সমৃদ্ধি থেকে পতন — অষ্টাদশ শতকের বাংলা চতুর্থ অধ্যায় দামি ধাতু বিক্রি ব্রিটিশ কোম্পানির কোর্ট অব ডিরেক্টর্স বাংলার পুঁজির বাজারের সমস্যা সম্বন্ধে খুব কিছু না জেনেই ফতেহচাঁদের বজ্রমুষ্ঠি থেকে বেরিয়ে আসার বিকল্প পথ খোঁজার চেষ্টা করেছিলেন। ১৭৪৫ সালে লন্ডন কলকাতা কাউন্সিলকে লিখল, চেষ্টা কর আমাদের কোম্পানির সঙ্গে কাজ করা ব্যবসায়ীদের দাদনি যদি রূপোর মাধ্যমে শোধ […]