| | |
এই মুহূর্তে ::
বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘ওঝা’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

রাত পোহালেই ভোট, উৎসাহ ভোটারদের মধ্যে : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ১৭৮ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বুথে বুথে ভোটকর্মীরা উপস্থিত, আঁটসাঁটো নিরাপত্তা। রাত পোহালেই নির্বাচন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রাজ্যে এক দফায় শান্তিপূর্ণভাবে করতে চায় কমিশন। এজন্য প্রস্তুতি সাড়া। এবার ত্রিস্তর নির্বাচনে রাজ্যের ৬৩ হাজার ২২৯ টি গ্ৰাম পঞ্চায়েত, ৯ হাজার ৭৩০ টি পঞ্চায়েত সমিতি ও ৯২৮ টি জেলা পরিষদের আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য মোট ৬১ হাজার ৩৪০টি বুথে হবে ভোট গ্ৰহণ পর্ব। এর মধ্যে বেশ কিছু মহিলা পরিচালিত পিঙ্ক বুথ থাকছে। রাজ্যের ৫ কোটি ৬৬ লক্ষ ৭৪ হাজার ৯১১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জাতীয় নির্বাচন কমিশনের গাইড লাইন মেনেই বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের দূর-দূরান্ত থেকে শ্রমজীবী মানুষের বাড়িতে ফেরা ছিল চোখে পড়ার মতো। এবারে ত্রিস্তর নির্বাচনে শাসকদল তৃণমূল ছাড়াও, বিরোধী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিজেপি, সিপিএম, কংগ্রেস, আই এস এফ ও নির্দল অংশগ্রহণ করেছে। উল্লেখ করতেই হয় রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি যেভাবে মানুষের উন্নয়ন ঘটিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ককে শক্তপোক্ত করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। অপরদিকে বিজেপি ও সিপিএমের রাজ্য নেতৃত্ব মনে করছে তাদের মানুষ ক্ষমতায় আনবে ।

এদিকে কেন্দ্রীয় বাহিনীকে ‘ঢাল’ করে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা অবতীর্ণ হলেও তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নয় তৃণমূল। মিট দ্য প্রেস অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হাইকোর্টকে ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনীকে স্বাগত। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর জন্য শাপে বর হয়েছে তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ২০১১, ‘১৪, ‘১৬, ‘২১ সালের ভোটে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। বাংলার মানুষ কিন্তু তৃণমূলকেই ভোট দিয়েছেন। তাই এবারে ব্যাপক ভোটে জয়লাভ করে তৃণমূলই ক্ষমতায় আসবে।

প্রসঙ্গত, ভোটের জন্য রাজ্যের জেলায় জেলায় বাস তুলে নেওয়ার জন্য মানুষ দুর্ভোগে পড়েন। ট্রেকার, ম্যাজিক, অটো ও টোটো করে বাদুরঝোলা হয়ে বাড়ি ফেরেন।

উল্লেখ্য, ভোটগ্ৰহণ শুরু হবে সকাল ৭ টায়। ভোট গ্ৰহণ পর্ব শেষ হবে বিকেল ৫ টায়। গণনা করা হবে ১১ জুলাই। ফল ঘোষণার পরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে। ভোট পরবর্তী হিংসা রুখতে গত বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev