| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আর্টস একরে দ্বিতীয় ফটোগ্রাফি গ্যালারির উদ্বোধন ও প্রদর্শোনী

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ২৬০ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আর্টস একর মিউজিয়াম অব বেঙ্গল মডার্ন আর্ট-এর শিল্পাশ্রমে ২১ অক্টোবর ২০২২ গ্যালারি ইন্ডিয়ান কেবল নেটের দ্বিতীয় ফটোগ্রাফি গ্যালারিতে ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন হল। এই উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, জুন মালিয়া, শমীক বন্দ্যোপাধ্যায়, হীরক বন্দ্যোপাধ্যায় এবং স্বয়ং শিল্পী শুভাপ্রসন্ন।

ছিমছাম উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিতিতে চিত্র পরিচালক গৌতম ঘোষ বলেন, এই ঘোরতর ডিজটাল সময়ে যখন সেলুলয়েডের যুগ প্রায় শেষ হয়েগেছে, তখনও আরও বড়ভাবে, আরও স্পষ্টভাবে ফটোগ্রাফির চর্চার প্রয়োজনীতা জরুরি। তিনি এই কথাটা ব্যাখ্যা করে বলেন বর্তমান ডিজিটাল যুগে সেলুলয়েডে ছবি তোলার চর্চা প্রায় উঠে গেছে। তবুও হাতে গোনা মানুষ এই সেলুলয়েড মাধ্যমে আজও কাজ করে চলেছেন তাঁদের মত করে, স্বকীয়তায়।

তাঁর আক্ষেপ সেলুলয়েডের বিবর্তন নিয়ে খুব একটা চর্চা হয় না। যে সব সেলুলয়েড ফর্ম্যাটে কয়েক বছর আগেও পূর্ণদ্যোমে কাজ হত, সে সব ফরম্যাট সংরক্ষণ করার কথা ভাবা হচ্ছে না। তিনি মনে করেন মূল সমস্যা মোবাইল, কিন্তু সেখানেই বিতর্ক শেষ হয়ে যায় না। যেহেতু এই যন্ত্রটি প্রায় সবার হাতে এসেগেছে, তাই রোজ কোটি কোটি ছবি উঠছে।

কিন্তু যারা ছবি তোলেন, তারা সে সব ছবি কোন তাত্ত্বিকটা থেকে তোলেন, সেটা জানা যায় না। অথচ শিল্পীরা তার ক্যানভাসের সামনে দাঁড়িয়ে চবি আঁকার আগে ঠিক করে নেন তিনি কীভাবে তার ক্যানভাসে ছবির কম্পোজিশন করবেন, তেমনি ছবি তুলিয়ে মনে মনে একটি ছবির আকার প্রকরণ এঁচে নেন ফটো তোলার আগেই।

ফটোগ্রাফির টেকনোলজি যতই বদলাক, ছবির চর্চা যারা করে আসছেন, তারা এই চর্চা আবহমান কাল ধরে করে চলবেন। তিনি আশা করেন, এই নতুন ফটোগ্রাফি গ্যালারি অদূর ভবিষ্যতে জনপ্রিয় হবে। জুন মালিয়া বলেন, ফটোগ্রাফির সায়েন্স আর আর্টস আমাদের চর্চা করতে হবে। তিনি গৌতম ঘোষ আর শুভাপ্রসন্নর কৃতি বিষয়ে বিশদে আলোচনা করেন। তিনি সকলকে এই গ্যালারিতে ছবি দেখতে আসার জন্যে অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev