| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কেন্দ্রীয় সরকারের পদক্ষেপই প্রমাণ করছে বাংলায় করোনা পরিস্থিতি ভালো: ডেরেক

Reporter Default
রিপোর্টার / ১৮২ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৪ মে, ২০২০

কেন্দ্রীয় সরকারের আইএমসিটি দল দু সপ্তাহ বাংলায় কাটিয়ে ফিরে গিয়েছে। যাওয়ার আগে রাজ্য সরকারের মুখ্য সচিবকে লেখা চিঠিতে তাঁরা অসহযোগিতার অভিযোগ এনে বলার চেষ্টা করেছেন বাংলায় করোনা পরিস্থিতি নাকি ভয়াবহ, মৃত্যুর হার সবচেয়ে বেশি। যদিও এইসব পর্যবেক্ষণ ভিত্তিহীন বলে উড়িয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের মধ্যেই পারস্পরিক বোঝাপড়া নেই। চিঠি লেখার আগে তো দিল্লির সঙ্গে কথা বলতে পারতেন। কেন না, রবিবার কেন্দ্র দেশের বিভিন্ন জেলায় ২০টি দল পাঠানোর কথা জানিয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে যেখানে তিনটি করে, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশে যেখানে দুটি করে দল পাঠাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক, সেখানে কলকাতায় আসছে একটি দল। বাংলা, তামিলনাড়ু, তেলেঙ্গানায় একটি করে দল আসছে। তার মানে, বাংলার সব জেলাতেই পরিস্থিতি ভালো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলা যথেষ্ট তৎপর। কেরলের মতোই বাংলাও করোনা যুদ্ধে মডেল। আশা করি, বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেক নিউজের ফ্যাক্টরি বন্ধ হবে। আর সহযোগিতা? যখন আমরা সংসদ চলাকালীন করোনা সম্পর্কে বারবার সচেতন করার চেষ্টা চালিয়েছি, বারবার বাধা দিয়েছে কেন্দ্র। হাত ধোয়া বা মাস্ক পরা নিয়ে কটাক্ষ করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধিদলের কোয়ারেন্টিনে থাকা উচিত ছিল‌। ওই দলের সঙ্গে থাকা এক জওয়ান করোনা আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, তাঁর সংস্পর্শে আসা জনা পঞ্চাশ ব্যক্তি কোয়ারেন্টিনে আছেন!

তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেকের কথা সমর্থন করে বলেন, প্রথম থেকে বাংলার করোনা পরিস্থিতি নিয়ে রাজনীতি চলছে, বিশেষ করে বিজেপি এটা করছে। তাতে মদত দিতে কেন্দ্রীয় সরকার দুটি দল দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে পাঠায়। যে লক্ষ্য নিয়ে তারা এসেছিল তা পূরণ হয়নি। কারণ বাংলা করোনা মোকাবিলায় পিছিয়ে আছে এমন কোনও প্রমাণ তারা দু সপ্তাহ কাটিয়েও খুঁজে পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পথে নেমে যেভাবে সকলকে সচেতন করেছেন তা দেশের কোনও মুখ্যমন্ত্রীকে করতে দেখা যায়নি। করোনা মোকাবিলায় রাজ্যের প্রাপ্য অর্থের পাশাপাশি করোনা মোকাবিলায় ২৫ হাজার কোটির প্যাকেজ অবিলম্বে দেওয়ার দাবিও জানান সুদীপ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev