| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

চার্লস রাজা হলেও কেন ক্যামিলা রানি নন! : মনোজিৎকুমার দাস

Reporter
মনোজিৎকুমার দাস / ৪৯২ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা। রাজার স্ত্রী হবেন রাজ্যের রানি—বাস্তবেও এটি একটি প্রথা। তবে ব্রিটেনের এ বিষয়টি যেন ব্যতিক্রম। দেশটিতে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা হয়েছেন তাঁর বড় ছেলে তৃতীয় চার্লস। কিন্তু তাঁর স্ত্রী ক্যামিলা রানি হচ্ছেন না। তাঁকে বলা হচ্ছে ‘কুইন কনসর্ট’।

রাজার স্ত্রী হয়েও কেন ক্যামিলা রানির খেতাব পাচ্ছেন না, কেনই বা তাঁকে বলা হচ্ছে কুইন কনসর্ট—প্রশ্নগুলোর জবাব খোঁজা হয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট ও ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।

ব্রিটেনে রানি কে হবেন, তা ঠিক হয় উত্তরাধিকার সূত্রে। অর্থাৎ রানি হবেন তিনিই, যিনি পূর্বসূরির কাছ থেকে উত্তরাধিকার বলে এই খেতাব পাবেন। তাঁর মর্যাদা, কর্মকাণ্ড আর দায়িত্বগুলোও হবে একজন রাজার মতোই। যেমনটি ছিলেন সদ্য প্রয়াত দ্বিতীয় এলিজাবেথ। তিনি রাজসিংহাসনে বসেছিলেন বাবার উত্তরাধিকার সূত্রে।

অপর দিকে রাজাকে যিনি বিয়ে করবেন, তাঁকে বলা হবে কুইন কনসর্ট। যেটা বলা হচ্ছে ক্যামিলাকে। তিনি কখনোই রাজসিংহাসনে বসতে পারবেন না। কারণ, তৃতীয় চার্লসকে বিয়ের মধ্য দিয়ে রাজপরিবারের সদস্য হয়েছেন তিনি।

ব্রিটেনের রাজপরিবারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণত কুইন কনসর্টকে রাজার সঙ্গেই মুকুট পরিয়ে দেওয়া হয়। তবে ওই অনুষ্ঠান অতটাও জমকালো হয় না। কুইন কনসর্ট সরকারের কোনো আনুষ্ঠানিক পদে থাকেন না। রাষ্ট্রীয় কোনো নথিপত্র দেখার ক্ষমতাও তাঁর নেই। একজন কুইন কনসর্টের মূল দায়িত্ব হলো রাজার পাশে থাকা এবং বিভিন্ন বিষয়ে তাঁকে সমর্থন জোগানো।

রাজপরিবারের ওয়েবসাইট বলছে, রাজা চার্লসের সঙ্গে বিয়ের পর থেকে ক্যামিলা ৯০টির বেশি দাতব্য প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য, শিক্ষার প্রসার, শিল্পকলা, প্রাণী কল্যাণ এবং ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীদের জন্য কাজ করছে।

গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ঘটনা সবার কমবেশি মনে আছে। ১৯৯৭ সালের ওই ঘটনা সে সময় বিশ্বকে বেশ নাড়া দিয়েছিল। প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা ছিলেন তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী। তবে ডায়ানাকে বিয়ের আগে, এমনকি তাঁর সঙ্গে সংসার করার সময়ও ক্যামিলার প্রেমে মজে ছিলেন চার্লস। একপর্যায়ে ডায়ানার সঙ্গে চার্লসের বিচ্ছেদ হয়।

ওই বিচ্ছেদের জন্য অনেকেই দায়ী করেন ক্যামিলার সঙ্গে চার্লসের প্রেমের সম্পর্ককে। ক্যামিলাকে ঘিরে যে সংসারে অশান্তি চলছিল, তার ইঙ্গিত দিয়েছিলেন ডায়ানাও। ১৯৯৫ সালে এক সাক্ষাৎকারে ক্যামিলাকে ‘রটওয়েলার’ (এক প্রজাতির কুকুর) আখ্যায়িত করেন তিনি। ক্যামিলার বিষয়ে ইঙ্গিত করে ডায়ানা বলেছিলেন, ‘(চার্লসের সঙ্গে) বিয়েতে আমরা তিনজন ছিলাম। তাই বলা যায়, এটি একটু গোলমেলে ছিল।’

চার্লসের সঙ্গে ডায়ানার বিচ্ছেদ ও ১৯৯৭ সালে তাঁর মৃত্যুর পর ক্যামিলার বিরুদ্ধে জনরোষ বাড়তে থাকে। সে সময় ব্রিটেনের মাত্র ৭ শতাংশ মানুষ মনে করতেন, ক্যামিলা রানি হওয়ার যোগ্য। পরে ২০০৫ সালে এসে ক্যামিলাকে বিয়ে করেন চার্লস। এ সময় তাঁর খেতাব কী হবে, তা নিয়ে বিতর্ক দেখা দেয়।

চার্লসের স্ত্রী থাকাকালে ডায়ানার উপাধি ছিল প্রিন্সেস অব ওয়েলস; প্রিন্স অব ওয়েলস ছিলেন চার্লস। চার্লসের আরেকটি উপাধি ছিল ডিউক অব কর্নওয়াল। তাঁকে বিয়ে করার পর ডাচেস অব কর্নওয়াল উপাধি নেন ক্যামিলা। ক্যামিলাকে ঘিরে জন অসন্তোষ তৈরি হতে পারে বলে উদ্বেগ থেকে সে বছরই প্রিন্স অব ওয়েলসের বাসভবন থেকে ঘোষণা দেওয়া হয়, চার্লস যখন সিংহাসনে বসবেন, তখন ক্যামিলার উপাধি হবে প্রিন্সেস কনসর্ট।

২০১০ সালে সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে চার্লসকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সিংহাসনে বসার পর ক্যামিলা রানি হবেন কি না। জবাবে চার্লস বলেছিলেন, ‘ভালো কথা…সময় এলেই এটা আমরা দেখতে পাব, পাব না? এটা হতে পারে।’

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে রানি দ্বিতীয় এলিজাবেথ ঘোষণা দেন, এটা তাঁর ‘আন্তরিক ইচ্ছা’ প্রিন্স চার্লস যখন রাজা হবেন, তখন ডাচেস অব কর্নওয়ালের পরিচয় হবে কুইন কনসর্ট, আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রিন্সেস কনসর্ট নয়।

এলিজাবেথ বলেন, ‘যখন সময় পূর্ণ হবে, আমার ছেলে চার্লস রাজা হবেন। আমি জানি, আপনারা আমাকে যতটা সমর্থন দিয়েছেন, তাঁকে ও তাঁর স্ত্রী ক্যামিলাকেও সমান সমর্থন দেবেন। আর এটা আমার আন্তরিক ইচ্ছা যে যখন সময় আসবে, ক্যামিলা কুইন কনসর্ট হিসেবে পরিচিত হবেন।’

মনোজিৎকুমার দাস, লেখক, লাঙ্গবাঁধ, মাগুরা, বাংলাদেশ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev