| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘নিখোঁজের দর্শক সংখ্যা’ নন্দিনী অধিকারী-র ছোটগল্প ‘সর্বংসহা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

হুগলিতে প্রথম বই নিলাম হল পান্ডুয়া বইমেলায়, সৃষ্টি হল এক নতুন ইতিহাস

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৮৭৪ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

পান্ডুয়া বইমেলার শেষ দিন ১২ ফেব্রুয়ারি এক অভিনব অনুষ্ঠানের মুখোমুখি হল হুগলি জেলা। এই প্রথম কোনো বইমেলায় নির্বাচিত কিছু বই নিয়ে নিলামের অনুষ্ঠান করা হলো। এই অভিনব ভাবনা বলাগর কলেজের অধ্যাপক ড. পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। তাঁরই সংগ্রহ করা নির্বাচিত বই নিয়ে বইমেলায় নিলাম করা হয়। এই নিলাম অনুষ্ঠানে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় দেবাশিস শেঠ সম্পাদিত বই, রামদাস আদকের ধর্ম মঙ্গল কাব্য “অনাদিমঙ্গল”। বইটি বিক্রি হয়েছে ২৬৭০ টাকায়। এছাড়া পদ্মাবতী বইটি নিলাম হয় ৭০০ টাকায়, কেদার রচনাবলী ৭০০ টাকায়। এই নিলামে কুড়িটি বই বিক্রি হয়েছে মোট সাত হাজার টাকায়। জানা গেছে, এই বিক্রয়লব্ধ টাকা বইমেলা কমিটি তুলে দেবেন থ্যালাসেমিয়া আক্রান্ত এম.এ পাঠরত এক ছাত্রীর হাতে।

অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, “আমি নিজে বই সংগ্রহে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। মানুষকে মূল্যবান করে বই। বই থেকে কোনদিন যেমন দূরে থাকতে পারি না, তেমনি চাই সবাই আসুক বইয়ের কাছে। তাই সুশান্তবাবুর দেওয়া প্রস্তাবকে আমি তৎক্ষণাৎ গ্রহণ করি।”

এই পান্ডুয়া বইমেলা কমিটির প্রাণপুরুষ সাংবাদিক সুশান্ত সরকারের বক্তব্য, “পার্থ বাবু যেভাবে নিজের সংগ্রহের বই মেলায় এনে একটা অন্যরকম মূল্যবোধকে প্রতিষ্ঠিত করলেন তাতে পান্ডুয়া বইমেলায় তাঁর প্রতি চির কৃতজ্ঞ থাকবে।” নিলামে অংশগ্রহণকারী অধ্যক্ষ ডঃ গৌতম বিট বলেন,”পার্থবাবুর জ্ঞান বিতরণ, শিক্ষার জন্য প্রান্তীয় মানুষদের নিয়ে কাজ, আজ হুগলি জেলাকে পথ দেখাচ্ছে। বই যে মহার্ঘ্য সম্পদ তাকেও যে নিলামে এনে মানুষকে বই সংগ্রহে আকর্ষিত করা যায় তা পান্ডুয়া বইমেলা করে দেখালো।”

এই ঘটনার কথা শুনে আবেগাপ্লুত সাহিত্যিক দেবাশিস শেঠ এর বক্তব্য, “সাহিত্যে নিবেদিত প্রাণ পার্থ বাবু, সাংবাদিক সুশান্ত বাবু এবং এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম অভিনব একটি ভাবনাকে বাস্তবে রূপায়িত করার জন্য। রামদাস আদক সপ্তদশ শতকের একজন বলিষ্ঠ অথচ ভাগ্যবিড়ম্বিত কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে বহকাল তাঁকে অন্যের লেখা চুরি করার মিথ্যা অপবাদ বহন করতে হয়েছে। আমার এই সম্পাদনা তাঁকে সেই অপবাদ থেকে মুক্তি দিয়েছে এবং তাঁকে একজন মৌলিক এবং বলিষ্ঠ কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজ এই ঘটনায় তাঁর সেই অমর সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানানো হলো, এ অত্যন্ত আনন্দের বিষয়।”

এই দিনের বই নিলাম অনুষ্ঠানটি বইমেলায় উপস্থিত ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উন্মাদনা তৈরি করেছে। সেই দিক থেকে বাংলায় প্রথম বই নিলামের অনুষ্ঠানটি করে বাংলার বইমেলার ইতিহাসে একটি নতুন পালক যোগ করল ১৫ তম বর্ষের পান্ডুয়া বইমেলা।

আপনার মতামত লিখুন :

2 responses to “হুগলিতে প্রথম বই নিলাম হল পান্ডুয়া বইমেলায়, সৃষ্টি হল এক নতুন ইতিহাস”

  1. বেবী কারফরমা says:

    অভিনব খবর, পড়ে আনন্দিত উৎফুল্ল হলাম

  2. susanta2001.abp@gmail.com says:

    দারুন লেখাটা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সুশান্ত সরকার

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev