| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

সহকর্মীর গুলিতে নিহত সেনা জওয়ান এর কফিনবন্দি দেহ ফিরল আরামবাগে

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা, আরামবাগ / ২৬০ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২৯ জুন, ২০২২

ঘুমের মধ্যেই সহকর্মীর গুলিতে নিহত হলেন দুই সেনা কর্মী। তাদের মধ্যে একজন আরামবাগের বাসিন্দা। তার নাম গৌরীশংকর হাটি (৩৬)। আরামবাগের ১৫ নম্বর ওয়ার্ডের নির্ভয়পুরে তাঁর বাড়ি। অন্যজন মহারাষ্ট্রের সূর্যকান্ত।

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের পাঠানকোটের মিথরাল ক্যান্টনমেন্টে। সেখানেই ডিউটি করছিলেন গৌরীশংকর। রাতে মোট ৬ জন ডিউটিতে ছিলেন। তাদের মধ্যে ডিউটি শেষে গৌরীশংকর সহজ চারজন ঘুমোচ্ছিলেন এবং দুজন সেন্ট্রি পাহাড়ায় ছিলেন। সেই দুজনের মধ্যে লোকেশ নামে এক সেনা জওয়ান এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাতেই দুজনের মৃত্যু হয় বাকিরা পালিয়ে যায়। খবর আসামাত্রই শোকস্তব্ধ আরামবাগ। দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব থেকে নিজেরই সহকর্মীর হাতে এইভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ।

মৃত সেনা জওয়ান গৌরীশংকর

১৮ বছর আগে সেনা বিভাগের চাকরিতে যোগ দিয়েছিলেন গৌরীশংকর। তার বাবা-মা আরামবাগে থাকতেন এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা দেবী ১০ বছরের পুত্র ও ১ বছরের কন্যাকে নিয়ে পাঠানকোটে সরকারি আবাসনে থাকতেন। প্রথমেই তাদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছিল পেট ব্যথার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবশ্য সোমবার বেলার দিকে ঘটনাটি পরিষ্কার হয়ে যায়।

মঙ্গলবার রাতে ফ্লাইটে এই সেনা জওয়ানের মরদেহ কলকাতার ফোর্ট উইলিয়ামে আনা হয়। সেখান থেকে বুধবার সকালে আরামবাগে তাদের পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। আরামবাগের বাড়িতে তখন প্রয়াত সেনা কর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে অগণিত মানুষ এসেছেন এবং চোখের জলে তাকে শেষ বিদায় জানিয়েছেন।

কি কারনে এই খুন তা অবশ্য এখনও জানা যায়নি তবে অভিযুক্ত লোকেশ কে পুলিশ গ্রেপ্তার করেছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev