| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

আরামবাগের আকাশ ঢেকেছে সবুজ আবিরে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৪৩৫ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

বিধানসভা নির্বাচনে আরামবাগের আকাশ ঢেকেছিল গেরুয়া রঙে। এবার সেই আকাশ ঢেকেছে সবুজ আবিরে। হারানো মাটি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করতে পারল বলা যায়। আরামবাগ মহকুমার চারটি বিধানসভা বিজেপির দখলে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্পের উন্নয়ন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারের ঢেউয়ে মানুষ আপ্লুত। আর সেই ফলস্বরূপ মানুষ দুহাত দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ককে শক্তপোক্ত করে তুলল। কেবলমাত্র খানাকুল-২ ব্লক ছাড়া বাকি সবকটি ব্লকেই অধিকাংশ পঞ্চায়েত দখল করেছে তৃণমূল। যদিও গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীশূন্য ছিল এই সব পঞ্চায়েতগুলি এবং অধিকাংশ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দীতায় তারা জয়লাভ করেছিল। এবারে তা হয়নি। অধিকাংশ ক্ষেত্রেই হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে বিরোধী দলগুলি। এমনকি বিক্ষুব্ধ তৃণমূল ও নির্দল হিসাবে যথেষ্ট বেগ দিয়েছে তৃণমূলকে। কিন্তু সব শেষে তৃণমূলই বিজয়ীর হাসি হাসল।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে ভোট গণনা শুরু হয়েছে আরামবাগের বিভিন্ন প্রান্তে। আরামবাগের ভোট গণনা কেন্দ্র হয়েছিল কালীপুর নেতাজী মহাবিদ্যালয়ে, গোঘাট-১ ব্লকের গণনা কেন্দ্র গোঘাট হাই স্কুল, গোঘাট-২ ব্লকের কামারপুকুর কলেজ, খানাকুল-১ এর রাধানগর রামমোহন কলেজ, খানাকুল-২ এর নন্দন পুর হাইস্কুল রূপচাঁদ একাডেমি এবং পুরশুড়া ব্লকের পুরশুড়া বিদ্যাসাগর ভবন। হুগলি জেলা পরিষদের ৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বীতা হয়েছে, পঞ্চায়েত সমিতির ৬১৯টি আসনে এবং পঞ্চায়েতের ৩৮৮০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আরামবাগ মহকুমার গোঘাট-১ এবং গোঘাট-২ ব্লকে একটি মাত্র পঞ্চায়েত কুমারচক ত্রিশঙ্কু অবস্থায় আছে বাকি সবকটিতেই তৃণমূল পঞ্চায়েত গঠন করতে চলেছে। খানাকুল-১ ব্লকের ঠাকুরানিচক পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় আছে এখানে তৃণমূল ১২টি, বিজেপি ১২টি এবং সিপিএম একটি আসনে জয়লাভ করতে চলেছে। এই ব্লকের ১৩টি পঞ্চায়েতের বাকি বারোটিতেই বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। পুরশুড়া ব্লকের সাতটি পঞ্চায়েতের মধ্যে একটিতে এগিয়ে আছে বিজেপি বাকি সবকটিতেই তৃণমূল বোর্ড গঠন করতে চলেছে। একমাত্র খানাকুল-২ ব্লকে তৃণমূলের ভরাডুবি হয়েছে বলা যায়। এখানে এগারোটি পঞ্চায়েতের মধ্যে মাত্র তিনটি পঞ্চায়েত ধরে রাখতে পেরেছে তৃণমূল বাকি সবকটিতেই বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। পঞ্চায়েত সমিতির আসনের ফলাফল আসতে শুরু করেছে এখানেও তৃণমূলের প্রার্থীরাই এগিয়ে আছেন। পঞ্চায়েতের মতো ফলাফল হবে বলেই আশা করা যাচ্ছে সাধারণ ভাবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev