| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ৫৭ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

৭৬. হরিশ মুখার্জির জীবনীকার রামগোপাল সান্যাল

নির্মাল্য আচার্য সম্পাদিত ‘এক্ষণ’ পত্রিকার ১৯৭০ সালের একটি সংখ্যায় পুনর্মুদ্রিত হয় একটি পুরানো বই। সেটি হল ‘হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের জীবনী’। লেখক রামগোপাল সান্যাল। এ বই প্রকাশিত হয় ১৮৮৭ সালে। এই বইএর সূত্র ধরে সাংবাদিক, ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার বিখ্যাত সম্পাদক হরিশ মুখার্জি সম্বন্ধে আমার আগ্রহ তৈরি হয়।

বইএর ভূমিকা থেকে জানা যায় যে হরিশচন্দ্রের মৃত্যুর ২৭ বছর পরে রামগোপাল হরিশের জীবনী লিখেছেন। এত দিন পরে হরিশের জীবনী লেখা কেন কষ্টকর, তার কারণ হিসেবে লেখক বলেছেন, ‘প্রথমত, হরিশের সহবর্তী লোকের অনেকেরই পরলোকপ্রাপ্তি হইয়াছে। দ্বিতীয়ত, হরিশের লিখিত হিন্দু পেট্রিয়ট কাগজ বা চিঠিপত্র প্রায় কিছুই পাওয়া যায় না। কিন্তু নাই মামার চেয়ে কানা মামা ভালো — ইহা বিবেচনা করিয়া আমার অল্পবুদ্ধি ও ক্ষমতানুসারে যথাসাধ্য হরিশের জীবনী সঙ্কলিত করিলাম।’

বাংলায় হরিশচন্দ্রের প্রথম জীবনীকার রামগোপাল সান্যাল বাংলা সাহিত্যে নামহীন গোত্রহীন মানুষ। তাঁর পরিচয় খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়েছি অনেক পরে অলক রায় সম্পাদিত ‘Reminiscences and Anecdoctes of Great Men of India’ বইটি পড়তে গিয়ে পেলাম রামগোপালের সংক্ষিপ্ত পরিচয়। এই ইংরেজি বইটি রামগোপালেরই লেখা।

নদিয়া জেলার মেহেরপুরে জন্মগ্রহণ করেন রামগোপাল (১৮৫০-১৯২১)। সাহিত্য ও সাংবাদিকতায় মেহেরপুরের বিশিষ্ট স্থান আছে। বৈষ্ণব সাহিত্য বিশেষজ্ঞ জ্গদীশ্বর গুপ্ত (১৮৪৬-১৮৯২), মাসিক ‘জ্যোৎস্না’ পত্রিকার সম্পাদক রমণীমোহন মল্লিক (১৮৬৬-১৯০৫), কবি কৃষ্ণকান্ত ভাদুড়ী (১৭৯১-১৮৪৫), গায়ক বলরাম হাড়ি (১৮২৫-১৮৯০) প্রভৃতিরা মেহেরপুরের সন্তান।

নদিয়ার জেলা সদর কৃষ্ণনগরের গোয়াড়ি অঞ্চলে বাস করতেন ঈশ্বরচন্দ্র সান্যাল। রামগোপাল তাঁরই সন্তান। কৃষ্ণনগরে লেখাপড়া করেছেন রামগোপাল। এন্ট্রান্স ও এফ এ পাশ করেছেন কৃষ্ণনগর থেকেই। বিয়েও করেছেন কৃষ্ণনগরে। মনমোহিনী দেবী তাঁর প্রথম স্ত্রী। মনমোহিনী রামতনু লাহিড়ীর ভাই শ্রীপদ লাহিড়ীর কন্যা। কিন্তু অল্পকাল পরে মনমোহিনীর মৃত্যু হয়। তারপর রামগোপাল বিয়ে করেন রাজুবালাদেবীকে। কিছুদিন পরে তাঁরও মৃত্যু হয়। আর বিয়ে করেন নি রামগোপাল।

তাঁর কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। কৃষ্ণনগরের এ ভি হাই ইংলিশ স্কুলে তিনি ছিলেন প্রধান শিক্ষক। তাঁর ছাত্র ছিলেন কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। এরপরে তিনি প্রধান শিক্ষকতা করেছেন চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মোমজায়ানি এবং শেষে ওড়িশার সম্বলপুর হাই স্কুলে।

কিন্তু শেধে শিক্ষকতা নয়, সাংবাদিকতাতেও গভীর আগ্রহ ছিল তাঁর। কলকাতা থেকে প্রকাশিত কয়েকটি সংবাদপত্রের তিনি ছিলেন মফস্বল সংবাদদাতা। ১৮৯০ সাল থেকে তিনি কলকাতায় পাকাপাকিভাবে বাস করতে থাকেন। সেজন্য তালতলা অঞ্চলে একটি বাড়ি কেনেন। বিখ্যাত ‘বেঙ্গলি’ পত্রিকার কর্মাধ্যক্ষ ছিলেন, ছিলেন ‘ইণ্ডিয়ান মিরর’ পত্রিকার সহকারী সম্পাদক।

হরিশ মুখার্জির জীবনী তাঁর প্রথম বই। এই বইতে হিন্দু পেট্রিয়টের জন্ম, হরিশচন্দ্রের বাল্য জীবন, বাল্যে নির্ভীকতা, মুখার্জিস ম্যাগাজিনে লিখিত তাঁর ক্লেশের কথা, টলা কোম্পানির অফিসে চাকরি, মিলিটারি জেনারেলের অফিসে চাকরি, কর্নেল চ্যাম্পনিজের প্রতি কৃতজ্ঞতা, বাবু ক্ষেত্রচন্দ্র ঘোষের গল্প, তাঁর সত্যপ্রিয়তা, নিজের চেষ্টায় জ্ঞানোন্নতি, বিবাহ, সম্পাদকীয় কার্য, সিপাহী যুদ্ধ, তার কারণ, আশঙ্কার অবস্থা ও গ্র্যাণ্ড জুরির কথা। খবরের কাগজ ও সিপাহী বিদ্রোহ, ধর্ম বিষয়ে লাট ক্যানিংএর ঘোষণাপত্র, ফ্রেণ্ড অব ইণ্ডিয়ায় লিখিত পলাশীর শতবার্ষিকী সমাপ্ত, মার্সিয়াল আইন ও হরিশের লেখা, ১৬ আইন, জেনারেল নীল ও যথেচ্ছ হত্যা, পঁচেতের রাজা ও হরিশচন্দ্র, ৩১ জুলাই-এর ঘোষণাপত্র, মহারানির ঘোষণাপত্র, তাঁর রাজনীতিজ্ঞতা, সিপাহি বিদ্রোহ সম্বন্ধে হরিশের লেখা, নীল বিদ্রোহ, নীলের সম্বন্ধধে আইন, নীলের দৌরাত্ম্য, মহাত্মা আসলি ইডেন ও অন্যান্য রাজকর্মচারীদের কথা, কৃষ্ণনগরের মিশনরিদের কথা, রেভারেণ্ড সুরের জবানবন্দি, আমির মল্লিকের জবানবন্দি, গণি দফাদারের জবানবন্দি, ইণ্ডিগো কমিশনের নিকট হরিশের জবানবন্দি, হরিশের মৃত্যু প্রভৃতি আলোচিত হয়েছে।

রামগোপালের লেখা আরও কয়েকটি বই-এর সন্ধান পাওয়া যায়। ১] বাবু কৃষ্ণদাস পালের জীবনী (১৮৯০), ২) দ্য লাইফ অব দ্য অনারেবল ক্রিস্টোদাস পাল বাহাদুর সি.আই.ই (১৮৮৬), ৩) হিস্ট্রি অব দ্য সেলিব্রেটেড ক্রিমিন্যাল কেসেস অ্যাণ্ড রেজলুশন্স রেকর্ডেড দেয়ার অন বাই বোথ প্রভিন্সিয়াল সুপ্রিম গভর্নমেন্টস (১৮৮৮), আ জেনারেল বায়োগ্রাফি অব বেঙ্গল সেলিব্রিটিস লিভিং অ্যাণ্ড ডেড (১৮৮৮), রেমিনিসেন্স অ্যাণ্ড অ্যানাকডট অব গ্রেট ম্যান অব ইণ্ডিয়া (২ খণ্ড ১৮৯৪, ১৮৯৫)।

রামগোপাল সান্যালের এই বইগুলিতে সেকালের ইতিহাসের অনেক উপাদান নিহিত আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev