| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

২১ জুলাই-এর প্রস্তুতি সভা করলো উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা, হাওড়া / ৪৮৬ Views জন পড়েছেন
আপডেট রবিবার, ১৯ জুন, ২০২২

করোনার প্রকোপে ২ বছর বন্ধ থাকার পর এই বছরের জুলাই মাসের ২১ তারিখে শহীদ সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র ববি হাকিম, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়রা নতুন তৃণমূল ভবনে মিটিং করেছেন সমস্ত জেলা নেতৃত্বদের নিয়ে। প্রেস কনফারেন্স করেছেন পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়। পার্থবাবু বলেছেন করোনার কারনে গত দু-বছর আমরা শহিদ দিবস পালন করি নি। এবার করবো।

হাওড়া গ্রামীণ জেলার মধ্যে এবারে প্রথম ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষ্যে বর্ধিত কর্মীসভা করলো উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা-সহ পঞ্চায়েত সমিতি, ১৬টি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব, যুব, মহিলা, ছাত্র নেতৃত্ব-সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতারা। গড়ভবানীপুর এলাকার রায়বাঘিনী রাণী ভবশঙ্করী অডিটোরিয়াম হলে এদিন প্রস্তুতি সভা উপলক্ষ্যে উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মীসভায় বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান সমীর পাঁজা বলেন, “২১ জুলাই শহিদ স্মরণে ধর্মতলা যাবার আগে উদয়নারায়ণপুরের ৩৩০টি বুথেই শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিতে হবে। পাড়ায় পাড়ায় দেওয়াল লিখন সেরে ফেলতে হবে দ্রুত। ফ্লেক্স বা ব্যানারে ব্যবহার করা যাবেনা কোনও ব্যক্তির নাম, ছবি … শুধুমাত্র সংগঠনের নাম ব্যবহার করবেন। অনুরোধ করবো কোনও কর্মী শহীদ সমাবেশে যাবার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কোনওরকম চাঁদা বা টাকা তুলবেন না, অভিযোগ পেলেই দল ব্যবস্থা নেবে, সে যতো বড়োই নেতা হোক না কেন।

আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি আমাদের উদয়নারায়ণপুর বিধানসভার কেন্দ্রের ১৬টি অঞ্চলের মধ্যে প্রতিটি অঞ্চল থেকে ৭০০ জন করে দলীয় কর্মীদের নিয়ে রওনা দেবো ধর্মতলায় শহীদ সমাবেশে। কিন্ত কর্মী, সমর্থকদের সংখ্যাটা ১০ হাজারেরও বেশি হওয়ায় বাধার সৃষ্টি হচ্ছে যানবাহন। এদিন আক্ষেপের সাথেই হাওড়া গ্রামীণের তৃণমূলের চেয়ারম্যান সমীর পাঁজা জানান, আবেগের এই ২১ জুলাইয়ে ধর্মতলায় যেতে কারো যাতে সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে গাড়ি, যানবাহন না মেলায় আমরা চেষ্টা করছি পার্শ্ববর্তী বিধানসভা বা জেলা এলাকার যানবাহনের ব্যবস্থা করবার।”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev