| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ ডোকরা শিল্পীদের কাহিনি : স্বর্ণাভা কাঁড়ার পীযূষ কান্তি দাস-এর ছোটগল্প ‘ছমছম পায়েল বাজে’ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৭০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ শাশ্বত বোস-এর বড়োগল্প এক বসন্ত স্বাধীনতার জন্যে নন্দিনী অধিকারী-র বড়োগল্প ‘দুর্গাদালান’ ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ নকশালবাড়ি স্থাননামের নকশাল শব্দটির উৎসের সন্ধান : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিনয় মজুমদারের কবিতা — বিজ্ঞান ও দর্শনের রসায়নজাত স্বতন্ত্র নির্মাণ : আনন্দগোপাল হালদার উৎসবে মানুষ নতুন হয়ে ওঠে : হাসান আজিজুল হক ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ মৌসুমী মিত্র ভট্টাচার্য্য-র ছোটগল্প ‘চার্বাক দর্শন’ দুর্গা যখন মাঠংমা : শ্যামলী কর ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার গিরমিটিয়া ভারতীয়দের ইতিহাস — কলকাতা বন্দর থেকে বিশ্বজুড়ে এক সংগ্রামের কাহিনী : কমল ব্যানার্জী ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ সৃজন-মানসের অন্তর্বয়ন ও লেখাজীবনের প্রেক্ষিত : আনন্দগোপাল হালদার কেতকী কুশারী ডাইসন, রবীন্দ্রনাথের বর্ণান্ধতা ও আমাদের রক্ষণশীল সমাজ : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৬২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাষ্ট্রের বিধি বনাম মায়ের শেষ ইচ্ছে — চিন্ময়কৃষ্ণের ঘটনা যে প্রশ্ন রেখে গেল : যশোবন্ত রায় বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার নেপালের পর কি কলকাতা জলের তলায় চলে যাবে — চিন্তায় বিশেষজ্ঞরা : মোহন গঙ্গোপাধ্যায় বিশ্বাসঘাতকতার পরিণতি : রিঙ্কি সামন্ত
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com, আমাদের পোর্টালের কিছু ছবি বাদে প্রায় সব ছবিই অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়। কারুর যদি কপিরাইট থাকে জানাবেন। আমরা সেই ছবি পোর্টাল থেকে ডিলিট করে দেব।

তালিবানরা তালিবানই : রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৬৭৭ Views জন পড়েছেন
আপডেট বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

কিছুদিন আগে ওয়াশিংটন পোস্টে পাক প্রধানমন্ত্রী ইমরান খান তালিবানদের হয়ে একচোট ওকালতি করেছেন। শুঁড়ির সাক্ষী মাতালের মত তিনি সওয়াল করেছেন, তালিবানরা সবাইকে নিয়ে চলবে, মানবাধিকারকে স্বীকৃতি দেবে তারা, আফগানিস্তানের মাটিকেও আর সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা যাবেনা। জানিনা ধর্মান্ধ তালিবানদের মধ্যে কোন ইতিবাচক গুণ খুঁজে পেয়েছেন তিনি! তবে আফগানিস্তানে এখন যা ঘটছে তা ইমরানের কথাগুলিকে ভুল প্রমাণিত করার জন্য যথেষ্ট। বরং তারা আগের চেয়েও খারাপ।

সে দেশের নতুন শাসকরা ঠিক কেমন তা বোঝার জন্য একটা উদাহরণই যথেষ্ট। সম্প্রতি আফগানিস্তানে কর্মরত দেশি বিদেশি সাংবাদিকদের জন্য ১১ দফা বিধিনিষেধ জারি করেছেন তারা। তাতে বলা হয়েছে “ইসলাম বিরোধী”, “জাতীয় ব্যাক্তিত্ব ও নেতাদের পক্ষে অপমানজনক” এবং “ব্যাক্তিগত গোপনীয়তা ভঙ্গকারী” কিছুই প্রকাশ করা, বলা বা দেখানো যাবেনা। সাংবাদিকতার নিয়মনীতি কী, কীভাবে তথ্যের ভারসাম্য রক্ষা করতে হবে, কীভাবেই বা সাংবাদিকরা বজায় রাখবেন নিরপেক্ষতা এসব কিছু তাদের শেখাবেন বামিয়ান বুদ্ধমূর্তি ধ্বংস করা তালিবান মাতব্বরেরা!

দেশে ও বিদেশে কোণঠাসা ইমরানের তালিবানদের তেল দেওয়ার দায় থাকলেও কোন কাণ্ডজ্ঞানসম্পন্ন পেশাদার মানুষদের নেই। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট এই ফতোয়া বাতিল করে দিয়েছেন। তাদের মতে, এই নির্দেশনামা শুধু সংবাদপত্র ও সাংবাদিকদেরই নয়, সবরকম মানবাধিকারেরই চূড়ান্ত বিরোধী। এরফলে সংবাদপত্রের স্বাধীনতার মৃত্যু ঘটবে। ইতিমধ্যেই আফগানিস্তানে বন্ধ হয়ে গেছে ১৫৩টি গণমাধ্যমের কাজকর্ম। মহিলা সাংবাদিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকদের ওপর আক্রমণ ও নির্যাতনের ঘটনাও বাড়ছে।

মুশকিল হল, রাষ্ট্র বা প্রশাসনকে খুশি করার দায় যে সাংবাদিকদের নেই একথা স্বৈরাচারী শাসকদল ও ইমরানের মত তাদের স্বনির্বাচিত উকিলরা ভুলে যান। এরজন্য পরে তাদের বহু মূল্য দিতে হয়। তাদের নিয়ে লোকে হাসিঠাট্টা করে। কারণ তারা প্রকৃত অবস্থাটা না বুঝেই মন্তব্য করেন। যেমন কেউ কেউ এখন বলছেন, এই তালিবানদের সঙ্গে ১৯৯৬-২০০১ পর্যন্ত আফগানিস্তান শাসন করা তালিবানদের তফাৎ আছে। আফগানিস্তানের প্রকৃত অবস্থা কিন্তু এখন তার থেকেও খারাপ। শুধু ভারতবিরোধী রাজনীতি করার স্বার্থেই চিন ও পাকিস্তানের শাসকরা তা বুঝছেন না। সবার আগে এই ধর্মান্ধদের স্বীকৃতি দিয়েছেন তারা! শুধু রাজনীতি আর রাজনীতি! কবে যে এদের ভাবনাচিন্তার এলাকায় খানিকটা আলোবাতাস ঢুকবে তা বলা মুশকিল।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন

Currently Maintained by the2.dev