| | |
এই মুহূর্তে ::
উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

মাওবাদী দমন না আদিবাসীদের জমি জঙ্গল কর্পোরেট হস্তান্তর : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ৭৬৭ Views জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

খনিজ সম্পদে সমৃদ্ধ ভারতের মধ্য ও পূর্বাঞ্চলের মোট জনসংখ্যার ৮.২ শতাংশ আদিবাসীদের বাস। একইভাবে মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের বস্তার বিভাগে মোট জনসংখ্যার ৬৭ শতাংশ আদিবাসী এবং তফসিলি উপজাতি। আদিবাসীদের জীবনযাত্রায় জল, জঙ্গল, জমিন হল সম্পদ। কিন্তু পুঁজিবাদ, অর্থনৈতিক উদারীকরণ এবং কৃষি সংস্কারে তাঁদের বিশ্বাস গভীরভাবে প্রভাবিত হয়েছে। যুগ যুগান্ত ধরে তাঁরা স্ব-শাসনের পথ বেছে নেওয়ায় ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন আদিবাসীদের “বর্বর” চিহ্নিত করেছিল। আদিবাসী জনগোষ্ঠীর উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে এবং তাঁদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ বনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় ১৮৬৪ সালে বন বিভাগ, ১৮৭৮-এ ভারতীয় বন আইন এবং ১৯২৭ সালে আরও কঠোর বন আইন তৈরি হয়। এই সময় থেকেই আদিবাসী জনগোষ্ঠী ভূমি এবং পরিবেশের সাথে তাদের সংযোগ রক্ষা এবং স্থিতিশীল জীবিকা নিশ্চিত করার জন্য লড়াই করে আসছে।

পরবর্তীতে ঔপনিবেশিক বন ব্যবস্থাপনায় আদিবাসী সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত ব্যক্তিগত সম্পত্তি প্রবর্তন হওয়ায় স্থানীয় গোন্ড উপজাতিরা প্রান্তিক হয়ে পড়ে। এরপর “উন্নয়নের” নামে উপজাতিদের জমি থেকে বিচ্ছিন্ন করার ধারাবাহিক প্রচেষ্টা শুরু হলে তাঁরা বিদ্রোহ করে। উল্লেখ্য, ১৯১০ সালের বস্তার বিদ্রোহ (ভূমকল) সরকারী নীতির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম। স্বাধীনতা পরবর্তী নতুন শতকে রাজ্য সরকার উন্নয়নের উদ্দেশ্যে খনি কোম্পানিগুলিকে অচাষযোগ্য জমি দেওয়ার পরিকল্পনা করলে হাজার হাজার আদিবাসী বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় পড়েন ফলে অস্থিরতা শুরু হয়। আদিবাসীদের ভূমির অধিকারচ্যুতির বিরুদ্ধে, খনি কোম্পানি, পুলিশ ক্যাম্প এবং রাষ্ট্রের অত্যাচারের বিরুদ্ধে আদিবাসীদের সংগঠিত করতে মাওবাদীরা সাহায্যের হাত বাড়ায়। সেই সময় দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছত্তিশগড়ে মাওবাদীদের বিদ্রোহকে দেশের জন্য সবচেয়ে বড় “অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি” অভিহীত করায় প্রায় ৪১টি ব্যাটালিয়ন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৩১,০০০ সদস্য এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশনস) দুটি বিশেষ ইউনিট সহ বিশাল সামরিক মোতায়েন হয়েছিল।

মাওবাদীদের দমন করতে “অপারেশন গ্রিন হান্ট”, তিন দিনের একটি বিশাল যৌথ অভিযান, যেখানে কোবরা এবং রাজ্য পুলিশ মাওবাদী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। এর ফলে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন আরও বৃদ্ধি পায়। ফলস্বরূপ, “চিরুনি ও তল্লাশি” অভিযান, বেআইনি হত্যাকাণ্ড, ধর্ষণ এবং খুনের ঘটনা তীব্রতর হয়, যার ফলে মাওবাদী, আদিবাসী এবং রাজ্যের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এছাড়া সালওয়া জুদুম অভিযান হয়, এই মিলিশিয়া ভারতীয় নিরাপত্তা বাহিনীর চেয়েও নির্দয় ছিল, এই অভিযান নিরীহ বেসামরিক আদিবাসীদের নানাভাবে হয়রান করেছে, অনেক গ্রামবাসীকে মিলিশিয়ায় যোগ দিতে বাধ্য করেছে। এমনিতেই নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের সুকমা জেলার তাদমেতলা গ্রামে কমপক্ষে ৩০০টি বাড়ি পুড়িয়ে দেয়, নৃশংস আক্রমণে একাধিক পুরুষ নিহত এবং মহিলারা ধর্ষণের শিকার হন। অভিযোগ, বিভিন্ন সরকারি সংস্থার সালওয়া জুদুম হত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট এবং গ্রামবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য দায়ী। সালওয়া জুদুমের সহিংসতা থেকে বাঁচতে প্রায় ৩০,০০০ আদিবাসী ছত্তিশগড় ছেড়ে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বসতি স্থাপন করতে পালিয়ে যায়। ২০১১ সালে সুপ্রিম কোর্ট অবশেষে এই মিলিশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করে।

কিন্তু ছত্তিশগড়ের প্রত্যন্ত বস্তারে মাওবাদী দমনের নামে আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘন এবং রাষ্ট্রীয় মদতে খুন ও গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিজেপি সরকারের দাবি অনুযায়ী শাসনের প্রথম আট মাসে ১৪৭ জন মাওবাদী এনকাউন্টারে নিহত হয়েছেন, ৬৩১ জন আত্মসমর্পণ করেছেন এবং ৭২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিসংখ্যানে কতজন আসলে মাওবাদী এবং কতজন নিরীহ আদিবাসী, তা তদন্তের বিষয়। তবে সরকারের দাবি অনুযায়ী, বিজেপি ক্ষমতায় আসার পর মাওবাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। প্রমাণ হিসেবে তারা এনকাউন্টারে নিহত, আত্মসমর্পণকারী, অথবা গ্রেফতারের পরিসংখ্যান উপস্থাপন করে। ছত্তিশগড় রাজ্য গঠনের পর থেকে কংগ্রেস ও বিজেপি মাওবাদী নিধনের পরিসংখ্যান দেয়, কিন্তু বাস্তবতা হল, বাস্তার ব্যাপকভাবে সশস্ত্র এবং আজও প্রতি ৯ জন নাগরিকের মাথার দিকে একজন আধাসামরিক সৈন্যের বন্দুক তাক করা আছে। বাস্তার রেঞ্জে প্রতি ২-৭ কিলোমিটার দূরে একটি নিরাপত্তা বাহিনীর ক্যাম্প রয়েছে। বিজেপি ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই গ্রামে গ্রামে প্রায় ৫০টি শিবির স্থাপন করা হয়, ‘যোজনা’ তৈরি করে প্রকল্পের একটি খুব সুন্দর নাম দেওয়া হয় — নিয়াদ নেল্লানার অর্থাৎ মেরা গাঁও খুশি যোজনা!

কিন্তু আদিবাসীরা কি সরকারের এই আওয়াজ সমর্থন করছে? না কারণ, নিরাপত্তা বাহিনীর ক্যাম্প, প্রকল্প তাদের নিপীড়নের জন্য, তাঁদের জমি-জঙ্গল ধ্বংস করে তৈরি করা হয়েছে। বিজেপি শাসনামলে আবুঝামাদে সেনাবাহিনীর যুদ্ধ অনুশীলন রেঞ্জ তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। এর জন্য ৫৪,০০০ হেক্টর (১.৩৫ লক্ষ একর) জমি প্রয়োজন। নারায়ণপুর জেলার কোহকামেটা তহসিলের ১৩টি গ্রাম পঞ্চায়েতের ৫২টি গ্রামকে উচ্ছেদ করে এই জমি অধিগ্রহণ করা হবে। এই ৫২টি গ্রামের মোট জনসংখ্যা প্রায় ১০,০০০। মাওবাদী হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও, প্রশ্নটি অবশ্যই এসে পড়ে যে সেনাবাহিনীর জন্য যুদ্ধ অনুশীলন রেঞ্জ তৈরির এই প্রকল্পে বস্তারের কতটা উন্নয়ন হবে? ৫২টি গ্রামের উচ্ছেদ কি পেসা (PESA) বা পঞ্চায়েত সম্প্রসারণ তফসিলি অঞ্চলের স্ব-শাসনের অধিকার অনুসারে আদিবাসীদের সম্মতিতে করা হবে নাকি বন্দুকের মুখে? আসল কথা হল মাওবাদ দমন একটি অজুহাত, কার্যত বস্তারের প্রাকৃতিক সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে যে কণ্ঠস্বর তাকে চিরতরে স্তব্ধ করা। কর্পোরেটদের হাতে আদিবাসীদের জঙ্গল এবং জমি হস্তান্তরের বিরোধিতা এবং পেসা এবং বন অধিকার আইনের দাবিতে আন্দোলনের নেতা রঘু মিদিয়ামির গ্রেপ্তার জানিয়ে দেয় যে ছত্তিশগড়ে গণতান্ত্রিক অধিকার সীমাবদ্ধ। “উন্নয়নের” নামে সেখানে বছরের পর বছর ধরে আদিবাসী নির্যাতন আর মানবাধিকার লঙ্ঘন চলছে।

আপনার মতামত লিখুন :

One response to “মাওবাদী দমন না আদিবাসীদের জমি জঙ্গল কর্পোরেট হস্তান্তর : তপন মল্লিক চৌধুরী”

  1. Abhijit Banerjee says:

    সংক্ষিপ্ত পরিসরে সঠিক মূল্যায়ন।

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev