| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বৈশ্বিক অস্থিরতায় জাতিসংঘের ছয় অগ্রাধিকার : নিকোলাস বিশ্বাস বাম-ব্যানারে শারদোৎসব না দুর্গোৎসব : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ গুরুবাবাদের প্রবঞ্চনা-শোষণ-যৌনতা ও রাজনীতির জম-জমাট রঙ্গ : দিলীপ মজুমদার সিরাত : জীবন খুঁজে দেয় : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

১০০ শতাংশ মানুষের কাছে দুয়ারে সরকার প্রকল্পের পরিষেবা পোঁছে দেব—রাজীব দাস

Reporter
অভিষেক সামন্ত / ৪৩৮ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

কলকাতা পুরসভার ১৬ নম্বর বরোর অন্তর্গত ৭টি ওয়ার্ড আছে। এর মধ্যে উল্লেখযোগ্য ১২৪ নম্বর ওয়ার্ড। ২০১৫ সালের মতোই ২০২১ সালেও এটি তপশিলী ওয়ার্ড। ওয়ার্ডটিকে উল্লেখযোগ্য বলছি কারণ ২০১৫ সালের পুরসভার ভোটের ফলাফলের দিকে তাকালে বোঝা যাবে এই ওয়ার্ডের প্রধান বিরোধী দল সি পি আই (এম)-এর সঙ্গে তৃতীয় স্থানে থাকা দল বি জে পি-র মনোনিত প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশের তফাৎ ৭ শতাংশের একটু বেশি। আর প্রধান বিরোধী প্রার্থীর সঙ্গে বিজিত প্রার্থী রাজীব কুমারের প্রাপ্ত ভোট শতাংশের তফাত ও প্রায় ৭ শতাংশ। সেই বছর এখানে মোট ভোট ছিল ৩৫ হাজার, ৪৭৮। প্রদত্ত ভোট ছিল ২৩ হাজার ৮১৯। প্রদত্ত ভোট শতাংশ ছিল ৬৭ শতাংশের কিছু বেশি। তৃণমূল মনোনিত প্রার্থী রাজীব কুমার দাস পেয়েছিলেন প্রায় ৪০ শতাংশ ভোট। জিতেছিলেন দেড় হাজারের বেশি ভোটে। ২০২১ সালেও এই ওয়ার্ডে জিতেব তৃণমূল। তবে প্রধান বিধোধী দল কে হবে সেটা জানতে আর কয়েকটা দিন সময়ের অপেক্ষা করতে হবে। তৃণমূল জিতবে কেন বলছি? তার কারণ উন্নয়ণ।

উত্তরে চন্ডীচরণ ঘোষ রোড, জেমস লং সরণী (ডায়মন্ড হারবার বাইপাস), দক্ষিণে মহাত্মা গান্ধী রোড, পূর্বে পূর্ব বরিষা মৌজার পূর্ব সীমানা ও পশ্চিমে ডায়মন্ড হারবার রোড পর্যন্ত অঞ্চল নিয়ে গঠিত এই ১২৪ নম্বর ওয়ার্ডে বিগত ১২-১৩ বছর আগেও দেখা যেতো বর্ষাকালে মানুষ নৌকার সাহায্য নিয়ে নিত্যদিনের কাজ সারতেন। সেই তুলনায় এখন এখানে বর্ষায় জল জমার সমস্যা অনের কমেছে। কেইআইআইপি প্রজেক্টের মাধ্যমে নিকাশী ক্ষেত্রে ব্যাপক কাজ হয়েছে। এখন কিছু কিছু জায়গায় জল জমলেও অল্প সময়ের ব্যবধানে তা নেমে যায়। রাস্তা ঘাট বিগত দিনের তুলনায় অনেক উন্নত। কাঁচা রাস্তা নেই। মুক্ত ড্রেনের পরিমাণও খুব সামান্য। গার্ডেনরিচের জল পাচ্ছেন এলাকার মানুষ। সৌন্দর্যায়নের দিক থেকে কলকাতার অনেক ওয়ার্ডকেই সুষ্ঠু প্রতিযোগিতায় হারাতে পারে ১২৪ নম্বর। এছাড়া এই ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে গেছে চড়িয়াল খাল। রাজ্যে তৃণমূল সরকার আসার পর চড়িয়াল খালের সংস্কার সাধন হয়েছে। ফলে বর্ষার জল জমার সম্ভাবনা এখন নেই বলেলই চলে। একটা সময় এই ওয়ার্ডটিতে কাঁচা রাস্তা, মাটির বাড়ি, মুক্ত ভ্যাট, কাঁচা নিকাশি ব্যবস্থা — ইত্যাদি ছিল অতি পরিচিত ছবি। কিন্তু বিগত ১১ বছরে এই ছবি পাল্টে গেছে। এখন এই ওয়ার্ড অনেক আধুনিক, অনেক পরিচ্ছন্ন।

কলকাতা পুরসভায় যে ক-জন তরুণ পৌর প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন রাজীব দাস। ২০১৫ সালে ৯,২৯৯ ভোট পেয়ে তিনি জয়যুক্ত হয়েছিলেন। স্বচ্ছ ভাবমূর্তি, মানুষের সঙ্গে সবসময় থাকা, অমায়িক ব্যবহার ইত্যাদি একাধিক গুণের কারণে দল ২০২১ সালে পুনরায় তাঁর ওপর ভরসা রেখেছে। ভোটের ফলাফল বেরোতে কিছু দিন বাকী থাকলেও অভিজ্ঞ মহল জানাচ্ছে ১২৪ ওয়ার্ডে এবার তৃণমূলেরই থাকবে। তার কারণ জনপ্রিয়তার নিরিখে রাজীববাবু অন্যান্য প্রার্থীদের থেকে অনেক এগিয়ে। জনপ্রিতয়তার প্রধান কারণ জনসংযোগ। তাই বলাই যায় এই ওয়ার্ডে তৃণমূল তথা রাজীব দাসের জনসংযোগ বেশ মজবুত। এই ওয়ার্ডটির পরিধির সঙ্গে জনসবতিও বেশি। কিছু দিন আগেই সারা কলকাতা তথা রাজ্যবাসীর সম্মুখিন হয়েছিল বিভৎস্য আমফানের। সেই দুর্দশার দিনে প্রতিনিয়ত এলাকাবাসীর পাশে থেকেছেন রাজীববাবু। এছাড়া করোনা মহামারিতেও মানুষকে পুরসভার যথাযথ চিকিৎসা পরিষেবার আওতায় আনতে সফল হয়েছেন তিনি। উপরন্তু প্রতি ঘরে ঘরে আজ পৌঁছে যাচ্ছে বিনামূল্যে রেশন।

স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি ম্যান টু ম্যান পরিষেবাগুলিও এলাকার মানুষ পাচ্ছেন। তাই তৃণমূলের প্রার্থী রাজীব দাসের প্রতি মানুষ যে আবার ভরসা করবেন — এ কথা বলাই বাহুল্য। বিগত সাড়ে ছ’ বছর আগেকার দেখা রাজীব দাসের সঙ্গে আজকের রাজীব দাসের তফাৎ অনেক। এখনকার রাজীব দাস আরও দায়িত্বশীল, আরও পরিপক্ক, আরও দক্ষ। পাঁচ বছর কাউন্সিলরের সঙ্গে সামলেছেন দেড় বছরের ওয়ার্ড কো-অর্ডিনেটরের দায়িত্বও। প্রত্যয়ী রাজীব বলেন, ‘মানুষ-ই শেষ কথা। তৃণমূল দলের পক্ষ থেকে মানুষের জন্য কাজ করতে পেরে আমি গর্বিত।’ তবে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন উন্নয়ণের শেষ নেই। এটি একটি ধারাবাহীক প্রক্রিয়া। তাই আগামী পাঁচ বছর তৃণমূলের তথা রাজীব দাসের হাত ধরে এই এলাকার মানুষ যে আরো উন্নত মানের পৌর পরিষেবা পাবে — সে বিষয়ে আশাবাদী ১২৪ ওয়ার্ড। রাজীববাবু নিজে জানালেন ইতিমধ্যে এলাকার অধিকাংশ মানুষ-ই দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই প্রকল্পের সুবিধা যাতে ওয়ার্ডের ১০০ শতাংশ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে বিশেষ নজর দেবেন তিনি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev