| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে রেলমন্ত্রী : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৬২ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ৩ জুন, ২০২৩

এই শতাব্দীর নজিরবিহীন রেল দুর্ঘটনা। হঠাৎ এক ঝাঁকুনিতেই সব তোলপাড়। কেউ যাচ্ছিলেন পেটের দায়ে কাজ করতে, কেউবা চিকিৎসা করাতে। এক নিমেষে বেনজির, মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনা। এর কবলে পশ্চিমবঙ্গের সিংহভাগ যাত্রী। গভীর রাতেই দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দোলা সেন ও মানস ভুঁইয়া পৌঁছে যান। দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে উড়ে যান দুর্ঘটনাস্থলে। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সবরকমের সহায়তার আশ্বাস দেন। এরপর তিনি হাসপাতালে জখমদের পাশে দাঁড়ালেন। মমতা বলেন, এই শতাব্দীর নজিরবিহীন রেল দুর্ঘটনা। রেল পরিকাঠামো নিয়ে সমালোচনা করেন তিনি। নিশ্চয় কিছু আছে, ভালো করে তদন্ত হোক। অ্যান্টি কলিউশন ডিভাইস ছিল না। রেলমন্ত্রী থাকাকালীন এটা ব্যবস্থা করেছিলাম। এই ব্যবস্থা থাকলে এতবড় দুর্ঘটনা হত না। কেবল তাই নয় এই কেন্দ্র সরকার গতবার রেলবাজেটই পেশ করেনি। এদিকে ঘটনাস্থলে দোলা সেন ও মানস ভুঁইয়া একটি টিম নিয়ে তদারকি করছেন। দোলা সেন জানান, ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা। যা দেখলে গা শিউরে উঠে। মানবদরদী দিদি এই ঘটনায় মর্মাহত ও শোকাহত। তিনি এ রাজ্যের প্রত্যেক মৃত ও জখমদের পরিবারের পাশে আছেন। সাহায্যের আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, প্রায় ২৪ ঘন্টা পরেও রেল দুর্ঘটনার কারণ ধোঁয়াশা রয়ে গেছে। তবে প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে সিগন্যাল ও চালকের ভুলেই এই ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫। আহতের ৭০০। এ রাজ্যের অধিকাংশ দুর্ঘটনার কবলে দক্ষিণবঙ্গের মানুষ।

উল্লেখ্য, শুক্রবার ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে নজিরবিহীন রেল দুর্ঘটনা কেড়ে নিল অন্তত শতাধিক মানুষের প্রাণ। যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসের বেলাইন দুটি কামরার সঙ্গে পাশাপাশি সংঘর্ষে ছিটকে গেল আপ করমণ্ডল এক্সপ্রেস। আর তা ধাক্কা মারল পাশের লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে। তিনটি ট্রেনের এই অপ্রত্যাশিত সংঘর্ষ ভয়াবহ আকার নিল বালেশ্বর। মুহুর্তে ওলটপালট হয়ে গেল যেন দুনিয়াটাই। হুঁশ ফিরতেই আশপাশে শুধু আর্তনাদ, চিৎকার ও কান্নার রোল। খেলনার মতো দুমড়ে মুচড়ে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি কামরা। তার নীচে চাপা পড়ে রয়েছে দেহাংশ ও রক্তাক্ত শরীর। সময় তখন সন্ধ্যা ৭টা।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ও রাজ্যসভার সদস্য দোলা সেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছায়। জখমদের দ্রুত হাসপাতালে নিয়ে যেতে রাজ্যের তরফে ১২ জন ডাক্তার সহ ৭০টি অ্যাম্বুলেন্স ও ২টি শববাহীযান ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে ঘটনাস্থলে গভীর রাতেই পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেলে বিশেষ বিমানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে বৈঠক করে রির্পোট খতিয়ে দেখেন। এরপর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান।

এদিকে উদ্ধার কাজ অব্যাহত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সেনা, এনডিআরএফ-সহ ওড়িশা প্রশাসনের উদ্ধার কাজে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো ঘোষণা করেছেন দুর্ঘটনায় প্রত্যেক মৃতের পরিবারকে ১০ লক্ষ, গুরতর জখমদের ২ লক্ষ ও অল্প আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনায় এরাজ্যের প্রত্যেক মৃতের পরিবারকে ৫ লক্ষ, গুরুতর জখমদের ১ লক্ষ ও অল্প আহতদের ২৫ হাজার টাকা দেওয়া হবে।

উল্লেখ্য, এই দুর্ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে রেল। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এই ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। সেই সঙ্গে রেল দুর্ঘটনার দায় নিতে হবে প্রধানমন্ত্রীকে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev