| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

ছিঃ! চিকিৎসকদের নিয়েও রাজনীতি বিজেপির!

Reporter Default
রিপোর্টার / ১৮১ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ৩ মে, ২০২০

হীনম্মন্যতায় ভুগে সীমা ছাড়াচ্ছে বিজেপি! একজন নামি গুণ্ডা, দুষ্কৃতী, প্রতারক, মামলার পাহাড়ে ডুবে থাকা অশিক্ষিত সাংসদ প্রশ্ন তুলছে কলকাতা তো বটেই, দেশের একজন প্রথিতযশা চিকিৎসককে নিয়ে! কী দিনকাল এলো! একদিকে কেন্দ্রীয় সরকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মতো করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে বায়ুসেনাকে দিয়ে হেলিকপ্টার থেকে ফুল ছড়াচ্ছে, আর বিজেপির বাংলার নেতারা চিকিৎসকদের মনোবল ধাক্কা দিতে বিষ ছড়াচ্ছে। অর্জুন যেন দুর্যোধনের ভূমিকায়! বিজেপি সাংসদ অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে আক্রমণের নিশানা করলেন অশীতিপর বিশিষ্ট চিকিৎসক ডা. সুকুমার মুখোপাধ্যায়কে। এ জন্য টেনে এনেছেন অনুরাধা সাহার হত্যা ও সেই সংক্রান্ত মামলার রায়ের প্রসঙ্গ।

ডা. সুকুমার মুখোপাধ্যায়ের অভিজ্ঞতাকে রাজ্য নানা সময়ে কেন কাজে লাগাচ্ছে তাতেই যত রাগ। দুর্যোধন না দুঃশাসন না শকুনি, তৃণমূল থেকে বিতাড়িত বিজেপি সাংসদের সঙ্গে এই নামটাই যায়, আসল নামের নামকরণের সার্থকতা নেই। তবু বলে রাখি, সুকুমার মুখোপাধ্যায় কোনও কথা বললে হাজার হাজার মানুষ ওঁর কথা শোনেন, আপনার কথা তো পাড়ার কুকুরও পাত্তা দেয় না! খোঁজ নিয়ে দেখুন কতো মানুষকে বাঁচিয়েছেন সুকুমারবাবু। সাধারণ মানুষের পাশাপাশি তিনি কতো সেলেব্রিটির পারিবারিক চিকিৎসক খোঁজ নিন কুয়োর ব্যাং বাবু! বলি, করোনা যোদ্ধাদের আক্রমণ করার এটা যদি সঠিক সময় বলে মনে করেন তাহলে আপনাকে পাগলা গারদে রাখা উচিত। নরেন্দ্র মোদীর কাছে আমাদের অনুরোধ, এমন দায়িত্বজ্ঞানহীন সাংসদকে সবক শেখান চিকিৎসকদের মনোবল ভাঙার চেষ্টা করার জন্য। ফুল না ছিটিয়ে আগে বিষ ছেটানো বন্ধ হোক। রাজনীতি করার সময় পড়েই আছে!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev