| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

হাওড়ার ঝিখিরা গ্রামের মল্লিক বাড়ির রথযাত্রা : কমল ব্যানার্জী

Reporter
কমল ব্যানার্জী / ১০২৮ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৮ জুলাই, ২০২২

ট্রাডিশন ধরে রাখাটাই  যখন একটা চ্যালেঞ্জ সেই কঠিন সময়ে দাড়িয়ে এ বছরেই পায়ে পায়ে ১২৭-এ পড়লো হাওড়া জয়পুরের ঝিখিরার মল্লিক বাড়ির রথযাত্রা। এ উপলক্ষে রথটি সুসংকৃত হয়েছে। এই রথটি আরও একটি কারনে বিখ্যাত। তা হলো পুতুল নাচ আর অপ্রচলিত পালা গান যা আজ লুপ্ত প্রায়।

১৮৯৬ খ্রীস্টাব্দে শ্রী হরিনারায়ন মল্লিকের হাত ধরে এই রথযাত্রা শুরু হয়েছিল। এখনও রথযাত্রার মূল উদ্যোক্তা ওই পরিবারই। এখানে জগন্নাথ নয়, মল্লিক বাড়ির ইষ্ট দেবতা দামোদরকে রথে বসিয়ে রথের রশিতে টান দেওয়া হয়। কাঠের তৈরি নয়নাভিরাম রথটি উচ্চতায় প্রায় ৪০ ফুট। নানা প্রশাসনিক অসুবিধার কারনে এখন এটির যাত্রাপথের দুরত্ব কমেছে। আবাল বৃদ্ধ বনিতা মিলে অনুপম রথটিকে টেনে আনেন পাঁচশো গজ দূরে। উল্টো রথ পর্যন্ত সেখানেই  থাকে রথটি। জাঁকজমক কমলেও উৎসবের আয়োজনে ভাঁটা পড়তে দেয়নি মল্লিক পরিবার ও রথ পরিচালন সমিতি। এবারও মেলার প্রধান আকর্ষণ হল কাঠের পুতুল নাচ।

হাওড়ারই শ্যামপুর থেকে এসেছে পুতুল নাচের দলটি। পুতুল নাচ দেখতে ভিড় জমিয়েছে গ্রামের সবাই। এক সময়ে মেলায় আসত কৃষ্ণযাত্রা, রামযাত্রার মতো লোকসংস্কৃতির মাধ্যমগুলি। “কালের নিয়মে লোকসংস্কৃতির এই সব মাধ্যম প্রায় লুপ্ত হয়ে গিয়েছে। অনেক খুঁজেও কৃষ্ণযাত্রা বা রামযাত্রার দলের খোঁজ পাইনি। টিঁকে আছে শুধু পুতুল নাচ।” জানালেন পরিচালন সমিতির সম্পাদক হরিপদ রায় এবং মল্লিক পরিবারের সদস্য অতনু মল্লিক। গত বছর করোনার করাল গ্রাস রথের চাকাকেও অচল করে রেখেছিল। এ বছর আবার স্বমহিমায় ফিরেছে ‘মন্দিরের গ্রাম’ খ্যাত ঝিখিরার মল্লিক বাড়ির রথ। কলকাতা থেকে মাত্র দু-ঘন্টার পথ এই গ্রাম। উলটো রথযাত্রায় সাক্ষী থাকতে পারেন আপনিও।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev