| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সাঁজালের আগুন’ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘রঙিন ছাতার রহস্য’ বর্ণ বিদ্বেষ, হেনস্থা, উত্তর-পূর্বে ক্ষোভ : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ জয়ন্ত দে-র ছোটগল্প ‘সংসারযাত্রা’ রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ পাষাণকন্যার পুনরুত্থান — পৌরাণিক অহল্যা ও বর্তমান সামাজিক দৃষ্টিভঙ্গি : রিঙ্কি সামন্ত শিল্পী সোমনাথ হোর : যোগেন চৌধুরী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৭/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মহাবিশ্বের ব্ল্যাকহোলের সন্ধানে দুই বাঙালি পদার্থবিজ্ঞানী : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিস্মৃতপ্রায় শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ফ্রানস বালথাজার সলভিনস ও উত্তর কলকাতার ঘোড়ার সহিস : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার জনসংযোগের বিপণনে দুর্গোৎসব : পান্নালাল রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৫/১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আকাশ প্রদীপ — পুরাণ, ভক্তি ও বিশ্বাস : যশোবন্ত রায় ৮১ বছরে জাতিসংঘ: সবার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম? : নিকোলাস বিশ্বাস বোধিসত্ত্ব সঞ্জয়-এর ছোটগল্প ‘স্যার’ কুমারটুলির সহিসমহল্লা ও দেবী দুর্গার বাহন ঘোটকমুখী সিংহ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৯৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার বিজয়াদশমীর ভাঙ-সিদ্ধি : অসিত দাস কলকাতায় এমন দুর্গাপুজো দেখিনি তো আগে : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

পুজোর আগে বিদ্যুৎ বন্টন শাখার চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি ও বোনাস : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ৬২১ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ৪ অক্টোবর, ২০২১

আজ রাজ্যের শ্রমদপ্তরে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL) এর অধীনস্থ ৫টি বিদ্যুৎ কেন্দ্র হুগলীর ব্যান্ডেল, মুর্শিদাবাদের সাগরদীঘি, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, বীরভূমের বক্রেশ্বর এবং পুরুলিয়ার সাওতাঁলডিহি— এইসকল সংস্থায় কর্মরত (contractual worker) ঠিকাদারের অধীনস্থ শ্রমিক কর্মচারীদের জন্যে বেতন বৃদ্ধি এবং বোনাস সম্পর্কিত ত্রিপাক্ষিক আলোচনা ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হলো। এর আগের ত্রিপাক্ষিক চুক্তির মেয়াদ ২০১৮-১৯-এর মধ্যে শেষ হয়ে যায়। বিষয়টি রাজ্য সরকারের গোচরে এলেও পৃথিবী ব্যাপী কভিড-১৯ মহামারীর কারণে নিষ্পত্তির জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয় নি।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের  শ্রমমন্ত্রী  বেচারাম মান্না, শ্রমদপ্তরের মুখ্যসচিব বরুণ কুমার রায়, শ্রম কমিশনার জাভেদ আখতার, অতিরিক্ত শ্রম কমিশনার শর্মিলা খাটুয়া, আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়, জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-র সভাপতি ও বিধায়ক আমিরুল ইসলাম, বীরভূম জেলার আইএনটিটিইউসি-র সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি তাপস কুমার মাইতি, হুগলী-শ্রীরামপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি  মনোজ চক্রবর্তী, আইএনটিটিইউসি পুরুলিয়া জেলার সভাপতি  উজ্জ্বল কুমার, বর্ষীয়ান ট্রেড ইউনিয়ন নেতা বিদ্যুৎ রাউত ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ এবং ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL)-এর শীর্ষস্থানীয় অধিকারীবৃন্দ।

আজকের এই ত্রিপাক্ষিক চুক্তির ফলে ৭,২৭৩ জন শ্রমিক উপকৃত হবেন। এই চুক্তি ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে। নূন্যতম ২২০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৫০০ টাকা পর্যন্ত মাসিক হারে শ্রমিকদের বেতন বৃদ্ধি হবে। এই ত্রিপাক্ষিক চুক্তির ফলে শ্রমিক মহলে খুশির হাওয়া।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev