| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

তারকেশ্বরে দুধপুকুর পরিশ্রুতকরণ প্রকল্পের শুভ সূচনা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ২৯১ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বুধবার সন্ধ্যায় এক মনোজ্ঞ পরিবেশে তারকেশ্বরে বাবা তারকনাথের দুধপুকুর পরিশ্রুতকরণ প্রকল্পের শুভ সূচনা হল। তারকেশ্বর উন্নয়ন পর্ষদের উদ‍্যোগে এই প্রকল্পের শুভ সূচনা করেন মঠাধীশ পূজ‍্যপাদ শ্রীমৎ দণ্ডীস্বামী সুরেশ্বরাশ্রম মোহান্ত মহারাজজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ‍্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম, বিশেষ অতিথি রাজ‍্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা সভাধিপতি আলহাজ সেখ মেহবুব রহমান, হুগলি জেলাশাসক ড. দীপাপ প্রিয়া প্রমুখ।

প্রসঙ্গত, তারকেশ্বর মন্দিরের পশ্চিম দিকে এই দুধপুকুর তারকনাথের পুজোর জন‍্য। এই দুধপুকুরে ভক্তরা স্নান সেরে শিবের মাথায় দুধ ও জল ঢালেন। উদ্দেশ্য একটাই তা হল মনোবাঞ্ছা পূরণ। এই দুধপুকুরে যাতে দূষণ না ছড়ায় তা দেখভালের জন‍্য রাজ‍্য সরকার তারকেশ্বর উন্নয়ণ পর্ষদ গঠন করে। উল্লেখ্য, শিবরাত্রি, গাজন উৎসব ও শ্রাবণ মাসের প্রতি সোমবার লক্ষাধিক ভক্ত এসময় বাবা তারকনাথের মাথায় দুধ ও জল ঢালেন। সেই দুধ ও জল এবং এমনকি ফুল — বেলপাতা অনেক সময় দুধপুকুরে গিয়ে পড়ে। তা থেকে যাতে দূষণ না ছড়ায় এজন‍্য সদা সতর্ক থাকে উন্নয়ণ পর্ষদ।

 

এদিন শুভ সূচনা অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, দুধপুকুর পরিশ্রুতকরণ প্রকল্পে কোনও বাধা রইল না। শ্রীমৎ দণ্ডীস্বামী সুরেশ্বরাশ্রম মোহান্ত মহারাজজী অনুমোদন দিয়েছেন এই প্রকল্প রূপায়ণে। এর জন‍্য রাজ‍্য সরকার ১১ কোটি ৮৯ লক্ষ টাকা মঞ্জুর করেছে। হুগলি জেলা সভাধিপতি জনাব আলহাজ সেখ মেহবুব রহমান জানান, পঞ্জাবের স্বর্ণমন্দিরের ধাঁচে তারকেশ্বর দুধপুকুরের দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প তৈরি হবে। দ্রুত কাজও শুরু হবে। মন্দিরের শ্রীমৎ দণ্ডীস্বামী সুরেশ্বরাশ্রম মোহান্ত মহারাজজী এই কাজের অনুমোদন দিয়েছেন। তারকেশ্বর উন্নয়ন পর্ষদ এই প্রকল্পের কাজ দেখাশোনা করবে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে মানুষের।

উল্লেখ্য, ২০১৭ সালে তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে এসে মাননীয়া মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তারকেশ্বর উন্নয়ন পর্ষদ (টি ডি এ) ঘোষণা করেন। তখনই দুধপুকুর দূষণ থেকে রক্ষা পাওয়ার জ‍ন‍্য প্রকল্প ঘোষণা করেন। মুখ‍্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে। এছাড়া এদিন মন্ত্রী বেচারাম মান্না, রামেন্দু সিংহরায়,দিলীপ যাদব, চন্দননগরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত এই প্রকল্পে দূষণ থেকে দুধপুকুর যেমন রক্ষা পাবে, সেইসঙ্গে মন্দিরও অটুট থাকবে বলে উল্লেখ করেন। ভক্তরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে দুধপুকুরে স্নান সেরে শিবের মাথায় দুধ ও জল ঢালতে পারবেন।

 

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev