| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রাজবলহাটে ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরের জেলা সম্মেলন অনুষ্ঠিত হল : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৫০৩ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

হুগলির রাজবলহাটে ভারত সেবাশ্রম সঙ্ঘের হাওড়া-হুগলি হিন্দু মিলন মন্দিরের দু-দিনের জেলা সম্মেলন, ৩৩তম বার্ষিক উৎসব ও হিন্দুধর্ম শিক্ষা-সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হলো। ৮ ও ৯ জানুয়ারি এই দুদিনের সম্মেলন শুরু হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। সকালে গীতা পাঠ, ভক্তিগীতি ও গৈরিক পতাকা উত্তোলন করা হয়। এরপর স্বামীজিদের বরণ ও মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। প্রথম দিন জেলা সম্মেলনের সূচনা করেন স্বামী সর্বাত্মানন্দজী মহারাজ। দুপুরে গুরু মহারাজের পূজা আরতি। মনোমুগ্ধকর সাংস্কৃতিক নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের সম্মেলন শেষ হয়।

দ্বিতীয়দিনে ঊষা আরতি ও বেদ পাঠের মধ্য দিয়ে শুরু হয় শোভাযাত্রা-সহ নগর পরিক্রমা। বিকেলে হিন্দু ধর্ম, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আলোকপাত করা হয়। এদিন সামাজিক অবক্ষয় রোধে ও চরিত্র গঠনে আচার্য্য প্রণবানন্দজী মহারাজের অবদান নিয়ে আলোকপাত করেন স্বামী দেবরূপানন্দজী, স্বামী সর্বাত্মনন্দজী, স্বামী সোমেশ্বরানন্দজী ও মানস কুমার ভট্টাচার্য্য প্রমুখ ।

উল্লেখ্য, পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক শৈলেন্দ্রনাথ দে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দু-দিনের সম্মেলন অনুষ্ঠিত হল। ধর্ম কী? প্রকৃত জীবন কী? মহাপাপ কী? মহাশক্তি কী? এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দু-দিনের এই সম্মেলনে দীক্ষাপর্বও চলে। হাজার হাজার ভক্ত সমাগমে সমগ্ৰ অনুষ্ঠান মুখরিত হয়। অনুষ্ঠানের শেষে হাজার হাজার ভক্ত দুপুরের প্রসাদ গ্ৰহণ করেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev