ফেব্রুয়ারি ৩, ১৯৯৭। তখন বইমেলা হত ময়দানে, সে দিন কলেজ থেকে সোজা মেট্রো চেপে বইমেলা গিয়ে, মিঠে রোদ পিঠে লাগিয়ে ঘুরছি। একটা দোকানে ‘প্রিজনার্স অব জেন্ডা’ বইটা চোখে লেগে গেল। কিনে ফেললাম। পরের স্টলে বই ঘাঁটছি, হঠাৎ মাইকে রবীন্দ্রসংগীত থেমে গিয়ে ঘোষণা: ‘দমকল কোথায় আছেন, এক্ষুনি আসুন, গিল্ড অফিসের পাশের স্টলে আগুন লেগেছে।’ গো়ড়ায় পাত্তা […]