| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বেড়াতে যাবেন? ঠিকঠাক প্ল্যানিং করতে আসুন পর্যটন মেলায়

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ২৭৫ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৪ জুন, ২০২২

নচিকেতার গানটা খুব মনে পড়ছে — “এক দিন ঝড় থেমে যাবে… পৃথিবী আবার শান্ত হবে”। পুরোপুরি না হলেও করোনা মহামারির দাপট ম্লান হয়ে পৃথিবী আবার কিছুটা শান্ত হয়েছে বইকি! বিগত দু-বছরে পড়াশোনা, স্বাস্থ্য, খেলাধূলা তো ব্যহত হয়েইছে কিন্তু তার থেকেও বেশি ব্যাহত হয়েছে মানুষের আদিমতম ‘বেড়াতে যাবার নেশা’। সারা বিশ্ব ব্যাপী লক-ডাউনের কারণে পরিবহণ, হোটেল সবকিছুই বন্ধ ছিল। তার প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। এর সঙ্গে যুক্ত হয়েছে মুল্যবৃদ্ধির অভিশাপ। যার ফলে করোনা পরবর্তীকালে দেশের সব থেকে ক্ষতিগ্রস্থ শিল্পটি হয়ে দাঁড়িয়েছে পর্যটনশিল্প। তবে আশার কথা, মানুষের চিরাচরিত প্রবৃত্তি বেড়াতে যাওয়া।

তাই করোনার দাপট কমতেই পর্যটকরা খুঁজতে শুরু করেছেন তাঁদের পছন্দতম ডেস্টিনেশন। তারই সঙ্গে সংযুক্ত গাড়ি, হোটেল, রুট ম্যাপ ইত্যাদি পরিষেবা পাবার সুযোগ। সামনেই দুর্গা পুজো। এই শারদ্যোৎসবের মরসুমে বাঙালী তথা পশ্চিমবঙ্গবাসীদের কাছে পায়ে সরষে ছড়িয়ে বেড়াতে যাওয়া চাই মাস্ট। সেটা দীঘা-পুরী-দার্জিলিং হোক বা কাশ্মির-কেরালা-রাজস্থান-নেপাল বা আন্দামানই হোক না কেন। নিজেদের সাধ্য মতো খরচায় ভালো পরিষেবা পেতে ও অগ্রিম বুকিং করতে চলে আসুন পর্যটন মেলায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে) ৩, ৪, ও ৫ জুন ২০২২ চলছে এই মেলা। সময় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আন্দামান যেতে চান? মেলার মধ্যেই পেয়ে যাবেন ১০-১২টি স্টল — যাঁরা আপনাকে প্লেনের টিকিট কেটে দিয়ে, হোটেলের ব্যবস্থা করে আপনার পছন্দমতো দিনে আন্দামান ঘুরিয়ে নিয়ে আসবে। কিন্তু এই ১০-১২টি স্টলের মধ্যে কী ভাবে যাচাই করবেন কোনটি বেশি ভালো বা বিশ্বস্ত। এর জন্য খুঁজুন কলকাতায় বসবাসকারী কোন ব্যবসায়ীকে, যাঁর আন্দামানে হোটেল আছে। কিম্বা ফোর-ফাইভ স্টার হোটেল খুঁজছেন হয়তো! কিন্তু আপনার পছন্দ মতো ডেস্টিনেশনে শুধু হোটেল হলেই তো হবে না, তার সঙ্গে পরিবহনও মানানসই হতে হবে (গাড়ি)। একই সঙ্গে এর সবকটি সুযোগ পেয়ে যাবেন মেলায় আসা ১০০টি স্টলের মধ্যে হয়তো এক বা দুটি স্টলে। এখন বিষয় দাঁড়ালো সঠিক জায়গাটি খুঁজে বের করা। এর জন্য আছি আমরা। চোখ রাখুন উক্ত ওয়েব নিউজে। তবে একটা কথা মাথায় রাখবেন মেলায় এক ঝাঁক স্টলের মধ্যে সকলেই বিশ্বস্ত কি না সেটা বিবেচনার বিষয়। তাই বেড়াতে গিয়ে না ঠকে বিষদে খোঁজ-খরব নিয়ে বুকিং করুন। আগামী দিনে ভ্রমণ সংক্রান্ত আরও খবর ও তথ্য পাবেন www.pagefournews.com-এ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev