| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কালীকোটি থেকেই এসেছে কলিকাতা তথা কলকাতা : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

অভুক্তদের খাদ্যসামগ্রী পৌঁছে দিতে জয় হিন্দ বাহিনীর অভিনব উদ্যোগ

Reporter Default
রিপোর্টার / ২৪৭ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

জেলার গরিব, প্রান্তিক মানুষের কাছে খাবার পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয় হিন্দ বাহিনী। আপৎকালীন পরিস্থিতিতে সঙ্কট মোকাবিলা করতে প্রধানত সরকার বা প্রশাসনকে  টাস্ক ফোর্স গঠন করতে দেখা যায়। কিন্তু কোনো দলের জেলা স্তরের শাখা সংগঠনের টাস্ক ফোর্স তৈরির উদ্যোগ কিছুটা ব্যতিক্রম তো বটেই।

কেন এমন উদ্যোগ গ্রহণ? জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব ঘোষ জানালেন, সারা দেশের মতো আমাদের বাংলায় করোনার কারণে একটানা লকডাউন চলছে। এই  অবস্থায় কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন বাংলার দিন আনা-দিন খাওয়া পরিবারগুলো। এই সব মানুষগুলো কাজ হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন। যেটুকু আয় হয়েছিল তাও শেষ হয়ে যাওয়ার মুখে। তাই তাঁদের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য। আমরা ১২-১৫ জন সদস্যদের নিয়ে একটা টিম তৈরী করেছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যারা অভুক্ত রয়েছেন তাঁদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেব আমরা। আমরা একটি ফোন নম্বর দিচ্ছি। নম্বরটি হলো-9830055034. অনুরোধ করছি, যাঁরা অভুক্ত রয়েছেন তাঁরা কোনো কুন্ঠাবোধ না করে নির্দ্বিধায় ফোন করে নাম, ঠিকানা জানান। সময় মতো চাল, ডাল, আলু, পেঁয়াজ এই সব খাদ্যসমগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এই কঠিন সময়ে আমাদের একসাথে লড়াই করতে হবে। তবেই জয় আসবে।

ইতিমধ্যে বেশ কয়েকটি গরিব পরিবার থেকে ফোন পেয়ে তাঁদের খাবার পৌঁছে দিয়েছে জেলা জয় হিন্দ বাহিনী। পল্লব আরো জানান, প্রত্যন্ত গ্রামে অনেকে খুব দরকারি ওষুধ পাচ্ছেন না। তাঁরাও এই নম্বরে যোগাযোগ করলে ওষুধ পৌঁছে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev