| | |
এই মুহূর্তে ::
কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার হাসানের ইতিহাস ও বর্তমান ছুঁয়ে : নন্দিনী অধিকারী গান্ধীজী : রবীন্দ্রনাথ ঠাকুর ভারত-বাংলাদেশ সীমান্তে কবরের ইতিহাস : সসীমকুমার বাড়ৈ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (চতুর্থ কিস্তি) : দিলীপ মজুমদার ছেলে বেলার পুজো : সুব্রত দত্ত SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (তৃতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শাশ্বত বোস-এর গল্প ‘সর্বভূক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (দ্বিতীয় কিস্তি) : দিলীপ মজুমদার শত সুরের সারস্বত সাধক — নলিনীকান্ত সরকার : রিঙ্কি সামন্ত পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ঝন্টু মামা ও তাঁর শিকারের গল্প’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (প্রথম কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গাদের রাখাইনে ফেরা — বর্তমান পরিস্থিতিতে একট চ্যালেঞ্জ : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘আদমের চোখ’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার পার্থ সারথি পাত্র-র ছোটগল্প ‘টাইম-ব্যাঙ্ক’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সার্ধশতবর্ষে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও শতবর্ষে সুরসম্রাট ভূপেন হাজারিকার স্মরণে : যশোবন্ত রায়
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

বিদেশের শো বাতিল, লকডাউনে বাড়িতেই রেওয়াজ সারছেন দেবপ্রিয়া

Reporter Default
রিপোর্টার / ১৮৬ Views জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

করোনার জেরে দেশ-বিদেশে বাতিল হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান। লকডাউনে নামি থেকে নবীন, সব শিল্পীই পড়েছেন সমস্যায়। কবে সব ঠিক হবে, কবে অনুষ্ঠান হবে তা এখন কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না। অর্থনীতির যা অবস্থা হতে চলেছে তাতে গ্রামে তো বটেই, শহরেও যে কবে ছোটো-বড়ো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তা স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবে বলা যায় আগামী কয়েক বছর তথাকথিত ‘মাচা’ অনুষ্ঠানের সংখ্যা কমবে। এটাই আশঙ্কার। ডেকরেটার্স, সাউন্ড, লাইট, পাবলিক রিলেশনস, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যাঁরা যুক্ত, বাদ্যযন্ত্রী, শিল্পী সকলকেই এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে এনে ফেলেছে করোনা।

এইসব চিন্তার মধ্যেই রেওয়াজ চালিয়ে যাচ্ছেন কালনায় বড়মিত্রপাড়ার বাসিন্দা, নবীন সঙ্গীতশিল্পী দেবপ্রিয়া সাহা। বাবা ব্যবসায়ী, মা গৃহবধূ। বোন দেবস্মিতা, ওড়িশী নৃত্যশিল্পী, তাঁর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আটকে আছে। দেবপ্রিয়া অর্থনীতিতে পিএইচডি করছেন। কালনা থেকে উঠে আসা এই সঙ্গীতশিল্পী মন্ত্রী স্বপন দেবনাথের সহযোগিতায় রাজ্য সরকারের নানা বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় হন। বেশ কয়েকটি সিডি রয়েছে তাঁর। করোনা পরিস্থিতিতে দেবপ্রিয়ার বিদেশ সফর বাতিল হয়ে গেল, যা তাঁর কেরিয়ারে বড়ো ধাক্কা।

মেলবোর্নে ২০ ও ২১ জুন বাংলা ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল দেবপ্রিয়ার। সেটি বাতিল। আমেরিকাতে সেপ্টেম্বর মাসে ন্যাশভিলে একক রবীন্দ্রসঙ্গীত ও লোকসঙ্গীতের অনুষ্ঠান ছিল। বাতিল ঘোষণা না হলেও আমেরিকার যা পরিস্থিতি তাতে ওই অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই মন খারাপ আর উদ্বেগ লকডাউনে গান গেয়েই কাটাচ্ছেন দেবপ্রিয়া। সময় ৪ থেকে ৫ ঘণ্টা গানের রেওয়াজ আর বাড়ির লোকদের সঙ্গে সময় কাটানো, গান শোনা। লকডাউনে এটাই দেবপ্রিয়ার রুটিন। বড়ো শিল্পী হওয়ার স্বপ্ন বুকে তাই কখনও দেবপ্রিয়ার গলায় ‘আমরা করব জয়… ‘, কখনও আবার আঁকড়ে থাকা রবীন্দ্রনাথে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে…..নবীন সঙ্গীতশিল্পী দেবপ্রিয়া সাহা

আমরা করবো জয়…নবীন সঙ্গীতশিল্পী দেবপ্রিয়া সাহা

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev