| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরছে চুরি যাওয়া প্রত্নসম্পদ

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৫০৮ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

দেশের দুষ্প্রাপ্য প্রত্নসামগ্রী বহুদিন থেকে বিশ্বের নানা দেশে পাচার হয়ে যাচ্ছে। একশ্রেণীর শিল্পতস্কর এগুলি বিদেশে সংগ্রাহকদের কাছে চড়া দামে বিক্রি করে দেয়। একবার বিক্রি হওয়া জিনিস দেশে প্রায় ফেরেনা বললেই চলে। অনেক সময় সন্ধান পাওয়া গেলেও নানা আইনি জটিলতার কারণে কারও ব্যাক্তিগত সংগ্রহশালা থেকে ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলি পুনরুদ্ধারের কাজটি খুবই কঠিন হয়ে দাঁড়ায়। ইদানিং ছবিটা একটু বদলাচ্ছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পুরাতাত্ত্বিকদের তৎপরতায় বিশ্বের নানা দেশ থেকে উদ্ধার হচ্ছে খোয়া যাওয়া বহু ভারতীয় প্রত্নসম্পদ। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে পাচার হওয়া কিছু দুষ্প্রাপ্য শিল্পকর্মও রয়েছে।

পশ্চিমবঙ্গ ছাড়াও রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ-সহ দেশের কয়েকটি রাজ্য থেকে বিদেশে পাচার হয়েছিল দেশের কিছু অমূল্য প্রত্নসম্পদ। দুর্বৃত্তরা সেগুলিকে পাচার করেছিল অস্ট্রেলিয়ায়। গত সপ্তাহে সেগুলিকে দেশে ফেরৎ আনা গেছে। যে দেশে রবীন্দ্রনাথের নোবেল চুরির কিনারা হয়না সে দেশের মানুষদের কাছে এটা নিশ্চয় একটা আনন্দ সংবাদ। দুষ্প্রাপ্য শিল্পসামগ্রীগুলিকে উদ্ধার করা এবং ভারতে ফেরৎ পাঠানোর ব্যাপারে অস্ট্রেলিয়া সরকারও সহযোগিতা করছেন বলে এএসআই সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া শিল্পকর্মগুলি সংশ্লিষ্ট রাজ্যগুলির কাছে পাঠিয়ে দেওয়ার তোড়জোড় চলছে।

এই প্রত্নসামগ্রীগুলিকে মোট ছয় ভাগে ভাগ করেছেন প্রত্নবিদেরা। এক, শিব ও তার শিষ্যরা; দুই, শক্তি বিগ্রহ; তিন, বিষ্ণু ও তাঁর নানা অবতার; চার, জৈন ঐতিহ্যের কিছু নিদর্শন; পাঁচ, ছবি; ছয়, নানা ধরণের শিল্পসামগ্রী। বিশেষজ্ঞদের দাবি এই শিল্পকর্মগুলি নবম শতকের। এএসআই জানিয়েছে এ নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের নানা জায়গা থেকে চুরি যাওয়া মোট ২২৮টি প্রত্নসম্পদ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। খুব শীঘ্রই আরও তিনটি দুষ্প্রাপ্য শিল্পকর্ম যুক্তরাজ্য, ইতালি এবং অস্ট্রেলিয়া থেকে ভারতে ফিরিয়ে আনা হবে।

 

বিশেষজ্ঞদের মতে, বহু ক্ষেত্রেই পাচার হওয়া প্রত্নসামগ্রীগুলি ফেরৎ পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলি খুব একটা উৎসাহ দেখায় না। কিন্তু তারা যদি চোরাই প্রত্নসম্পদ কেনা ও সংগ্রহশালায় রাখার ব্যাপারে আইনকানুন আরও কঠোর করে তাহলে প্রত্নসম্পদের চোরাচালান ধাক্কা খাবে। তা বিক্রি করার বাজারও সংকুচিত হবে। কারণ আইনি জটিলতা ও শাস্তির ভয়ে সাধারণ মানুষ দুষ্প্রাপ্য চোরাই শিল্পকর্ম কিনতে চাইবেন না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev