| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাজ্যসভা ভোটের আগে করোনা-বিপর্যস্ত গুজরাটে বিধায়ক কেনার অভিযোগ

Reporter Default
রিপোর্টার / ৩৯৪ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

রাজ্যসভা নির্বাচনের আগে ফের কংগ্রেসে ভাঙন গুজরাটে। আগে ২৬ মার্চ যখন রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা ছিল তার আগে ৫ কংগ্রেসি বিধায়ক পদত্যাগ করেছিলেন। করোনা লকডাউনে স্থগিত থাকা রাজ্যসভার নির্বাচন হবে ১৯ জুন। তার আগে বুধবার ৩ জুন ফের দুই কংগ্রেস বিধায়ক পদত্যাগ করতেই ঘোড়া কেনাবেচার অভিযোগ উঠল। অক্ষয় প্যাটেল ও জিতু চৌধুরী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বৃহস্পতিবার ৪ জুন জানান গুজরাট বিধানসভার অধ্যক্ষ রাজেন্দ্র ত্রিবেদী‌। এই পরিস্থিতিতে কংগ্রেস একটির বেশি আসন জিতবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেন না, ১৮২ আসনের বিধানসভায় বর্তমানে বিজেপির ১০৩ জন ও কংগ্রেসের ৬৬ জন বিধায়ক রয়েছেন। রাজ্যসভা নির্বাচনে একজন প্রার্থীকে জেতাতে ৩৫টি ভোট চাই। ফলে দুজন প্রার্থীকে জেতানোর জন্য কংগ্রেসের হাতে ৪টি ভোট কম রয়েছে। গুজরাট বিধানসভার বিরোধী দলনেতা পরেশ ধনানি বলেছেন, করোনা সঙ্কটের মধ্যেও দুর্নীতির টাকা দিয়ে বিজেপি কংগ্রেস বিধায়কদের কিনতে দোকান খুলে বসেছে। স্টেট মেশিনারি কাজে লাগিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজকর্ম চলছে। বিজেপি নেতা নরহরি আমিন পাল্টা বলেছেন, দলীয় নেতৃত্বের উপর অসন্তুষ্ট হয়েই কংগ্রেস বিধায়করা দল ছাড়ছেন, আরও অনেকেই দল ছাড়বেন। গুজরাটে যে রাজ্যসভার চার আসন খালি হয়েছে তার তিনটি ছিল বিজেপির, একটি কংগ্রেসের। যদিও ৭ বিধায়ক পদত্যাগ না করলে এবার দুটি আসন জিততে পারত কংগ্রেস, যে সম্ভাবনা আর নেই। কারণ ছোটো দলগুলিকেও কার্যত ম্যানেজ করে ফেলেছে বিজেপি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev