| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসন-এর শব্দের ব্যুৎপত্তির ধারণা : অসিত দাস মিয়ানমার সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কানাডার কবি অ্যান কারসন : অসিত দাস পেজফোরনিউজ-এর শারদোৎসব বিশেষ সংখ্যা ২০২৬ প্রকাশিত হল ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ একটি অব্যক্তিগত বয়ান : তপোধীর ভট্টাচার্য মহালয়ার প্রার্থনা : সুব্রত দত্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘এক টুকরো ভোর’ আশ্বিনের শারদপ্রাতে : যশোবন্ত রায় আমার ছেলেবেলার মহালয়ার সকাল : পীযূষ কান্তি দাস পর্দার দাপুটে নায়ক, বাস্তব জীবনে মানবতাবাদী — নানা পাটেকরের জীবন ও অবিনশ্বর কীর্তি : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সসীমকুমার বাড়ৈ-এর ছোটগল্প ‘প্রকৃতি বিভাজন খেলা’ মিরকাশিমের বীরকুল, হেস্টিংসের ব্রাইটন, জন ফ্র্যাঙ্ক স্নেইথ-এর দীঘা : সুব্রত গুহ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (শেষ কিস্তি) : দিলীপ মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ দফা কৌশল বাস্তবায়নের রোডম্যাপ : হাসান মোঃ শামসুদ্দীন কলকাতার নব্য কাজিয়ার দুর্গা : অসিত দাস SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (সপ্তম কিস্তি) : দিলীপ মজুমদার আমাদের নিখোঁজ শিশুরা: সংখ্যার বাইরে যে প্রশ্নগুলো জরুরি : নিকোলাস বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৮০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ : সঞ্জয় মুখোপাধ্যায় SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (ষষ্ঠ কিস্তি) : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ SIR-এর ফাঁসে জ্ঞানেশ কুমার, কমিশনের অন্দরে অশান্তি (পঞ্চম কিস্তি) : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই পিতৃ পক্ষের শেষ, মাতৃপক্ষের সূচনা শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কলকাতা পুরসভার চলতি বোর্ডের প্রথম অধিবেশন

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৫৫৫ Views জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২

কলকাতা পুরসভার ৩৯তম মেয়র ফিরহাদ হাকিম ও তাঁর ১৩ জন মেয়র পারিষদ-সহ কলকাতা পুরসভার ১৪৪ জন কাউন্সিলর মিলে চলতি বোর্ডের প্রথম অধিবেশন করলেন। ২০২২ সালের ২৮ জানুয়ারি প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো টাউন হলে। এদিনের হাউসে প্রশ্ন ছিল ৮টি এবং প্রস্তাব ছিল ১৩টি। বিজেপি দলের বিরোধী কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের বৃদ্ধভাতা, বিধবাভাতা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন নবনির্বাচিত মেয়র পারিষদ মিতালী ব্যানার্জ্জী। কংগ্রেস কাউন্সিলর সন্তোষ কুমার পাঠকের প্রশ্নের জবাব দেন মেয়র ফিরহাদ হাকিম। তৃতীয় প্রশ্ন ছিল পানীয় জল পাওয়ার সময়সূচি সংক্রান্ত। প্রশ্নকর্তা নবনির্বাচিত বিজেপি দলের কাউন্সিলর সজল ঘোষ। এই প্রশ্নের উত্তর দেন মহানাগরিক। তাঁর পরবর্তী প্রশ্ন ছিল রাস্তা ও ফুটপাত সংক্রান্ত। উত্তর দেন রাস্তা বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ অভিজিৎ মুখার্জ্জী। এছাড়া কোভিড সংক্রান্ত বিষয়ে প্রশ্ন রাখেন ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর কাকলি সেন। উত্তর দেন ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষ। বিজয়ী দলের কাউন্সিলর ইলোরা সাহা তাঁর ওয়ার্ডের নানা সমস্যার কথা তুলে ধরেন অধিবেশনে। মেয়র পারিষদগণ সমস্যার সমাধানের বিষয়ে যথেষ্ট যত্নবান ছিলেন।

সুদর্শনা মুখার্জী প্রস্তাব দেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্য মন্ত্রীসভার প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে এক রাস্তার নামকরণ করা হোক ও তাঁর স্মরণে গড়ে তুলুক একটি সংগ্রহশালা। মেয়র সেই প্রস্তাব গ্রহণ করেন। সুশান্ত কুমার ঘোষ, মৌসুমী দাশ, বিশ্বরূপ দে ও বিরোধী কাউন্সিলর সন্তোষ কুমার পাঠক বিভিন্ন বিষয়ে প্রস্তাব পেশ করেন। প্রতিটি প্রস্তাবই গৃহীত হয়। প্রায় ২ ঘন্টা ধরে অধিবেশন চলে। সুষ্ঠু ভাবে অধিবেশন পরিচালনা করেন সাংসদ তথা কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। জাতীয় সংগীতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘটে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ ডিসেম্বর মেয়র হিসেবে শপথ নেন ফিরহাদ হাকিম। সেই অনুষ্ঠানে প্রোটেন স্পিকার রাম পেয়ারি রাম ফিরহাদ হাকিম ও মালা রায়কে শপথ বাক্য পাঠ করান মেয়র ও চেয়ারপার্সন হিসাবে। শপথের পর মেয়র ও মেয়র পারিষদদের বিভাগও ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev