| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অয়ন মুখোপাধ্যায়-এর ছোটগল্প ‘টেবিলের নিচে একটি দেশ’ বানভাসি এলাকায় মানুষ ও সাপের সহাবস্থান, দংশনে বাড়ছে মৃত্যু : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘সংকোচ’ পাখণ্ডী শব্দটির অর্থ যুগে যুগে পরিবর্তিত হয়েছে : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ লাইন অব প্যাসেজ — সংগ্রামী জীবনের দর্পণ : বোধিসত্ত্ব সঞ্জয় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কেন উত্তম মহানায়ক : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ হড়পা বানের হাড়হিম করা দৃশ্য : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তম কুমার : বাঙালির সমাজভাষ্য, মূল্যবোধ ও মনস্তাত্ত্বিক উত্তরাধিকার : বোধিসত্ত্ব সঞ্জয় গৈরিক নয়, ‘গৈরেয়’ শব্দটি থেকেই এসেছে ‘গেরুয়া’ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বাঙালিয়ানা ও উত্তম কুমার: সংস্কৃতির দর্পণে এক অনন্য মহাকাব্য : বোধিসত্ত্ব সঞ্জয় বিচিত্র লোক সংস্কৃতি — নন্দোৎসবে নারকেল কাড়াকাড়ি : সুব্রত দত্ত গড়িয়াহাট কি ছিল অলস, অকর্মণ্য বলদের হাট : অসিত দাস চলচ্চিত্র অভিনয়ের সংজ্ঞা ছিলেন উত্তম : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আমার প্রিয় গল্পগুলো : নুসরাত সুলতানা ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার কবিদের লেখনীতে শরৎ ঋতু : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নিঝুম রাতের পাড়ি : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৫০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৪৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নিউ গড়িয়া-রুবি মেট্রো চালু করতে দ্বিধা

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৬৬৪ Views জন পড়েছেন
আপডেট সোমবার, ২২ নভেম্বর, ২০২১

কাজের অগ্রগতি যথেষ্ট আশাব্যঞ্জক। লাইন পাতার কাজ প্রায় শেষ পর্যায়ে। তবুও দশবার ভাবছে মেট্রো কর্তৃপক্ষ। নিউগড়িয়া বা কবি সুভাষ এবং রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে এখনই মেট্রোরেল চালু করে দিলে তা বাণিজ্যিক দিক দিয়ে আদৌ বাস্তবসম্মত হবে কি না, সে ব্যাপারে কিন্তু মোটেই নিশ্চিত নন মেট্রো কর্তারা। আর ঠিক এই কারণেই  ইএমবাইপাসের অভিজাত এলাকার উপর দিয়ে নিউ গড়িয়া-এয়ারপোর্ট লাইনে প্রথম পর্যায়ের মেট্রো চলাচল শুরু করানোর জন্য আরও একটু সময় নিতে চান তাঁরা। অথচ সামনের বছরের মাঝামাঝি নাগাদ চালু করে দেওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কথা ছিল প্রথম পর্যায়ে সত্যজিৎ রায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের নামাঙ্কিত স্টেশন স্পর্শ করে ছুটবে মেট্রো। স্থানীয় মানুষও প্রতীক্ষা করে চলেছেন অধীর আগ্রহে। তবুও কেন এই দ্বিধা?

বাস্তব বলছে, সংক্ষিপ্ত দুরত্বে তেমন যাত্রী পাওয়া যায় না আদৌ। একেবারে গোড়ার দিকে সেক্টর ফাইভ থেকে এ্যাপলো পর্যন্ত মেট্রো চালিয়ে এই অভিজ্ঞতাই হয়েছে কর্তাদের। পরে ফুলবাগান পর্যন্ত ট্রেন চললেও যাত্রীদের কাছ থেকে তেমন সাড়া মিলছে না। স্বাভাবিকভাবেই আয়ের খাতা ভরছে না সেভাবে। কর্তৃপক্ষের আশঙ্কা, নিউ গড়িয়া-রুবির মধ্যে মাসকয়েকের মধ্যে ট্রেন চালানো শুরু করলে আর্থিক দিক দিয়ে হতে পারে একই ধরনের ক্ষতি। তাই খুব দ্রুত নিউটাউন পর্যন্ত কাজ শেষ করে ফেলে বাস্তবসম্মত দুরত্বে ট্রেন চালানোর চেষ্টা চলছে।

এটা ঘটনা, নিউ গড়িয়া এবং রুবির মধ্যে দুরত্ব স্বল্প হলেও এখানে বাইপাসের দু-ধারে গড়ে উঠেছে প্রচুর আধুনিক আবাসন। প্রচুর মানুষ বাস করেন এই এলাকায়। রয়েছে বেশ কয়েকটি নামি সুপার স্পেশ্যালিটি হাসপাতালও। ফলে দেশ-বিদেশের বহু মানুষ এখানে আসেন চিকিৎসার জন্য। সঙ্গত কারণেই বাইপাসে যানবাহনের পাশাপাশি উপর দিয়ে মেট্রো চললে সাড়া পাওয়া যাবে ভালই। তবুও ঝুঁকি নিতে চাইছে না মেট্রো কর্তৃপক্ষ। সেক্টর ফাইভের অফিসযাত্রীদের কথা ভেবে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছে তারা। একই সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেক্টর ফাইভে এসে মেশারও প্রতীক্ষা। তা হলেই নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো বাণিজ্যিক দিক দিয়ে লাভবান হবে বলে মেট্রো কর্তাদের আশা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev