| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাত পোহালেই ভোট, উৎসাহ ভোটারদের মধ্যে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ১৭০ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বুথে বুথে ভোটকর্মীরা উপস্থিত, আঁটসাঁটো নিরাপত্তা। রাত পোহালেই নির্বাচন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজ্যে এক দফায় শান্তিপূর্ণভাবে করতে চায় কমিশন। এজন্য প্রস্তুতি সাড়া। এবার ত্রিস্তর নির্বাচনে রাজ্যের ৬৩ হাজার ২২৯ টি গ্ৰাম পঞ্চায়েত, ৯ হাজার ৭৩০ টি পঞ্চায়েত সমিতি ও ৯২৮ টি জেলা পরিষদের আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য মোট ৬১ হাজার ৩৪০টি বুথে হবে ভোট গ্ৰহণ পর্ব। এর মধ্যে বেশ কিছু মহিলা পরিচালিত পিঙ্ক বুথ থাকছে। রাজ্যের ৫ কোটি ৬৬ লক্ষ ৭৪ হাজার ৯১১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় নির্বাচন কমিশনের গাইড লাইন মেনেই বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের দূর-দূরান্ত থেকে শ্রমজীবী মানুষের বাড়িতে ফেরা ছিল চোখে পড়ার মতো। এবারে ত্রিস্তর নির্বাচনে শাসকদল তৃণমূল ছাড়াও, বিরোধী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিজেপি, সিপিএম, কংগ্রেস, আই এস এফ ও নির্দল অংশগ্রহণ করেছে। উল্লেখ করতেই হয় রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি যেভাবে মানুষের উন্নয়ন ঘটিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ককে শক্তপোক্ত করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। অপরদিকে বিজেপি ও সিপিএমের রাজ্য নেতৃত্ব মনে করছে তাদের মানুষ ক্ষমতায় আনবে ।

এদিকে কেন্দ্রীয় বাহিনীকে ‘ঢাল’ করে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা অবতীর্ণ হলেও তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নয় তৃণমূল। মিট দ্য প্রেস অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হাইকোর্টকে ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর জন্য শাপে বর হয়েছে তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ২০১১, ‘১৪, ‘১৬, ‘২১ সালের ভোটে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। বাংলার মানুষ কিন্তু তৃণমূলকেই ভোট দিয়েছেন। তাই এবারে ব্যাপক ভোটে জয়লাভ করে তৃণমূলই ক্ষমতায় আসবে।

প্রসঙ্গত, ভোটের জন্য রাজ্যের জেলায় জেলায় বাস তুলে নেওয়ার জন্য মানুষ দুর্ভোগে পড়েন। ট্রেকার, ম্যাজিক, অটো ও টোটো করে বাদুরঝোলা হয়ে বাড়ি ফেরেন।

উল্লেখ্য, ভোটগ্ৰহণ শুরু হবে সকাল ৭ টায়। ভোট গ্ৰহণ পর্ব শেষ হবে বিকেল ৫ টায়। গণনা করা হবে ১১ জুলাই। ফল ঘোষণার পরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে। ভোট পরবর্তী হিংসা রুখতে গত বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev