| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

প্রতিবাদ সভায় উদয়নারায়ণপুর বিজেপির মন্ডল সভাপতি তৃণমূলে

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা, হাওড়া / ৮৯১ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

২৩ এপ্রিল, ২০২২ উদয়নারায়ণপুর ভবানীপুর ঘোষপাড়া বাসস্ট্যান্ডে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি-সহ বিজেপি সরকারের বৈমাত্রীসুলভ, জন বিরোধী নীতি ও কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। উক্ত প্রতিবাদ সভামঞ্চ থেকে উদয়নারায়ণপুর বিজেপির মন্ডল সভাপতি রঞ্জন দেঁড়ে-সহ প্রায় ৭০০ জন বিজেপির বুথ স্তরের দলীয় কর্মী নেতারা যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এঁদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।

এদিন প্রতিবাদ সভামঞ্চ থেকে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সমীরবাবু। তিনি বলেন, ‘শুধু নির্বাচন এলে পরিযায়ী পাখির মতে দেখা যায় বিজেপির দিল্লি ওয়ালাদের মুখে ফুলঝুরির মতে নানা রকম ভাঁওতা দেওয়া প্রতিশ্রুতি, জাত-ধর্মের নামে সংকীর্ণ বিভেদের রাজনীতি, প্রতিহিংসা মূলক ভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে বদনাম করার যে চক্রান্ত করার পরিনাম ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি টের পেয়েছে। সদ্য বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা নির্বাচনেও বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সাধারণ মানুষ।’

আগামীতে হাওড়া গ্রামীণ জেলাতেও বিজেপি কে ম্যাপে খুঁজে পাওয়া যাবে না। রাজনৈতিকভাবে বিজেপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এদিন প্রতিবাদ সভায় উদয়নারায়ণপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর পাঁজা ছাড়াও উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অজয় চক্রবর্তী, উদয়নারায়ণপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর দাস, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ লকাই দাস, ভবানীপুর বিধিচন্দ্রপুর অঞ্চলের সভাপতি সুখেন্দু চন্দ্র, চেয়ারম্যান অসীম চক্রবর্তী, প্রধান দিলীপ কোলে, গড়ভবানীপুর সোনাতলা অঞ্চলের প্রধান মুনমুন কোঁচ, পার্টি সভাপতি মানবেন্দ্র করাতি, চেয়ারম্যান মিরাজ মল্লিক দেবীপুর-এর প্রধান প্রশান্ত দে-সহ বিভিন্ন নেতৃত্ববৃন্দ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev