| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আমেদাবাদ থেকে গাজিয়াবাদ, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা অব্যাহত

Reporter Default
রিপোর্টার / ৫৭১ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১৮ মে, ২০২০

পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে উত্তাল হয়ে উঠল আমেদাবাদ। গুজরাটের এই শহরেই করোনা সংক্রমণ সর্বাধিক। আতঙ্কে ও আশঙ্কায় কয়েকশো অসহায় পরিযায়ী শ্রমিক সোমবার ১৮ মে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের একটাই দাবি, নিজেদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করুক সরকার। বিক্ষোভকারীদের হঠাতে গেলে বস্ত্রপুর এলাকায় পুলিশকে লক্ষ্য করে পরিযায়ী শ্রমিকরা ইট ছোঁড়েন এবং ২টি পুলিশের গাড়ি, একটি নির্মীয়মাণ বাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে কয়েকজনকে  গ্রেফতার করে পুলিশ। 

এদিন হরিয়ানার সোনিপতের কুন্ডালি শিল্পাঞ্চল এলাকায় জড়ো হন ২০০০ পরিযায়ী শ্রমিক। তাঁদের সকলের বাড়ি গোরক্ষপুর, প্রতাপগড়-সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়। পরিযায়ী শ্রমিকরা জানান, যেখানে কাজ করতাম তা বন্ধ। টাকা-পয়সা ফুরিয়ে এসেছে। বলা হয়েছিল উত্তরপ্রদেশে ফেরানোর বাস দেওয়া হবে। এসে দেখছি বাস নেই। ফিরে যে যাব খাদ্যসামগ্রীও তো পাচ্ছি না। 

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে তিনটি স্পেশ্যাল ট্রেন ছাড়ার কথা উত্তরপ্রদেশ থেকে। বাড়ি ফিরতে শ্রমিকরা যে কতটা মরিয়া সে চিত্র ধরা পড়ল গাজিয়াবাদে। ট্রেনে ওঠার জন্য নাম লেখাতে রামলীলা ময়দানে গিজগিজে ভিড়। কেউ ভাবতেই পারেন মেলা বসেছে। সোশ্যাল ডিসট্যান্সিং শিকেয় উঠেছে। কেন্দ্র উদাসীন, উত্তরপ্রদেশ সরকারও যে পরিযায়ী শ্রমিকদের ন্যূনতম ভরসা দিতে ব্যর্থ তা ফের স্পষ্ট হলো।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev