেকে এই কৃষ্ণনগর ভক্তদের কাছে পবিত্র ভূমি। প্রতি বছর ধুমধাম করে রাস উৎসব ও মেলা যেমন অনুষ্ঠিত হয়, পাশাপাশি রথযাত্রা উপলক্ষে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগমে মুখর হয়ে উঠে এই দ্বিতীয় নবদ্বীপ।

এদিকে কৃষ্ণনগরের পাশাপাশি খানাকুলের নন্দনপুর, বন্দর, বালীপুর ও হেলান বাজার এলাকায় রথযাত্রা উপলক্ষে উৎসব ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে হেলান-এ হাজার হাজার ভক্ত রথের রশিতে টান দেন। মনোবাঞ্ছা পূরণের জন্য ভক্তদের হৃদয়ের আকুতিতে মুখর হয়ে উঠে সমগ্ৰ হেলান এলাকা। এই রথযাত্রার মূল উদ্যোক্তা অশোক পাল জানান, প্রতি বছর অসংখ্য ভক্তের সমাগমে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev