| | |
এই মুহূর্তে ::
পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

এক টুকরো গ্রামীণ বাংলাকে সকলের সামনে তুলে ধরেছে কলকাতা প্রেসক্লাব : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৮৫ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

বর্ষশেষে প্রেসক্লাব প্রাঙ্গণে এক টুকরো বাংলা উঠে এসেছে। এখানে সকলের জন্য বিশেষ আকর্ষণ গ্রাম চিনুন, পরের প্রজন্মকে চেনান। সেই সঙ্গে পসরা সংগ্ৰহ করে গ্রামের শিকর স্পর্শ করার সুযোগ। এক কথায় গ্রাম কৃষ্টি উৎসব। এই উৎসব শুরু হয়েছে ২৩ ডিসেম্বর থেকে, চলবে ২৯ ডিসেম্বর। সকলের অবারিত দ্বার। বেলা ২টো থেকে রাত ৮টা।

এই অনুষ্ঠানে অন্যতম প্রধান পরম্পরার জ্ঞানচর্চক, পরম্পরার স্বাস্থ্য বিষয়ে অন্যতম জ্ঞানী, কুড়মালি লিপি আন্দোলনের নেতা, ঝুমুর পদ লেখক, সংগঠক নারায়ণ মাহাতকে জীবন কৃতি সম্মানে ভূষিত করল কলকাতা প্রেস ক্লাব। নারায়ণ মাহাতর হাতে ফলক তুলে দিলেন অভিনেতা-পরিচালক সুদেষ্ণা রায়, নাট্যব্যক্তিত্ব অরূপশঙ্কর মৈত্র, সাংবাদিক ক্লাবকর্তা শৈবাল বিশ্বাস, কবি সংগঠক প্রসূন ভৌমিক আকাশবাণীর সহ-নির্দেশক গৌতম ঘোষ। প্রসঙ্গত, বিগত ছ-বছর ধরে প্রেসক্লাব প্রাঙ্গণে এক টুকরো বাংলাকে দেখার সুযোগ মিলছে। উল্লেখ্য, চলতি বছরে এই মনোজ্ঞ উৎসবে ১৪টি জেলার লোকশিল্পীরা তাঁদের বিশেষ পরম্পরা উপস্থাপনা করেছেন। সেই সঙ্গে নানান আকর্ষণীয় গ্রামীণ পসরা নিয়ে উপস্থিত থাকছেন হস্তশিল্পীরা।

উৎসবের দিনগুলোতে বিশেষ আকর্ষণ থাকছে ছৌ-মুখোশ, টেরাকোটার কাজ, পাটের জুতো-চটি, নকশিকাঁথা, বাটিকপ্রিন্ট, নানান গ্রামীণ গহনা ইত্যাদি। সেই সঙ্গে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে থাকছে মনোমুগ্ধকর সুরের মূর্ছনায় ও মাটির গন্ধে হাছন রাজার গান, ছৌ নৃত্য, কবিগান, রায়বেশে নৃত্য, ভাওয়াইয়া গান, ঝুমুর নাচ, শ্রীখোল বাদ্য ইত্যাদি। ১৪টি জেলার লোকশিল্পীরা অংশ নেবেন।

উল্লেখযোগ্য হল, রাসায়নিক সার ছাড়া জৈব ফসল, মশলা, হরেক মধু ও মধুর প্রসাধনী, পিঠে পুলি ও হরেক পদের আচার সকলকে আকৃষ্ট করবে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জমে উঠেছে এই গ্ৰাম কৃষ্টি উৎসব।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev