| | |
এই মুহূর্তে ::
মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিজের চেতনার সঙ্গে মহাচেতনার সংযোগ ঘটানোর জন্যই মহাকালীর আরাধনা : সঞ্জয় মুখোপাধ্যায় স্বামী বিবেকানন্দের ‘কালী দি মাদার’ : যশোবন্ত রায় কালীপুজোর রাতে জন্মান্তরিত বিদ্যাসাগর : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ভূতচতুর্দশী আসলে অতীতরোমন্থন, ভূতের সঙ্গে কোনও সম্পর্ক নেই : অসিত দাস দীপাবলি — অশুভের বিরুদ্ধে শুভের চিরন্তন বিজয় : নিকোলাস বিশ্বাস ধনতেরাস হল হয়বাহন কুবেরের পূজা : অসিত দাস শক্তিপীঠ উদয়পুরে দেওয়ালি মেলা : পান্নালাল রায় বিশ্বের দীর্ঘতম সেটলার কলোনির ১৮০০ থেকে ২০২৬ এর রাজনীতি : বিশ্বেন্দু নন্দ বিশ্ব ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে ভারতের স্থান ১০০ : নোটন কর ফারুকুর রহমান চৌধুরী-র ছোটগল্প ‘অপেক্ষার চিরকুট’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হেদুয়া ছিল ঘোড়াদের স্নান করানোর পুকুর তথা হয়দহ : অসিত দাস SIR — গণতন্ত্র হরণ? চুপ! আদালত চলছে : সঞ্জয় মুখোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার

Reporter
দিলীপ মজুমদার / ২৪৭ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

৭৬. হরিশ মুখার্জির জীবনীকার রামগোপাল সান্যাল

নির্মাল্য আচার্য সম্পাদিত ‘এক্ষণ’ পত্রিকার ১৯৭০ সালের একটি সংখ্যায় পুনর্মুদ্রিত হয় একটি পুরানো বই। সেটি হল ‘হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের জীবনী’। লেখক রামগোপাল সান্যাল। এ বই প্রকাশিত হয় ১৮৮৭ সালে। এই বইএর সূত্র ধরে সাংবাদিক, ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার বিখ্যাত সম্পাদক হরিশ মুখার্জি সম্বন্ধে আমার আগ্রহ তৈরি হয়।

বইএর ভূমিকা থেকে জানা যায় যে হরিশচন্দ্রের মৃত্যুর ২৭ বছর পরে রামগোপাল হরিশের জীবনী লিখেছেন। এত দিন পরে হরিশের জীবনী লেখা কেন কষ্টকর, তার কারণ হিসেবে লেখক বলেছেন, ‘প্রথমত, হরিশের সহবর্তী লোকের অনেকেরই পরলোকপ্রাপ্তি হইয়াছে। দ্বিতীয়ত, হরিশের লিখিত হিন্দু পেট্রিয়ট কাগজ বা চিঠিপত্র প্রায় কিছুই পাওয়া যায় না। কিন্তু নাই মামার চেয়ে কানা মামা ভালো — ইহা বিবেচনা করিয়া আমার অল্পবুদ্ধি ও ক্ষমতানুসারে যথাসাধ্য হরিশের জীবনী সঙ্কলিত করিলাম।’

বাংলায় হরিশচন্দ্রের প্রথম জীবনীকার রামগোপাল সান্যাল বাংলা সাহিত্যে নামহীন গোত্রহীন মানুষ। তাঁর পরিচয় খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়েছি অনেক পরে অলক রায় সম্পাদিত ‘Reminiscences and Anecdoctes of Great Men of India’ বইটি পড়তে গিয়ে পেলাম রামগোপালের সংক্ষিপ্ত পরিচয়। এই ইংরেজি বইটি রামগোপালেরই লেখা।

নদিয়া জেলার মেহেরপুরে জন্মগ্রহণ করেন রামগোপাল (১৮৫০-১৯২১)। সাহিত্য ও সাংবাদিকতায় মেহেরপুরের বিশিষ্ট স্থান আছে। বৈষ্ণব সাহিত্য বিশেষজ্ঞ জ্গদীশ্বর গুপ্ত (১৮৪৬-১৮৯২), মাসিক ‘জ্যোৎস্না’ পত্রিকার সম্পাদক রমণীমোহন মল্লিক (১৮৬৬-১৯০৫), কবি কৃষ্ণকান্ত ভাদুড়ী (১৭৯১-১৮৪৫), গায়ক বলরাম হাড়ি (১৮২৫-১৮৯০) প্রভৃতিরা মেহেরপুরের সন্তান।

নদিয়ার জেলা সদর কৃষ্ণনগরের গোয়াড়ি অঞ্চলে বাস করতেন ঈশ্বরচন্দ্র সান্যাল। রামগোপাল তাঁরই সন্তান। কৃষ্ণনগরে লেখাপড়া করেছেন রামগোপাল। এন্ট্রান্স ও এফ এ পাশ করেছেন কৃষ্ণনগর থেকেই। বিয়েও করেছেন কৃষ্ণনগরে। মনমোহিনী দেবী তাঁর প্রথম স্ত্রী। মনমোহিনী রামতনু লাহিড়ীর ভাই শ্রীপদ লাহিড়ীর কন্যা। কিন্তু অল্পকাল পরে মনমোহিনীর মৃত্যু হয়। তারপর রামগোপাল বিয়ে করেন রাজুবালাদেবীকে। কিছুদিন পরে তাঁরও মৃত্যু হয়। আর বিয়ে করেন নি রামগোপাল।

তাঁর কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। কৃষ্ণনগরের এ ভি হাই ইংলিশ স্কুলে তিনি ছিলেন প্রধান শিক্ষক। তাঁর ছাত্র ছিলেন কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। এরপরে তিনি প্রধান শিক্ষকতা করেছেন চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মোমজায়ানি এবং শেষে ওড়িশার সম্বলপুর হাই স্কুলে।

কিন্তু শেধে শিক্ষকতা নয়, সাংবাদিকতাতেও গভীর আগ্রহ ছিল তাঁর। কলকাতা থেকে প্রকাশিত কয়েকটি সংবাদপত্রের তিনি ছিলেন মফস্বল সংবাদদাতা। ১৮৯০ সাল থেকে তিনি কলকাতায় পাকাপাকিভাবে বাস করতে থাকেন। সেজন্য তালতলা অঞ্চলে একটি বাড়ি কেনেন। বিখ্যাত ‘বেঙ্গলি’ পত্রিকার কর্মাধ্যক্ষ ছিলেন, ছিলেন ‘ইণ্ডিয়ান মিরর’ পত্রিকার সহকারী সম্পাদক।

হরিশ মুখার্জির জীবনী তাঁর প্রথম বই। এই বইতে হিন্দু পেট্রিয়টের জন্ম, হরিশচন্দ্রের বাল্য জীবন, বাল্যে নির্ভীকতা, মুখার্জিস ম্যাগাজিনে লিখিত তাঁর ক্লেশের কথা, টলা কোম্পানির অফিসে চাকরি, মিলিটারি জেনারেলের অফিসে চাকরি, কর্নেল চ্যাম্পনিজের প্রতি কৃতজ্ঞতা, বাবু ক্ষেত্রচন্দ্র ঘোষের গল্প, তাঁর সত্যপ্রিয়তা, নিজের চেষ্টায় জ্ঞানোন্নতি, বিবাহ, সম্পাদকীয় কার্য, সিপাহী যুদ্ধ, তার কারণ, আশঙ্কার অবস্থা ও গ্র্যাণ্ড জুরির কথা। খবরের কাগজ ও সিপাহী বিদ্রোহ, ধর্ম বিষয়ে লাট ক্যানিংএর ঘোষণাপত্র, ফ্রেণ্ড অব ইণ্ডিয়ায় লিখিত পলাশীর শতবার্ষিকী সমাপ্ত, মার্সিয়াল আইন ও হরিশের লেখা, ১৬ আইন, জেনারেল নীল ও যথেচ্ছ হত্যা, পঁচেতের রাজা ও হরিশচন্দ্র, ৩১ জুলাই-এর ঘোষণাপত্র, মহারানির ঘোষণাপত্র, তাঁর রাজনীতিজ্ঞতা, সিপাহি বিদ্রোহ সম্বন্ধে হরিশের লেখা, নীল বিদ্রোহ, নীলের সম্বন্ধধে আইন, নীলের দৌরাত্ম্য, মহাত্মা আসলি ইডেন ও অন্যান্য রাজকর্মচারীদের কথা, কৃষ্ণনগরের মিশনরিদের কথা, রেভারেণ্ড সুরের জবানবন্দি, আমির মল্লিকের জবানবন্দি, গণি দফাদারের জবানবন্দি, ইণ্ডিগো কমিশনের নিকট হরিশের জবানবন্দি, হরিশের মৃত্যু প্রভৃতি আলোচিত হয়েছে।

রামগোপালের লেখা আরও কয়েকটি বই-এর সন্ধান পাওয়া যায়। ১] বাবু কৃষ্ণদাস পালের জীবনী (১৮৯০), ২) দ্য লাইফ অব দ্য অনারেবল ক্রিস্টোদাস পাল বাহাদুর সি.আই.ই (১৮৮৬), ৩) হিস্ট্রি অব দ্য সেলিব্রেটেড ক্রিমিন্যাল কেসেস অ্যাণ্ড রেজলুশন্স রেকর্ডেড দেয়ার অন বাই বোথ প্রভিন্সিয়াল সুপ্রিম গভর্নমেন্টস (১৮৮৮), আ জেনারেল বায়োগ্রাফি অব বেঙ্গল সেলিব্রিটিস লিভিং অ্যাণ্ড ডেড (১৮৮৮), রেমিনিসেন্স অ্যাণ্ড অ্যানাকডট অব গ্রেট ম্যান অব ইণ্ডিয়া (২ খণ্ড ১৮৯৪, ১৮৯৫)।

রামগোপাল সান্যালের এই বইগুলিতে সেকালের ইতিহাসের অনেক উপাদান নিহিত আছে।

আপনার মতামত লিখুন :

2 responses to “বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার”

  1. প্রবীর সামন্ত says:

    অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই সিরিজের লেখার মাধ্যমে কত প্রায় হারিয়ে যাওয়া গুণীজনের কথা নতুন করে আলোয় আনছেন।
    হরিশচন্দ্র মুখোপাধ্যায় এক অসাধারণ গুণী মানুষ ছিলেন সে কথা অনেক মানুষ জানেন, কিন্ত তাঁর জীবনীকারের সন্ধান কয়জন মানুষ জানেন? এবং জীবনীকার রামগোপাল সান্যাল মহাশয় ও এক উল্লেখযোগ্য জ্ঞানী গুণী মানুষ ছিলেন, সেকথা আপনার এই লেখা পড়ে জানতে পারলাম।
    এই প্রসঙ্গে উল্লেখ করা যায় আপনার ও (দিলীপ মজুমদার) হরিশ মুখার্জীর জীবন ও কর্মকান্ড বিষয়ে চমৎকার বই আছে। যতটুকু জানি বর্তমান সময়ে আপনার ওই বই যথেষ্ট উল্লেখযোগ্য। কিন্ত সরকারীভাবে তা প্রচারিত নয়।
    আপনার উদ্যোগ সার্থক হলে সমাজের মঙ্গল।

  2. প্রবীর সামন্ত says:

    আপনার এই সিরিজের বিভিন্ন লেখার মধ্য দিয়ে পুরান দিনের বহু খ্যাতিমান যাঁদের কথা দীর্ঘকাল অনালোচিত সেই সব মানুষদের আবার নতুন করে আলোকিত হচ্ছে। ভবিষ্যত প্রজন্ম উপকৃত হবে। হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের নাম এবং তাঁর কীর্তির কথা বহু মানুষের জানা কিন্ত তাঁর জীবনীকারের কথা কজন জানেন? তাঁর প্রথম জীবনীকার রামগোপাল সান্যালের নাম আপনার এই লেখায় আলোচিত হয়েছে।
    এই প্রসঙ্গে উল্লেখ করা যায় হরিশ মুখার্জীর জীবন ও কর্মকান্ড নিয়ে আপনার (দিলীপ মজুমদার) লেখা একটি চমৎকার বই আছে। আপনার উদ্যোগ সার্থক হলে সমাজের মঙ্গল।

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev