| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ধর্ম-নিরপেক্ষতা ও সমাজতন্ত্র ছিল নেতাজীর মূল মন্ত্র — সুখেন্দুশেখর রায় : দেবাশিস শেঠ

Reporter
দেবাশিস শেঠ / ৬০৯ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩

সারাদেশের বিভিন্ন প্রান্তে দেশপ্রেমিক নেতাজী সুভাষচন্দ্রের ১২৬তম জন্মদিন পালিত হলো যথোচিত মর্যাদায়। এই উপলক্ষে প্রতি বছরের মত বর্তমান বছরেও দিল্লিতে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের সরকারি বাসভবনে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন পালিত হলো। সকাল থেকে এখানকার সকল স্তরের মানুষের জন্য এই বাড়ির দরজা ছিল মুক্তাঙ্গন, মুক্তদ্বার। সারাদিনে সর্বস্তরের প্রায় দেড়শতাধিক মানুষ এখানে এসে লনে রাখা নেতাজির মূর্তিতে তাঁদের শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রসঙ্গত, দিল্লিতে সরকারি বাসভবনগুলির মধ্যে এই বাড়িটি যেন এক উজ্জ্বল ব্যতিক্রমী।

যেখানে কেউ নিজের ছবি এবং দলীয় নেতা বা যে যখন প্রধানমন্ত্রী হন তাদের ছবি কেবলমাত্র টাঙ্গিয়ে রাখেন, সেখানে এই বাড়িতে প্রধান দরজা দিয়ে ঢুকলেই মাথার উপর পরপর তিনটি নেতাজির ছবি সারা বছর লাগানো রয়েছে। তারপর একেবারে শেষে আছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

সাংসদ সুখেন্দুশেখর রায় অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, “দিল্লিতে আমার বাড়ি ছাড়া আর কোথাও কিন্তু নেতাজির জন্মদিন এভাবে পালন করা হয়নি। এমনকি, ঢাক ঢোল পিটিয়ে ইন্ডিয়া গেটে নেতাজির যে মুর্তি বসানো হয়েছে সেখানেও সরকার পক্ষ থেকে কোন অনুষ্ঠান করা হয়নি বলে আমার কাছে খবর আছে। শুনেছি সেখানে কেউ ফুল দিতেও যায়নি। সমস্ত এলাকা অন্ধকারে ডুবেছিল। যারা নেতাজির জন্য কুমিরের কান্না কাঁদছে, তাদের সঙ্গে নেতাজির মতের এবং পথের আকাশ পাতাল তফাৎ। নেতাজি সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, এরা ফ্যাসিবাদে বিশ্বাসী। নেতাজি পরিকল্পিত অর্থনীতিতে বিশ্বাস করতেন, তিনি রাষ্ট্রায়ত্ত সংস্থা গড়ে তোলার পক্ষে ছিলেন। নেতাজির পরিকল্পনা অনুযায়ী প্ল্যানিং কমিশন তৈরি করা হয়েছিল এই সরকার সেই কমিশনকে তুলে দিয়ে নীতি আয়োগ নাকি দুর্নীতি আয়োগ তৈরি করেছে।”

আজকের দিনে যুবসমাজের সামনে এক আলোকিত পথের দিশা নেতাজি সুভাষচন্দ্রের জীবন আদর্শ। তাই এই মহাপুরুষের জন্মদিনে তাঁর কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানানোর এই প্রয়াস অভিনন্দনযোগ্য। জনপ্রিয় সাংসদ সুখেন্দুশেখর রায়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের অগণিত মানুষ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev