| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কবি হেমচন্দ্র বাগচী স্মারক গ্রন্থ : শতাব্দী দাশ

Reporter
শতাব্দী দাশ / ২৩৫৬ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৯ মে, ২০২৩

কবি হেমচন্দ্র বাগচী (১৯০৪-১৯৮৬ খ্রি.) আজকের দিনে প্রায় বিস্মৃত একটি নাম। তাঁর স্মরণে একটি বই বের হয়েছে দীপাঞ্জন দে’র সম্পাদনায়। তাঁর নামাঙ্কিত এই স্মারকগ্রন্থের সম্পাদকীয় থেকে জানতে পারলাম যে, ২০২১ সালের ৪ এপ্রিল, কবির পঁয়ত্রিশতম প্রয়াণ দিবসের সময় থেকে এই গ্রন্থ প্রকাশ ভাবনার পর্যায়ে ছিল। পরে ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র প্রথম আনুষ্ঠানিক সভার (৭ জুলাই, ২০২১) পর থেকে এই গ্রন্থ প্রকাশের উদ্যোগ বাস্তবায়িত হতে শুরু করে। এই উদ্যোগ সত্যিই খুব প্রয়োজনীয় ছিল। যাঁরা এই মহান উদ্যোগে সামিল হয়েছেন এবং স্মারকগ্রন্থটি প্রকাশ করেছেন তাঁরা অত্যন্ত ধন্যবাদার্হ। কবির ১১৭তম জন্মবার্ষিকীতে প্রকাশিত হয়েছে এই স্মারক গ্রন্থটি।

সাতাশ জন বিশিষ্ট ব্যক্তি এই স্মারকগ্রন্থে কবিকে নিয়ে লিখেছেন। এঁরা সবাই স্ব স্ব ক্ষেত্রে অত্যন্ত বিশিষ্ট মানুষ। বিশেষ যত্ন নিয়ে তাঁরা কবির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। রচনা করেছেন তাঁকে নিয়ে অসামান্য কিছু কবিতা। খগেন্দ্রনাথ দত্তর লেখা থেকে আমরা জানতে পারি যে, বিগত ২০০৩-০৪ সাল জুড়ে কৃষ্ণনগরের বিশিষ্ট মানুষজন এবং কবির পরিবারের কিছু সদস্য মিলে কবির শততম বর্ষপূর্তি অনুষ্ঠান খুব সাফল্যের সঙ্গে পালন করেছিলেন। ঐ উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হয়েছিল। সেই স্মরণিকার সূত্র ধরে বর্তমান প্রজন্মের কিছু মানুষ উদ্যোগী হয়েছেন কবি হেমচন্দ্র বাগচীকে নতুন করে আবিষ্কার করার উদ্দেশ্যে। বলা যেতে পারে তাঁদের এই উদ্দেশ্য সর্বাংশে সফল।

প্রথিতযশা সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর শুভেচ্ছা বার্তা এই স্মারক গ্রন্থের মুকুটের পালকসম। এছাড়া সুশোভন অধিকারীর মতো সুখ্যাত লেখকের অক্ষরশৈলী এই গ্রন্থের সম্পদ। পাশাপাশি পার্শ্বনাথ রায়চৌধুরী, রতনকুমার নাথ, সঞ্জিত দত্ত, দেবাশিস ভৌমিক, মন্দিরা রায়, তপন বাগচী, বাসুদেব মণ্ডল, অপূর্ব দাশ, সতীনাথ ভট্টাচার্য, অমৃতাভ দে, কৌশিক চট্টোপাধ্যায়, মীনা সাহা, শর্মিষ্ঠা আচার্য-সহ একাধিক লেখকের গুরুত্বপূর্ণ লেখায় বইটি ভরপুর। এই লেখাগুলি ছাড়াও গ্রন্থটিতে রয়েছে দীপঙ্কর দাস, শ্যামাপ্রসাদ ঘোষ, সুজিত কুমার বিশ্বাস, সর্বাণী দত্তের মতো একাধিক কবির মৌলিক কবিতা।

হেমচন্দ্ৰ বাগচীর প্রথম কাব্যগ্রন্থ দীপান্বিতা প্রকাশিত হয় ১৯২৮ সালে, দ্বিতীয় কাব্যগ্রন্থ তীর্থপথে ১৯৩১ সালে, তৃতীয় কাব্যগ্রন্থ মানসবিরহ ১৯৩৮ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত বাংলা কাব্যপরিচয় গ্রন্থে তাঁর ‘দুরাশা’ কবিতা প্রকাশিত হয়েছিল। ১৯৩৯ সালে ‘কবিকিশোর’ নামে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়। ইতিপূর্বে ১৯২৭ সালে কলকাতার কর্নওয়ালিস স্ট্রিটে বর্তমানে (বিধান সরণী) কবি হেমচন্দ্র বাগচী প্রতিষ্ঠা করেছিলেন প্রকাশনী সংস্থা, যার নাম ছিল বাগচী এণ্ড সন্স। ঐ সংস্থা থেকে কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের ‘শতনরী’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। কবি, শিক্ষক, অধ্যাপক, প্রকাশক, একাধারে সবকিছুই ছিলেন কবি হেমচন্দ্র বাগচী। কৃষ্ণনগর থেকে তাঁর সম্পাদনায় প্রকাশিত হত ‘বৈশ্বানর’ পত্রিকা। ১৯৪১ সালে এর চারটি সংখ্যা প্রকাশিত হয়েছিল। তাঁর কর্মময় জীবনপঞ্জি স্মারকগ্রন্থে অত্যন্ত যত্নসহকারে লিপিবদ্ধ করা হয়েছে। পরিশিষ্টে আছে তাঁর পাণ্ডুলিপির একটি পাতা, যা এই গ্রন্থের অমূল্য সম্পদ। পরিশিষ্টের আলোক-চিত্রগুলিও খুব সুন্দর।

কবির ৮২ বছর ব্যাপী জীবনের মধ্যে মাত্র ৪২ বছর তিনি কর্মমুখর ছিলেন। পরবর্তী ৪০ বছর তিনি মানসিক বৈকল্য রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় কাটিয়েছিলেন। কল্লোল যুগের একজন বিখ্যাত কবি হয়েও আজ তিনি যেন বিস্মৃতির অন্তরালে। কবির অত্যন্ত প্রিয় ছিল প্রকৃতি। তিনি ছিলেন অত্যন্ত ভাবপ্রবণ ও রোমান্টিক। তাঁর জলাঙ্গী কবিতায় এই রোমান্টিকতা ধরা দিয়েছে। এই স্মারক গ্রন্থের আর একটি সম্পদ হল হেমচন্দ্র বাগচীর লেখা একটি প্রবন্ধের পুনঃপ্রকাশ, যার শিরোনাম প্রাচীন ভারতের নাট্যশিল্প। এটি পাঠ করলে তাঁর পাণ্ডিত্য সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। স্মারক গ্রন্থ থেকেই জানতে পারলাম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কবি হেমচন্দ্র বাগচীর কাব্য সংগ্রহ (১ম খণ্ড)। কবির পরিবারের সদস্যদের ভূমিকাও এক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য।

‘কবি হেমচন্দ্ৰ বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র উদ্যোগে প্রকাশিত এই স্মারক গ্রন্থটি তাই বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নেবে বলে মনে হয়। পাঠকরা এই বইটি পড়ে কল্লোল যুগের এই বিখ্যাত কবির জীবন ও সৃষ্টি সম্পর্কে জানতে পারবেন। তবে কবি ও তাঁর পরিবারের আরও কিছু আলোকচিত্র থাকলে আরও ভালো হত। আশা করা যায় ভবিষ্যতে হেমচন্দ্র বাগচীকে নিয়ে চর্চা অব্যাহত থাকবে এবং পরবর্তী প্রজন্ম তাঁর আরও ব্যাপক মূল্যায়নে প্রবৃত্ত হবে।

উল্লেখ্য, গ্রন্থটি প্রকাশের পর পাঠক মহলে বিশেষ সাড়া পাওয়া যায়। গ্রন্থটির প্রচারে কবি হেমচন্দ্রের অনুরাগীরা বিশেষ ভূমিকা নেন। তিন মাসের মধ্যেই এই স্মারক গ্রন্থের সবকটি কপি নিঃশেষ হয়ে যায়। এই সংবাদ আমাদের কাছে এক ইতিবাচক বার্তা এনে দেয়। ‘কবি হেমচন্দ্র বাগচী স্মারক গ্রন্থ’-এর দ্বিতীয় সংস্করণ এখনো প্রকাশ পায়নি। তবে একটু স্বস্থির খবর এই যে, ‘কবি হেমচন্দ্ৰ বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র সদস্যদের কথা অনুযায়ী অতি শীঘ্র এই গ্রন্থটি পুনরায় প্রকাশ করা হবে। ‘কবি হেমচন্দ্র বাগচী স্মারক গ্রন্থ’টির প্রকাশ বিষয়ে আরেকটি কথাও বলতেই হয়— এটি হল বাংলা সাহিত্যের এক বিস্মৃতপ্রায় কবিকে স্মরণ করার প্রশংসনীয় প্রয়াস। এই উদ্যোগ গ্রহণের জন্য কৃষ্ণনগরের ‘কবি হেমচন্দ্ৰ বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র সম্পাদক দীপাঞ্জন দে  এবং তাঁদের দলের সকল কবি অনুরাগীকে আমি কুর্ণিশ জানাই।

গ্রন্থ পরিচয়: ‘কবি হেমচন্দ্র বাগচী স্মারক গ্রন্থ’ সম্পাদনা দীপাঞ্জন দে। প্রকাশক ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’, কৃষ্ণনগর, নদিয়া। ISBN: 978-93-92251-01-6। প্রকাশকাল: ১৭ সেপ্টেম্বর ২০২১। যোগাযোগ: ৯৭৩৪০ ৬৭৪৬৬।

লেখক: মুখ্য বিজ্ঞানী, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়।

আপনার মতামত লিখুন :

3 responses to “কবি হেমচন্দ্র বাগচী স্মারক গ্রন্থ : শতাব্দী দাশ”

  1. দীপাঞ্জন দে says:

    বিজ্ঞানী শতাব্দী দাশ ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ।

  2. tapan bagchi says:

    গ্রন্থালোচনাটি পড়ছে। বিজ্ঞানী শতাব্দী দাশকে ধন্যবাদ এটি লেখার জন্য। সুন্দর লেখা। বাগচী-পদবিধারী হয়ে আমিও গর্বিত কবি হেমচন্দ্র বাগচীকে নিয়ে।

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev