| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বয়স্ক বৃদ্ধার তৃপ্ত হাসিতেই পরিষ্কার করোনা যুদ্ধে জিতছে সমীর পাঁজা

Reporter Default
রিপোর্টার / ১৬৫ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে নিয়ম করে খাদ্য সামগ্রী বিতরণে প্রতিদিনই উদয়নারায়ণপুর এলাকার বিভিন্ন প্রান্তে দৌড়ে বেরাচ্ছেন বিধায়ক সমীর পাঁজা। এ দিনও তার ব্যতিক্রম হয়নি, পাঁচারুল অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে এলাকার প্রকৃত খাদ্য সংকটের মধ্যে থাকা ১২০০ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় সুরক্ষারেখা মেনে।

বিধায়ক সমীরবাবু সকলের কাছে হাত জোড় করে বলেন, আপনাদের সকলের প্রতি আমার আবেদন প্রকৃত খাদ্য সংকটের মধ্যে কেউ যদি থাকেন দয়া করে আমাকে জানান ফোন করে। আমরা নিশ্চিতভাবে আপনার পাশে থাকবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাকে সুরক্ষিত রাখতে প্রাণপাত করছেন, এই কঠিন পরিস্থিতিতে বাংলাকে করোনামুক্ত করতে দিদির পাশে থাকা আমাদের মানবিক কর্তব্য। তাই কটাদিন সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সপরিবারে বাড়িতে থাকুন। সরকারি নির্দেশ মেনে চলুন। দয়া করে বাড়ি থেকে কেউ বেরোবেন না।

হাওড়া জেলার একদম শেষ সীমানায় এবং হুগলি জেলার খানাকূল লাগোয়া উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের এই প্রত্যন্ত পাঁচারুল অঞ্চল। গতকাল রাত থেকেই ঝড়, জল অব্যাহত উদয়নারায়ণপুরে। নেতা, কর্মীদের ফোনকে উপেক্ষা করেও তিনি কর্মসূচী বাতিল করেননি, সমীর বাবু বলেন, মানুষ খাদ্য সংকটের মধ্যে আছেন, বৃষ্টি হোক জল হোক ঝড় হোক, আমরা যতটুকু পারবো বিতরণ করবো বাকিটা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেবো।

বৃষ্টিতে বছর ৭২ এর এক বয়স্ক বৃদ্ধা কে দেখে বিধায়ক বলেন, মাসিমা আপনি এসেছেন কেন? এখনই বাড়ি চলে যান প্রয়োজনীয় খাবার নিয়ে। এরপর থেকে অসুবিধার জন্য আপনাকে আর বাড়ি থেকে বেরোতে হবে না। আমাদের লোকজন আপনাদের মতো সকলের বাড়িতে গিয়ে সমস্যা শুনবে এবং সমাধানের জন্য যা যা করার তাই করবে। শোনার পরেই বয়স্ক বৃদ্ধার তৃপ্ত হাসিই যেনো তার সবকিছুর স্বস্তির উত্তর দিয়ে দিলো। মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন পাঁচারুল অঞ্চলের প্রধান, তৃণমূল কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev