| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

স্পেনের সর্বোচ্চ পুরস্কার ‘প্রিন্সেস অব অস্টুরিয়াস অ্যাওয়ার্ড’ পেলেন অমর্ত্য সেন

Reporter
লীনা ঘোষ / ২০০ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৯ মে, ২০২১

দেশের জন্য ফের গর্বের মুহূর্ত। সেই গর্বের মুহূর্ত তৈরি করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এবার তিনি পেলেন সমাজবিজ্ঞানে স্পেনের সর্বোচ্চ সম্মান। গত কয়েক দশক ধরেই তিনি গোটা বিশ্বের সামনে ন্যায়বিচারের প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্ন সকলের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ধারবাহিকভাবে বলে চলেছেন তিনি। তাঁর সেই কাজ অমর্ত্য খুবই প্রাসঙ্গিক। তাঁর যুক্তি হল সামাজিক সমৃদ্ধি শুধু অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে নয়, উন্নয়নের সুযোগের ক্ষেত্রে বিশেষত দুর্বলদের ক্ষেত্রেও পরিমাপ করা উচিত।

স্পেনের সর্বোচ্চ পুরস্কার ‘প্রিন্সেস অব অস্টুরিয়াস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বৃহস্পতিবার তাকে এই সম্মানে ভূষিত করে স্প্যানিশ প্রাইজ ফাউন্ডেশন। প্রিন্সেস অব অস্টুরিয়াস ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের মোট ২০টি দেশের ৪১ জন বিশিষ্ট ব্যক্তির মধ্য থেকে অমর্ত্য সেনকে সমাজবিজ্ঞান বিভাগে এই পুরস্কার দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য ১৯৯৮ সালে অমর্ত্য সেনকে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত; তা লাভ করেছবিলেন। তিনি রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন।

অমর্ত্য সেনই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস মেডেলে ভূষিত হন। গতবছর জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেয়েছিলেন এই বাঙালি অর্থনীতিবিদ। ১৯৫০ সাল থেকে বিশ্বের বিখ্যাত ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জার্মান বই প্রকাশক ও ব্যবসায়ীদের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়।

অমর্ত্য সেনের নাম মনোনীত করেছিলেন বার্সেলোনায় কাসা এশিয়ার ডিরেক্টর জেনারেল জেভিয়ার প্যারানডো। বিচারকমণ্ডলী করোনার কারণে এবার বিজেতার নাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘোষণা করেন। পুরস্কার হিসাবে তাকে দেওয়া হয়েছে জোয়ান মিরোর একটি মূর্তি, একটি প্রশংসাপত্র ও ৫০ হাজার ইউরো।বলা হয়, দুর্ভিক্ষের ওপর অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণা এবং তার থিওরি অব হিউম্যান ডেভেলপমেন্ট জনহিতকর।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev