| | |
এই মুহূর্তে ::
উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

সুচিত্রা মিত্র, রবীন্দ্রগানের এক নক্ষত্র : সুদেব সিংহ

Reporter
সুদেব সিংহ / ১০৫৫ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

বাংলাভাষী মানুষের রবীন্দ্রনাথের গানের মতো আশ্চর্য সম্পদ আর কী আছে? সুখে দুঃখে আনন্দে বেদনায় আমরা তো বার বার তাঁর গানের ঝর্ণাতলায় আশ্রয় নিয়েছি। রবীন্দ্রনাথ প্রয়াত হন ১৯৪১ সালে। এর ২০ বছর বাদে ১৯৬১ সালে এ বাংলা এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলাভাষী মানুষ মহাসমারোহে কবির শতবর্ষ পালনে ব্রতি হলেন। এই সময় থেকেই রবীন্দ্রনাথের গানের বড়ো সংখ্যক রেকর্ড প্রকাশিত হতে লাগলো। তাছাড়া রবীন্দ্রনাথের গানের বিপুল প্রসার এই সময় থেকেই- এটা মনে করেন অনেকে। কিন্তু রবীন্দ্রনাথের সময়ই তাঁর গান সঠিক সুরে যাতে গাওয়া হয় সে বিষয়ে উদ্যোগ দেওয়া হয়। কবি নিজে বার বার জানিয়েছেন, তাঁর লেখা গান তাঁর সুরেই গাইতে হবে। ফলে দীনেন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরাদেবী চৌধুরানী- এঁদের হাত ধরে গান শিখলেন শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ প্রমুখ। এঁদের পরবর্তী প্রজন্মের রবীন্দ্রসংগীত শিল্পীদের মধ্যে অন্যতম প্রধান নক্ষত্র সুচিত্রা মিত্র।

১৯২৪ সালের ১৯ সেপ্টেম্বর সুচিত্রা মিত্রের জন্ম, চলন্ত ট্রেনে শোন নদীর ধারে গুজহাণ্ডি স্টেশনের কাছে। সুচিত্রা মিত্র বলতেন- সেই থেকে আমার চলে বেড়ানই এক মাত্র কাজ। আর আমার শেষ পারানির কড়ি রবীন্দ্রনাথের গান। সুচিত্রা মিত্রের বাবা বিখ্যাত লেখক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। পড়াশোনা প্রথমে বেথুন স্কুল এবং স্কটিশ চার্চ কলেজে। ১৯৪১ সালে রবীন্দ্রনাথের প্রয়াণের সামান্য কিছু দিন পরে বোলপুর স্টেশন থেকে গরুর গাড়িতে ট্রাঙ্ক চাপিয়ে খাস উত্তর কলকাতার হাতিবাগানের মেয়ে সুচিত্রা মুখোপাধ্যায় পৌঁছে গেলেন নিবিড় বনচ্ছায়া ঘেরা শান্তিনিকেতনে। এমন করে দিগন্ত দেখা আগে তাঁর হয়নি, লিখেছেন সুচিত্রা। আর মজার কথা হলো, তখন সংগীত ভবনে তাঁর সহপাঠী যে ছাত্রীরা, তাঁরাই একে একে হয়ে উঠলেন রবীন্দ্রনাথের গান ও সংস্কৃতির দিকপাল। তখন গান শেখান ইন্দিরাদেবী, শান্তিদেব ঘোষ, শৈলজারঞ্জন, ভি ওয়াঝেলজর। আর গান শেখেন সুচিত্রা, কণিকা, নীলিমা, সেবা মাইতি, অরুন্ধতী দেবী- এঁদের মধ্যে সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং নীলিমা সেন রবীন্দ্রসংগীতের তিন কিংবদন্তি। নীলিমা এবং কণিকা আশ্রম কন্যা এবং সারা জীবন থেকেছেনও শান্তিনিকেতনে।

কিন্তু সুচিত্রা মুখোপাধ্যায় ১৯৪৫-৪৬ নাগাদ কলকাতায় ফিরে আসেন। পরবর্তীকালে ধ্রুব মিত্রের সঙ্গে বিবাহসূত্রে (১৯৪৮ সালে) তিনি সুচিত্রা মিত্র হন।

কলকাতায় এসে ধীরে ধীরে যুক্ত হলেন গননাট্য আন্দোলনে। সেখানে তাঁর সঙ্গী হেমন্ত মুখোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী- এরকম অনেকে। বর্ধমানের গলসিতে খোলা মাঠের এক সভায় গান গাইছেন দেবব্রত বিশ্বাস এবং সুচিত্রা মিত্র। গননাট্যের মঞ্চ তখন রবীন্দ্রনাথের গানে কেঁপে উঠছে। এর কিছু দিন পরেই ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়র ইংরেজি এবং বাংলা প্রবন্ধ প্রকাশিত হলো। ভারত বিখ্যাত সংগীতবেত্তা লিখলেন- এ তো স্বয়ং দীনেন্দ্রনাথ। গলায় টপ্পার দানা আছে, তবে শুনলাম মেয়েটি কমিউনিস্ট। মাঠে ঘাটে গান গেয়ে বেড়ায়। তবে গলার তেমন ক্ষতি হয়নি।

১৯৪৫ সালেই প্রথম রেকর্ড— ‘মরণও রে, তুঁহু মম শ্যাম সমান’ এবং ‘হৃদয়ের একূল ওকূল, দুকূল ভেসে যায়’। সূচনাপর্বেই বিখ্যাত হলেন সুচিত্রা মিত্র। এর পর ১৯৪৬ সালে সংগীত প্রতিষ্ঠান রবিতীর্থের সূচনা। নামকরণ করলেন প্রখ্যাত পণ্ডিত কালিদাস নাগ। ১৯৫১ সালে পূর্ব ইওরোপের বিভিন্ন দেশে রবীন্দ্রনাথের গান নিয়ে পৌঁছে গেলেন সুচিত্রা মিত্র। এর কিছু পরেই রামকিঙ্কর বেইজ গড়লেন সুচিত্রা মিত্রের মূর্তি। বিষ্ণু দে লিখেছিলেন- ‘আকাশের নীল স্রোতে, শরতের অশরীরী শুভ্র মেঘে,/ যেদিকে তাকাই গান, রঙে গন্ধে গান আর গান,/ না শুনে থাকাই ভার, থামিয়ে রাখাই ভার’। এইভাবে ২০১১ পর্যন্ত বাঙালি সংস্কৃতির এবং রবীন্দ্র গানের এক প্রধান মুখ হয়ে বিরাজ করেছেন সুচিত্রা মিত্র। আজ প্রয়াণের পর তাঁর উপস্থিতি আরও উজ্জ্বল।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev