| | |
এই মুহূর্তে ::
উত্তমকুমারের আইডল ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলি খান : জ্যোতি বন্দ্যোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১১০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অভিনয় ও গণসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র রুমা গুহঠাকুরতা : রিঙ্কি সামন্ত পার্থ সারথি পাত্র-র ছোটগল্প এন. ডি ‘পুরশ্রী’ থেকে হতশ্রী বঙ্গশ্রী — সাংস্কৃতিক আগ্রাসনের এক এক ধাপ : দিলীপ মজুমদার রামায়ণ — এক মহাকাব্যকে ঘিরে শতবর্ষের সিনেমা : সন্দীপন বিশ্বাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ স্বর্ণরেখা নদীর উৎস সন্ধানে : জমিল সৈয়দ চন্দননগরের চ্যান্ডলাররা গেল কোথায় : অসিত দাস পুরভোট ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে : পান্নালাল রায় ন্যায়বিচার ও সমতার আলোকে বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের পুনর্বিন্যাস : নিকোলাস বিশ্বাস দামোদর নদের উৎস সন্ধানে : জমিল সৈয়দ দত্ত বাড়ির জগদ্ধাত্রী (রাণীর পূজা) : সুব্রত দত্ত মহাকাব্যের তিন নারী — হেলেন, দ্রৌপদী, সীতা : শুভাশিস সিনহা মুনিয়া ও একটি হারিয়ে যাওয়া ইটভাটার গল্প : বিজয় চৌধুরী তেঁতুলপাতায় ন’ জন — এক মায়া রয়ে গেল : প্রলয় চক্রবর্তী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সিয়াং প্রকল্পে ক্ষোভ, ত্রিপুরায় ভূমি সমস্যা : পান্নালাল রায় বাংলায় ছটপুজো — সাংস্কৃতিক আগ্রাসন — বাংলা ও বাঙালির শেকড়ে টান : দিলীপ মজুমদার মানবতা সব সীমানার ঊর্ধ্বে, পাঁচ দশক ধরে গড়ে ওঠা এক সম্পর্কের গল্প : মোহন গঙ্গোপাধ্যায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শিশু দিবস : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ উত্তমকুমার, ফাটাকেষ্ট, কালীপুজো — স্মৃতির অলিন্দের ছায়া : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘মলনের ধান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (১০৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ ধনতেরাস, কালীপুজো ও দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

কলকাতা পুরসভার ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৫৮১ Views জন পড়েছেন
আপডেট শনিবার, ২৬ মার্চ, ২০২২

কলকাতা পুরসভার ৬২ নম্বর ওয়ার্ডে ‘সুলতান আহমেদ মেমরিয়াল কেএমসিপি স্কুল’ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। চার তলা বিশিষ্ট এই ভবনটিতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বালক-বালিকাদের ইংরেজি মাধ্যমে শিক্ষাদান করা হবে বিনামূল্যে। ২৫ মার্চ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ সন্দীপন সাহা, বরো চেয়ারপার্সন সানা আহমেদ সহ একাধিক কাউন্সিলর ও বিশিষ্টগণ।

কলকাতা পুরসভার অন্তর্গত এখন ২৪১টি বিদ্যালয় আছে। এই বিদ্যালয়গুলিতে শিক্ষাগ্রাহণের পদ্ধতিকে আরো বেশি করে উপভোগ করে তোলার উদ্দেশ্যে ছাত্র-ছাত্রীদের জন্য অন্যান্য সহযোগী পাঠক্রম, খেলাধূলা, কম্পিউটার প্রশিক্ষণ প্রভৃতি নিয়মিত ভাবে প্রসারিত করা হচ্ছে। অতিমারির সময়কালে কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের জন্য বেশ কিছু দিন সমস্ত পৌর-প্রাথমিক বিদ্যালয় বন্ধ ছিল। বর্তমানে স্কুলগুলি আবার চালু হয়েছে। শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা নিয়মিত স্কুলগুলি পরিদর্শন করে পরিকাঠামোগত উন্নতির রূপরেখা নির্দেশ করছেন। মেয়র ফিরহাদ হাকিম বারবার বলেছেন, অর্থনৈতিক ভাবে শহরের পিছিয়ে থাকা মানুষের শিক্ষার ব্যাঘাত যাতে না ঘটে সে বিষয়ে তিনি সদাজাগ্রত। আগামী প্রজন্মের উন্নতির অনেকটাই নির্ভর করছে ইংরাজি শিক্ষার ওপর। কারণ যে কোন চাকরির পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি জানাটা আবশ্যিক। উচ্চশ্রেণির মানুষ প্রতি বছর অনেক টাকা খরচ করে তাঁদের শিশুদের শহরের নামি-দামী ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তী করতে পারেন। কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষদের পক্ষে এত টাকা দিয়ে বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে তাঁদের সন্তান-সন্ততীদের পড়াশোনা করাবার ইচ্ছা এতদিন স্বপ্নই ছিল। মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সকল শ্রণির মানুষের কথা মাথায় রেখে জানিয়েছেন, ‘কেএমসিপি স্কুলগুলিকে আধুনিক ও ইংরাজি মিডিয়াম করতে চাই আমরা’। এর অর্থ মাতৃভাষাকে অবহেলা করা নয়। মাতৃভাষা শেখার সঙ্গে সামঞ্জস্য রেখে ইংরাজি ভাষা যদি আমরা আয়ত্ত না করতে পারি তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়বে। কারণ সর্ব ভারতীয় পরীক্ষাগুলি হয় ইংরাজি ভাষায়। মেয়র পারিষদ সন্দীপন সাহাও ফিরহাদ হাকিমের দেখানো পথে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন।

এবার একটু অতীতে ফেরা যাক। সুভাষচন্দ্র কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন ১৯৩০ সালের ২২ আগস্ট। তখন তিনি আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী থাকায় কারামুক্তির পর ২৪ সেপ্টেম্বর ১৯৩০ মেয়র পদে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর সুভাষচন্দ্র তাঁর ভাষনে বলেছিলেন, “… এই বছর জানুয়ারি মাসে কর্পোরেশনের সম্মুখে যে-সব সমস্যা ছিল এখনো সেই সব সমস্যাই রহিয়া গিয়াছে। আমরা যদি ঐ সমস্যাগুলি সমাধান করিতে চাই তবে সবচেয়ে ভালো কাজ হইবে প্রাচ্যের এই প্রধান নগরীর প্রথম মেয়রের প্রথম ভাষনটি অনুধাবন করা। আপনারা ঐ প্রথম ভাষনটিকে পৌর বিষয়ে একটি মতাদর্শের দলিল বলিয়া মনে করিবেন বলিয়াই আমার বিশ্বাস। তাই ঐ ভাষনটির কয়েকটি অংশ উদ্ধৃত করিলে আপনারা ধৈর্যচ্যুত হইবেন না বলিয়া আশা করি।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ বলিয়াছিলেন : ‘গত দশ বা পনেরো বৎসরে আমি যে মহৎ কাজের ভার লইয়াছি তাহা হইল বহু বিচিত্র স্বার্থবোধ সম্পন্ন বিচিত্র সম্প্রদায়-সমন্বিত এক ভারতীয় জাতি গড়িয়া তোলা। এই জাতি হইবে ঐক্যবদ্ধ ও ফেডারেল ভিত্তিতে গঠিত। সেই লক্ষ্য লইয়া কাজ করার অনেক অবকাশ কলিকাতা কর্পোরেশনে আছে। আপনারা দেখিতে পাইবেন, আমার যতদূর সাধ্যায়ত্ব, কোনো সম্প্রদায়ের স্বার্থই এখানে ক্ষুন্ন হইবে না। যদি না সে স্বার্থ সমগ্র সমাজের স্বার্থের পরিপন্থী হয়। সমাজের স্বার্থ বিলতে আমি বলিতে চাই ভারতীয় জাতির ও এই বিশেষ ক্ষেত্রে, কলিকাতা নাগরিকের স্বার্থ।’

তাঁহার এই কথাগুলি আমি বিশ্বাস করি। … নতুন কর্পোরেশনের সামনে বাস্তব কর্মসূচিরূপে দেশবন্ধু কয়েকটি বিষয় পেশ করিয়াছিলেন :

অবৈতনিক প্রাথমিক শিক্ষা, গরীবদের জন্য বিনা ব্যায়ে চিকিৎসা, খাঁটি সস্তা খাদ্য এবং দুধ সরবরাহ, পরিশ্রুত ও অপরিশ্রুত জল সরবরাহের উন্নততর ব্যবস্থা, বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকায় উন্নততর আবর্জনা-দূরীকরণ ব্যবস্থা, গরীবদের জন্য বাসস্থান, শহরতলি অঞ্চলের উন্নয়ণ, পরিবহন ব্যবস্থা, স্বল্পতর ব্যয়ে প্রশাসনিক দক্ষতা।”

সুভাষচন্দ্র এই কর্মসুচির সঙ্গে শিক্ষা ক্ষেত্রে বিদ্যালয়ে যাওয়া বাধ্যতামূলক করার কথা বলেন। আমরা দেখতে পাচ্ছি এই পন্থাতেই বর্তমান মেয়র ফিরহাদ হাকিম কাজ করে চলেছেন। তাঁর এই নিরলস প্রচেষ্টা কলকাতাকে বিশ্ব মানচিত্রে বারংবার তুলে আনছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

পেজফোরনিউজ-এর নববর্ষ বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev