| | |
এই মুহূর্তে ::
মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

নালন্দার আচার্য শীলভদ্র ।। বৌদ্ধশাস্ত্রের বাঙালি পন্ডিত ও দার্শনিক : মনোজিৎকুমার দাস

Reporter
মনোজিৎকুমার দাস / ২২৯১ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

এক সময় বৌদ্ধধর্ম ভারত, নেপাল, তিব্বত, চীন-সহ পূর্বাঞ্চলের দেশগুলোতে ব্যাপক ভাবে প্রসার লাভ করে। বৌদ্ধযুগে ওই সব দেশগুলোতে বৌদ্ধ মঠ ও বৌদ্ধ বিহার গড়ে ওঠে। মগধের নালন্দায় মহাবিহার এক সময় নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয় হিসাবে সুপ্রতিষ্ঠত হয়। বৌদ্ধশাস্ত্রের জগৎদ্বিখ্যাত বাঙালি পন্ডিত আচার্য ও দার্শনিক শীলভদ্র নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত হন। তিনি বিখ্যাত চৈনিক পর্যটক ও সন্ন্যাসী হিউয়েন সাঙের শিক্ষক ছিলেন।

মহাস্থবির শীলভদ্র (৫২৯ খ্রিস্টাব্দ-৬৫৪ খ্রিষ্টাব্দ), সমতট রাজ্যভুক্ত বর্তমান বাংলাদেশের অন্তর্গত কুমিল্লা জেলার চান্দিনার কৈলাইন গ্রামে এক ব্রাহ্মণ রাজপরিবারে জন্মগ্রহণ করেন। হিউয়েন সাঙের মতে, তিনি যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তা ছিল সমতটের ভদ্র রাজবংশ। বাল্যকাল থেকেই তিনি অধ্যয়নপ্রিয় ছিলেন। জ্ঞান-অন্বেষণে ধর্মীয় গুরুর সন্ধানে তিনি তৎকালীন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ও স্থান পরিভ্রমণ করেন। একসময় তিনি মগধের নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ে আগমন করেন। এখানে তিনি মহাবিহারের অধ্যক্ষ আচার্য ধর্মপালের অধীনে শিক্ষালাভ করেন। তার কাছেই তিনি বৌদ্ধধর্মের সাথে পরিচিতি লাভ করেন। এভাবে তিনি বৌদ্ধধর্মের শাস্ত্রীয় বিষয়ে অনেক জ্ঞান লাভ করেন।

সে সময়ে দক্ষিণ ভারতের একজন পণ্ডিত শীলভদ্রের শিক্ষক ধর্মপালের পাণ্ডিত্য এবং জ্ঞান সাধনায় ঈর্ষান্বিত হয়ে তাকে ধর্মের বিষয়াদি নিয়ে তর্কযুদ্ধে আহ্বান জানান। স্থানীয় রাজার অনুরোধে গুরু ধর্মপাল এই প্রতিদ্বন্দ্বিতার আহ্বান গ্রহণ করেন। কিন্তু শীলভদ্র তার গুরুর পরিবর্তে নিজেই তর্কযুদ্ধে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। তখন তার বয়স মাত্র তিরিশ বছর ছিল। তবুও তিনি তার অগাধ জ্ঞান এবং প্রতিভা দিয়ে এই যুদ্ধে জয়ী হন। পুরস্কারস্বরুপ রাজা তাকে একটি নগর উপহার দেন। সেখানে শীলভদ্র একটি বিহার গড়ে তোলেন।

ধর্মপালের মৃত্যুর পর মহাস্থবির শীলভদ্র নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের আচার্য নিযুক্ত হন। তার পাণ্ডিত্য এত অগাধ আর স্বীকৃত ছিল যে, নালন্দা মহাবিহারের অধিবাসীরা তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার নাম উচ্চারণ করতেন না। তাকে সবাই ‘ধর্মনিধি’ নামে ডাকতেন।

শীলভদ্রের জীবন সম্পর্কে খুব বেশি কিছু ভারতীয় কোন গ্রন্থের মাধ্যমে পাওয়া যায়না। চীনা পর্যটক ও ধর্মশাস্ত্রবিদ হিউয়েন সাঙের বিবরণ থেকেই তার জীবন সম্পর্কে সর্বাধিক তথ্য পাওয়া যায়। হিউয়েন সাঙের মতে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যেসব অধ্যাপক মহাবিহারে অধ্যাপনা করতে এসেছিলেন তাদের মধ্যে শীলভদ্রই শ্রেষ্ঠ ছিলেন। প্রাপ্ত তথ্যমতে, একদিন শীলভদ্র স্বপ্নে দেখেন মহাবিহারে হিউয়েন সাঙ এসেছেন। তাই হিউয়েন সাঙ সেখানে এলে শীলভদ্র তাকে সাদরে অভ্যর্থনা জানান।এখানে হিউয়েনা সাঙ ২২ বছর ধরে শীলভদ্রের কাছে যাবতীয় শাস্ত্র অধ্যয়ন করেন। এরপর তিনি ‘সিদ্ধি’ নামক একটি গ্রন্থ রচনা করেন।

শীলভদ্র অতীব বিনয়ী, সজ্জন, প্রজ্ঞাবান, মহাজ্ঞানী এবং নির্লোভী ছিলেন। রাজপুত্র হয়েও অর্থ ও ক্ষমতার প্রতিপত্তি ত্যাগ করেছিলেন। মগধের রাজা তাকে নগর উপহার দিতে চাইলে তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখান করেন। জীবনের পরম অর্থ তিনি খুঁজে পেয়েছিলেন। আজীবন অবিবাহিত থেকে তিনি শুধু জ্ঞানই আহরণ করে গেছেন এবং তা সমভাবে বিতরণ করেছেন। তিনি একজন শক্তিশালী শিক্ষা সংগঠক ছিলেন। তিনি ‘শীলভদ্র সংঘারাম বিহার’ প্রতিষ্ঠা করেছিলেন। মহাস্থবির শীলভদ্র দীর্ঘজীবন লাভ করেছিলেন। তিনি ৬৫৪ খ্রিষ্টাব্দে ১২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন

শীলভদ্র গৌতম বুদ্ধের উপদেশগুলোকে ধর্মচক্রের তিনটি আবর্তনের উপর ভিত্তি করে বিভাজন করেছিলেন। এগুলো সন্ধিনির্মোচন সূত্র নামক গ্রন্থে বর্ণিত হয়েছে।

প্রথম আবর্তন : এতে জীবনের পরম চারটি সত্যের কথা বলা হয়েছে। ধর্মচক্রপ্রবর্তনসূত্র নামক গ্রন্থে এর উদাহরণসহ ব্যাখ্যা রয়েছে। এটি বৌদ্ধধর্মের আদি উপদেশ ও প্রাথমিক যুগে বৌদ্ধধর্মের স্বরূপকে তুলে ধরে।

দ্বিতীয় আবর্তন : গৌতম বুদ্ধ বারাণসীতে শিষ্যদের যেসব উপদেশ দিয়েছিলেন তা এর অন্তর্ভুক্ত ঘটনার কোনো অস্তিত্ব, উদ্ভব ইত্যাদি নেই এবং সবই স্থির বা নিশ্চল এসব তত্ত্ব এই আবর্তনের অংশ। এই উপদেশের ভিত্তি প্রজ্ঞাপারমিতা উপদেশ। প্রাচীন দার্শনিক নাগার্জুন তাঁর মাধ্যমক ( মাধ্যমিক নয়) বিদ্যালয়ে এটা উদাহরণসহ ব্যাখ্যা করেন।

তৃতীয় আবর্তন :এটি প্রায় দ্বিতীয় আবর্তনের মতো। কিন্তু এটি সুস্পষ্টভাবে বোঝানোর জন্য এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই আবার মতভেদও নেই। সন্ধিনির্মোচন সূত্র এর ভিত্তি। প্রথম ও দ্বিতীয় খ্রিস্টপূর্ব শতাব্দীর লেখায় এর বিবরণ পাওয়া যায়। অসঙ্গ ও বসুবন্ধু দুই ভাই তাঁদের যোগাচার বিদ্যালয়ে এটি আলোচনা করতেন।

মহাস্থবির শীলভদ্র তার জীবনে শত শত গ্রন্থ রচনা করেছিলেন। কিন্তু সেসবের কোন নিদর্শন পাওয়া যায়নি। তবে তার রচিত একটি গ্রন্থ পাওয়া গেছে। গ্রন্থটির নাম ‘আর্য-বুদ্ধভূমি ব্যাখ্যান’। তিব্বতীয় ‌ভাষায় এই গ্রন্থের অস্তিত্ব বিদ্যমান। এই গ্রন্থটি বৌদ্ধধর্ম ও দর্শনের উপর রচিত ছিল।

তথ্যসূত্র : ১) বাংলা ব্যবহারিক অভিধান। বাংলা একাডেমি। ২) হাজার বছরের শ্রেষ্ঠ শত বাঙালি মনীষীর কথা-ভবেশ রায়, পৃঃ ১৩। ৩) উইকিপিডিয়া

মনোজিৎকুমার দাস, মাগুরা, বাংলাদেশ

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev