| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

গোঘাটে হুল দিবসে বসল সিধু-কানুর মূর্তি, ১৪৭ জন ভূমিহীন আদিবাসী পেলেন জমির পাট্টা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৮১ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

হুগলির গোঘাটের বালিতে মিশন মোড়ে হুল দিবস উপলক্ষে বসল সিধু-কানুর মূর্তি। এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ‍্য দিয়ে সাঁওতাল বিদ্রোহের দুই মহান সংগ্রামীকে স্মরণ করা হয়। ৩০ জুন দিনটিকে রাজ‍্য জুড়ে হুল দিবস হিসেবে পালন করা হয়। রাজ‍্য সরকার এবছর দু’ দিন ধরে মর্যাদার সঙ্গে দিনটি পালন করছে। এদিন বালির নতুন বাজারের মিশন মোড়ে সিধু-কানুর মূর্তি স্থাপন করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হল।

উল্লেখ্য, ৩০ জুন সাঁওতাল বিদ্রোহ ও সাঁওতাল গণহত‍্যা দিবস। এই দিনে ‘জমি চাই, মুক্তি চাই’ — এই দাবি নিয়ে সাঁওতালরা বিদ্রোহ করেছিল ব্রিটিশ শাসক ও তাদের দোসর মহাজনদের বিরুদ্ধে। আজ পূর্ণ হচ্ছে সেই গৌরবোজ্জ্বল বিদ্রোহের ১৬৬ বছর। ১৮৮৫ সালের এই দিনে সাঁওতাল নেতা সিধু, কানু ও তার বোন ফুলমতির নেতৃত্বে ব্রিটিশ উপনিবেশিক শাসন এবং জমিদারদের অত‍্যাচার ও মহাজনী চক্রবৃদ্ধি ঋণ প্রথার বিরুদ্ধে তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির উপজাতি অধ‍্যূষিত এলাকায় এই ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়। প্রসঙ্গত, এই ৩০ জুনের সাঁওতাল বিদ্রোহ ও গণহত‍্যা নিয়ে মহাশ্বেতাদেবী লিখেছিলেন তাঁর বিখ‍্যাত উপন‍্যাস ‘চোট্টি মুণ্ডা ও তার তীর’। আবার মৃণাল সেনের ‘মৃগয়া’ চলচ্চিত্র নির্মাণ করা হয় ১৮৮৫ সালের ৩০ জুনের সাঁওতাল বিদ্রোহ নিয়ে।

এদিকে এদিনের অনুষ্ঠানে গোঘাটের আদিবাসী পাড়া থেকে অসংখ্য মানুষ উপস্থিত থাকেন। তৃণমূলের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার জানান, গোঘাটে অসংখ্য আদিবাসী সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। কিন্তু অনেকেরই নিজস্ব থাকার জায়গা নেই। মাননীয়া মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের প্রচেষ্টায় আজ ১৪৭ জন ভূমিহীন আদিবাসীর হাতে জমির পাট্টা তুলে দেওয়া হল। এছাড়া সিডিউল টাইপ সার্টিফিকেট, কৃষকবন্ধু ডেথ বেনিফিট সার্টিফিকেট, রূপসী সার্টিফিকেট, জয় জোহার সার্টিফিকেট এবং এখানকার মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। তাছাড়া এখানকার বিখ‍্যাত কুটিরশিল্পের উপহার হিসেবে পিতলের ঘড়া দেওয়া হয় রাজ‍্যের বন দফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা-র হাতে।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাধিপতি আলহাজ সেখ মেহেবুব রহমান, অসীমা পাত্র, অসীম মাঝি ও প্রশাসনিক আধিকারিকরা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev