| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পথ চলা শুরু হলো আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ এন্ড হসপিটালের : দেবাশিস শেঠ

Reporter
দেবাশিস শেঠ / ৪৭৭ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

আরামবাগ তথা হুগলি জেলার মুকুটে যুক্ত হল আর এক উজ্জ্বল রত্ন। সর্বভারতীয় মেডিকেল কাউন্সিলের ছাড়পত্র পেয়ে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল তার পথ চলা শুরু করল ১৬ নভেম্বর ২০২২ বুধবার। ৮৩ জন ছাত্রছাত্রী এবং আপাতত কুড়িজন ফ্যাকাল্টি নিয়ে পঠন পাঠন শুরু হলো এই কলেজের। এই উপলক্ষে এদিন একটি হার্দিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডাক্তার রমাপ্রসাদ রায়। তবে জানা গেছে, কলেজের বিভিন্ন ভবনের কাজ এখনো সম্পূর্ণ না হওয়ায় খুব বড় করে উদ্বোধনী অনুষ্ঠান করা গেল না। অনেক ভবন এবং পরিকাঠামোর কিছু কাজ এখনো অসম্পূর্ণ থেকে গেছে। দ্রুত সেই সব কাজ চলছে। লেকচার থিয়েটার থেকে শুরু করে কলেজের বিভিন্ন পরিকাঠামো মুগ্ধ করেছে নতুন ছাত্র-ছাত্রীদের।

ভর্তি হওয়া নতুন ছাত্র-ছাত্রীদের ও তাদের অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ ডা. রমাপ্রসাদ রায় বলেছেন, “মেডিকেল কাউন্সিলের কর্মসূচি অনুযায়ী সঠিক সময়ে আমরা শুরু করলাম। তাদের নির্দেশ মতো ১৫ নভেম্বর আমাদের শুরু করার কথা। কিন্তু এই দিন বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ছুটির দিন থাকায় আমরা ১৬ তারিখে উদ্বোধন করলাম। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। আমি কলেজ কর্তৃপক্ষ এবং ফ্যাকাল্টিদের তরফে আপনাদের কথা দিচ্ছি, এই কলেজকে উন্নত স্তরে নিয়ে যেতে আমরা সকলে মিলে আপ্রাণ চেষ্টা করব।”

আরামবাগ বাসীদের বহুদিনের স্বপ্ন সার্থক করে এই কলেজ পথ চলা শুরু করায় খুশি মহকুমার সমস্ত মানুষ। আরামবাগ মহকুমা হাসপাতাল, আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতাল এবং আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতাল সব মিলিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে আরামবাগ মহকুমায় এক নতুন যুগের সূচনা হলো বলা যায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev