| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পুরসভার উদ্যোগে ভাষা দিবস পালন

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ২২৭ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিড়লা তারমণ্ডলের সামনে ২১ শে উদ্যানে ভাষা শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ঠিক বেলা তিনটের সময় এই উদ্যান প্রাঙ্গণে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সাফল্য-মণ্ডিত করেন, সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়, বিধায়ক তথা কলকাতার মেয়র পারিষদ দেবাশিস কুমার, মেয়র পারিষদ সন্দীপ রঞ্জণ বক্সি, মিতালী বন্দ্যোপাধ্যায়, বরো চেয়ার পার্সন সুস্মিতা ভট্টাচার্য, চৈতালী চট্টোপাধ্যায়, সাধনা বোস, কাউন্সিলর সোমা চৌধুরী, প্রদীপ কুমার মুখপাধ্যায়, কাজরী বন্দ্যোপাধ্যায় সহ একাধিক পুর আধিকারিক ও বিশিষ্টগণ।

শহীদ স্মারকে মাল্যদানের পর মেয়র ফিরহাদ হাকিম জানান, ‘আজ সকালে দেশপ্রিয় পার্কে ভাষা শহীদ মঞ্চে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা নিবেদন করেছেন। কলকাতা পুরসভার উদ্যোগে ২১ শে উদ্যানে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। প্রতি বছরই এই উদ্যানে আমরা ২১ শে ফেব্রুয়ারির অনুষ্ঠান পালন করি। মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন যাঁরা, তাঁদের প্রত্যেককে আমরা স্মরণ করছি। বাঙালীদের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য আছে। আমার ভায়ের রক্তে রাঙা ২১ ফেব্রুয়ারিকে আমরা আজীবন মনে রাখব। মাতৃভাষা তথা বাংলা ভাষা নিয়ে আমরা গর্ব বোধ করি।’

সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারম্যান মালা রায় জানান, ‘আজ ২১ ফেব্রুয়ারি। বাংলা ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্যে প্রণাম জানাই। আমরা দুই বাংলার মানুষ-ই এই দিনটি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করি। কোনো কাঁটা তারের বেড়া দুই বাংলার মনকে পৃথক করতে পারেনি, আগামী দিনেও পারবে না। মাতৃভাষার জন্য এই আবেগ সারা বিশ্বে দৃষ্টান্ত হয়ে আছে। বাংলা ভাষাকে বিশ্বজনীন করতে আমাদের অভিপ্রায় জারি থাকবে।’

বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, ‘ যোগেন চৌধুরীর তেরী করা ২১ শে উদ্যানের শহীদ বেদীতে আজ আমরা উপস্থিত হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই শহীদ বেদীটি তৈরি হয়েছিল। প্রতি বছরের মতো এই বছরেও কলকাতা পুরসভার উদ্যোগে বিড়লা তারামণ্ডলের সামনে আমরা ভাষা দিবস পালন করছি। ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দল যুবক পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জিন্না সাহেবের সিদ্ধান্ত একমাত্র উর্দুভাষাকে জাতীয় ভাষা করার বিরুদ্ধে গর্জে উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের মানুষরা বিদ্রোহ শুরু করেন। ২১ ফেব্রুয়ারি আমাদের ভাই-এর রক্তে লাল হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। পরবর্তীকালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মেনে নেওয়া হয়। আমরা বিশ্বাস করি ভাষা আমাদের কাছে আবেগ, ভাষা আমাদের কাছে অহঙ্কার।বাংলা ভাষার গড়িমাকে বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা সৈনিক থাকব।’

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev