| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

উদয়নারায়ণপুর পাঁচরুল গ্রামপঞ্চায়েতে ‘সোনাঝুরির হাট’

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৬৩২ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভা ক্ষেত্রে পাঁচরুল গ্রামপঞ্চায়েতের সঙ্গে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন-এর যৌথ সহায়তায় পাঁচরুল গ্রামে আয়োজিত হচ্ছে শান্তিনিকেতনের খোয়াই-এর সোনাঝুরির হাটের অনুসরণে সোনাঝুরির হাট। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত কয়েক বছর ধরে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানীয় পঞ্চায়েতের সহায়তায় সোনাঝুরির হাট আয়োজন করে আসছে।

এই হাটটি হাটের মত করে, মাথায় ছাউনি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। এই হাটে তাদের পরম্পরার উৎপাদন নিয়ে যেমন বিভিন্ন জেলার বস্ত্র শিল্পী থাকছেন তেমনি থাকছেন বিভিন্ন জেলার কারিগরেরাও। মুর্শিদাবাদের রেশম শিল্পীদের পাশাপাশি থাকছেন বর্ধমানের অগ্রদীপের কাঠের পুতুল, বাঁশি, একতারা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের পটচিত্র, বাঁশ-বেতের নানান জিনিস, মেদিনীপুরের গয়না বড়ি, কোচবিহারের শীতলপাটি, বাংলার নানান জেলার গয়না, বিভিন্ন ধরনের ব্যাগ, ঘরসজ্জার নানান সামগ্রী ইত্যাদিও এই সোনাঝুরি হাটে প্রদর্শিত হচ্ছে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কারিগরদের থাকা-খাওয়ার সমস্তভার তারা নিয়েছেন। যে ক’দিন মেলা চলবে, সে কদিন কারিগরদের থাকা-খাওয়ার জন্যে কোনও খরচ করার বহন করতে হবে না। তাছাড়া মেলায় যোগ দেওয়ার জন্যেও কোনও অংশগ্রহণ মূল্যও নেওয়া হচ্ছে না।

মেলা আয়োজনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজা জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার বুকে বিশাল বড় বিশ্ববাংলা হাট এবং বিশ্ববাংলা দোকান আয়োজন করে কারিগরদের জীবন পাল্টে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তাঁর এই উদ্যম তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। তাঁর বিধানসভা এলাকায় পাঁচরুল পঞ্চায়েতের সঙ্গে একটি বেসরকারি সংগঠনের উদ্যোক্তারা বাংলাজোড়া কারিগরদের নিয়ে যে সোনাঝুরি হাট আয়োজন করার আয়োজন করেছে, তিনি সেই উদ্যোগকে সক্রিয় সমর্থন করেছেন।

তিনি জানান উদয়নারায়ণপুরের যে তাঁতি ক্লাসটার আছে, সেটিও এই মেলায় অংশ নেবে। তাছাড়া প্রতি সন্ধ্যায়ও আগত মেলাপ্রেমী মানুষদের মনোরঞ্জনের জন্যে বিভিন্ন কৃষ্টিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান মেলার আরেকটি উদ্দেশ্য হল বাংলার বিশাল কারিগরি পরম্পরার সঙ্গে গ্রামাঞ্চলের মানুষদের পরিচয় করিয়ে দেওয়াও।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে মেলাটি বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev